Jump to ratings and reviews
Rate this book

অর্জুন #5

দেড়দিন

Rate this book

140 pages, Hardcover

First published December 1, 1989

Loading...
Loading...

About the author

Samaresh Majumdar

347 books745 followers
Samaresh Majumdar (Bangla: সমরেশ মজুমদার) was a well-known Bengali writer. He spent his childhood years in the tea gardens of Duars, Jalpaiguri, West Bengal, India. He was a student of the Jalpaiguri Zilla School, Jalpaiguri. He completed his bachelors in Bengali from Scottish Church College, Kolkata. His first story appeared in "Desh" in 1967. "Dour" was his first novel, which was published in "Desh" in 1976. Author of novels, short stories and travelogues, Samaresh received the Indian government's coveted Sahitya Akademi award for the second book of the Animesh series, 'Kalbela".

Some of his famous characters are:

1. Animesh & Madhabilata (Animesh Quartet)
2. Arjun - Fictional sleuth.
3. Dipaboli (Saatkahon)

সমরেশ মজুমদার-এর জন্ম ১০ মার্চ ১৯৪৪। শৈশব কেটেছে ডুয়ার্সের চা-বাগানে। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র। কলকাতায় আসেন ১৯৬০-এ। শিক্ষা: স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স, পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এ। প্রথমে গ্রুপ থিয়েটার করতেন। তারপর নাটক লিখতে গিয়ে গল্প লেখা। প্রথম গল্প ‘দেশ’ পত্রিকায়, ১৯৬৭ সালে। প্রথম উপন্যাস ‘দৌড়’, ১৯৭৫-এ ‘দেশ’ পত্রিকায়। গ্রন্থ: দৌড়, এই আমি রেণু, উত্তরাধিকার, বন্দীনিবাস, বড় পাপ হে, উজান গঙ্গা, বাসভূমি, লক্ষ্মীর পাঁচালি, উনিশ বিশ, সওয়ার, কালবেলা, কালপুরুষ এবং আরও অনেক। সম্মান: ১৯৮২ সালের আনন্দ পুরস্কার তাঁর যোগ্যতার স্বীকৃতি। এ ছাড়া ‘দৌড়’ চলচ্চিত্রের কাহিনিকার হিসাবে বি এফ জে এ, দিশারী এবং চলচ্চিত্র প্রসার সমিতির পুরস্কার। ১৯৮৪ সালে ‘কালবেলা’ উপন্যাসের জন্য পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার।

মৃত্যু : ৮ মে, ২০২৩

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
24 (13%)
4 stars
43 (23%)
3 stars
83 (45%)
2 stars
25 (13%)
1 star
8 (4%)
Displaying 1 - 20 of 20 reviews
Profile Image for Ratika Khandoker.
352 reviews42 followers
July 30, 2022
এই আমার প্রথম অর্জুন।
সানডে সাসপেন্সে শুনলাম।
Profile Image for Anam.
70 reviews23 followers
February 16, 2023
শুরু থেকে শেষ পর্যন্ত 'কিসের যেন একটা অভাব' থেকে গেলেও কিশোরদের উপযোগী রহস্য কাহিনী হিসেবে খারাপ না।
10 reviews7 followers
July 23, 2022
গল্পের প্লট এবং লেখা বরাবরের মতোই অসাধারন৷ অর্জুন সিরিজের বই গুলো এক অন্যরকম ভালোবাসা।
Profile Image for Sourav Anando.
133 reviews7 followers
March 18, 2020
ভালো লেগেছে , অন্তত আগের ৪ টে থেকে ভালোই । ছোটখাটো, টিপিক্যাল বাংলা রহস্য এডভেঞ্চার হিসেবে চলে আরকি ।
.
অর্জুন নিয়ে অভিজ্ঞতা ভালো না তাই এটা অর্জুন হিসেবে খারাপ লাগে নি !! 3/5
Profile Image for Tanzima Rahman.
134 reviews8 followers
July 20, 2022
শুরুটা বেশ রোমাঞ্চকর হলেও শেষ পর্যন্ত সেটা বজায় থাকেনি। গল্পের ইতিটুকু আরও ভালো সমাপ্তি হতে পারত। কেন যেন হুট করেই শেষ করে দিলেন লেখক।
Profile Image for Shahriar Kabir.
107 reviews42 followers
July 15, 2017
যথেষ্ঠ নারী মজুদ থেকেও নারীকেন্দ্রিক না হয়ে উপন্যাসটি হয়েছে গোয়েন্দা রহস্যের।
এডভেঞ্চার! ভ্রমণের মাঝে উত্তেজনা থাকে, কিন্তু দেড়দিনের ভ্রমণে যে উত্তেজনা সে উত্তেজনা ভ্রমণ-অসাড়; অন্তত অর্জুনের কাছে। দেড়দিনের উত্তেজনা জট খোলায়, পাঠকের কাছে।
যাই হোক, বুঁদ হতে হয়নি, দৃশ্যপট এসেছে, কাহিনী গড়িয়েছে, পড়েছি, পরের দৃশ্যে ঢুকেছি।
উপন্যাসে ঢুকে নায়কের ভেতর ঢুকতে হয়নি।
দেড়দিনের জন্য নায়ক নয়, বরং সমস্যার জট খোলা ভাল।
Profile Image for Tamalika Manna.
31 reviews3 followers
September 16, 2022
Sunday suspense এর জন্য প্রথম অর্জুন এর সাথে পরিচয় টা হয়েই গেলো ।

