Jump to ratings and reviews
Rate this book

তারাবীহর সালাতে কুরআনের বার্তা

Rate this book
মানব জাতির প্রতি আল্লাহর সবচে বড় অনুগ্রহগুলোর একটি হলো কুরআনুল কারীম। কুরআন আমাদের পথপ্রদর্শক। কুরআন আমাদের অন্ধকার থেকে আলোর পথে চালিত করার দিকনির্দেশক। কুরআন সত্যিকারের উন্নতি-অগ্রগতির মাধ্যম। কুরআনের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করা মুমিনের কর্তব্য। প্রতিদিন কুরআনের জন্য কিছু সময় বরাদ্দ রাখা আমাদের জরুরি দায়িত্ব। অথচ আমাদের বেশিরভাগ মানুষের কুরআনের সাথে দূরতম সম্পর্কও নেই।রমাদান কুরআন নাযিলের মাস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমাদানে জিবরীলের সাথে কুরআন শোনাশুনি করতেন। আমরা অনেকে রমাদানে কুরআন তিলাওয়াত করি, খতম দিই। তবে সবচেয়ে বেশি কুরআনের সান্নিধ্য লাভ হয় তারাবীহতে। তারাবীহতে কুরআনের হাফেজদের সুললিত কণ্ঠের তিলাওয়াত আমাদেরকে মুগ্ধ করে। কিন্তু পরিতাপের বিষয় হলো, তারাবীহর তিলাওয়াতে আল্লাহর কালাম আমাদেরকে কী নির্দেশনা দেয়, তা খুব কম মানুষই বুঝতে পারেন। তারাবীহর সালাতে কুরআনের বার্তা বইটি সে অভাবমোচনের প্রয়াস মাত্র। আমরা যদি তারাবীহর তিলাওয়াতের মাধুর্য উপভোগের পাশাপাশি মর্মও অনুধাবন করতে পারি, উপলব্ধি করতে পারি আল্লাহর বার্তাগুলো— তাহলে আমাদের তারাবীহ পরম অর্থবহ এবং অত্যন্ত তৃপ্তিদায়ক হয়ে উঠবে।আমাদের দেশে প্রায় সব মসজিদে সাতাশ তারাবীহতে কুরআন খতমের প্রচলন আছে। সে হিসেবে প্রতিদিনের তারাবীহতে পঠিতব্য অংশের ঘটনাবলি, ঈমান-আকীদা, আদেশ-নিষেধ, হালাল-হারাম, দৃষ্টান্ত, দোয়া এবং গুরুত্বপূর্ণ আয়াতসমূহের নির্যাস তুলে ধরা হয়েছে এই বইয়ে। এ ছাড়াও আজকের শিক্ষা নামে সংশ্লিষ্ট পারার গুরুত্বপূর্ণ শিক্ষনীয় বিষয়গুলো তুলে আনা হয়েছে। তারবীহর সালাতে যাওয়ার আগে অথবা পরে যদি সেদিনের তারাবীহর পঠিতব্য অংশ কেউ নিয়মিত পড়তে পারেন, আশা করা যায়, মাস শেষে তিনি পুরো কুরআন সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। শুধু রমাদানই নয়, রমাদানের বাইরেও কুরআনের সারমর্ম অনুধাবন ও কুরআনের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বই, ইনশাআল্লাহ।মহান আল্লাহ আমাদের ভুল-বিচ্যুতি ক্ষমা করে বইটিকে উপকারী এবং আমাদের নাজাতের মাধ্যম হিসেবে কবুল করুন। আমীন

160 pages, Paperback

First published January 1, 2024

7 people are currently reading
11 people want to read

About the author

Sheikh Ahmadullah

5 books7 followers
Ahmadullah, better known as Sheikh Ahmadullah (Bengali: শায়খ আহমাদুল্লাহ), is a Bangladeshi Islamic figure, negotiator and social activist. He founded and serves as chairman of the As Sunnah Foundation. He has participated in the invitation work of various international programs including Japan, India and the United Arab Emirates. He also founded IQA.info, an Islamic question and answer website.He is currently serving as Khatib of Bhumipalli Jame Mosque, Narayanganj
শায়খ আহমাদুল্লাহ বাংলাদেশের স্বনামধন্য ইসলামী ব্যক্তিত্ব। বিদগ্ধ আলোচক, লেখক ও খতীব। ইসলামের খেদমতে তিনি নানামুখী কাজ করেন। লেখালেখি, গবেষণা ও সভা-সেমিনারে লেকচারসহ নানামুখী দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন। উন্মুক্ত ইসলামিক প্রোগ্রাম ও প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং টিভি অনুষ্ঠানে সময় দেওয়াসহ বহুমুখী সেবামূলক কাজে সপ্রতিভ গুণী ও স্বনামধন্য এই আলেমে দীন। দেশে-বিদেশে শিক্ষা, সেবা ও দাওয়াহ— ছড়িয়ে দিতে তিনি প্রতিষ্ঠা করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন।

শায়খ আহমাদুল্লাহর জন্ম ১৫