✨✨
Profile Image for Fahad Ahammed.
404 reviews47 followers
July 5, 2018
টান টান উত্তেজনাময় তেমন কিছু পাইনি। সাধারণ গল্প মনে হয়েছে।
Profile Image for সৌরজিৎ বসাক.
395 reviews13 followers
July 30, 2026
আনন্দমেলার পরিসরে কেউ যদি সত্যিই থ্রিলার লিখে থাকেন, তা হলে তিনি সমরেশ মজুমদার। পত্রিকার শব্দ-সংখ্যার বাধ্যবাধকতা, কিশোর-সাহিত্যের সীমাবদ্ধতা সত্ত্বেও আধুনিক, টানটান, গতিময় কাহিনি বুনতে সমরেশবাবু এক অর্থে অপ্রতিদ্বন্দ্বী। কাকাবাবু, ফেলুদার ব্যাপারটা অ্যাডভেঞ্চারের দিকে বেশি ঝোঁকে, কিকিরা একটু বৈঠকি মেজাজের। প্রকৃত থ্রিলার সিরিজ আমার কাছে এই অর্জুন-ই।
এবং এরকম সম্ভব হওয়ার একটাই কারণ, লেখকের মধ্যে বোধোদয় হওয়া, বাচ্চারা বদলাচ্ছে, তাদের আর বাচ্চা ভাবলে চলবে না! এমনটা ভাবতেই অনেক সাহিত্যিকই পেরে ওঠেন না...।
'দেড়দিন' নামক নভেলাটি এতক্ষণ ধরে বলতে থাকা সেই 'থ্রিলার' শব্দেরই যোগ্য পরিপূরক, কিছুকিছু ত্রুটি থাকা সত্ত্বেও।
Profile Image for Tasnimul H Prottoy.
54 reviews11 followers
July 13, 2023
ছোটবেলায় পড়লে হয়তো ৪তারাই দিতাম!
প্রথম অর্জুন পড়া, সুন্দর।

ক্রাউন সাইজের পুরনো অরিজিনাল বইটা পড়তেই ছোটবেলায় কাকাবাবু-সন্তু সিরিজের কথা মনে পড়ে গেল। ভ্রাম্যমাণ লাইব্রেরি কী সুযোগটাই না দিয়েছিল, আলহামদুলিল্লাহ!
Profile Image for Hussain M Farabi.
73 reviews1 follower
January 16, 2021
সমগ্র ১ এর সেরা অর্জুন হতে পারতো কিন্তু সেই একই ত্রুটির জন্য ৪ দিতে চেয়েও পারলাম না :(
Profile Image for Rahat Rubayet.
109 reviews8 followers
January 29, 2021
অনেকদিন বাদে সমরেশ মজুমদারের বই পড়লাম। অর্জুন সিরিজের এই বইটা পড়ে ভালই লাগল।
৩ স্টার দেয়ার ইচ্ছা ছিল না, সুযোগ থাকলে ৩.৫ স্টার দিতাম।
Profile Image for Rubayet Alam.
32 reviews1 follower
March 13, 2021
খুব সুন্দর। বইটা পড়ে মনে হচ্ছিল একদম জলপাইগুড়ি, শিলিগুড়ি চলে গিয়েছি।
Profile Image for Saikat B.
88 reviews
June 16, 2023
না এটাকে তেমন ভালো বলা যায় না।প্লটহোল ছিল বেশ!অন্যগুলোর তুলনায় এ কাহিনি বড়ই দুর্বল।
Profile Image for Aritra  Dasgupta.
537 reviews15 followers
September 2, 2026
Arjun learning the ropes. It's fine, even if the girls can be a bit much. As usual, the mystery has a limp reveal and ending but it was still fun enough to follow along.
Displaying 1 - 20 of 20 reviews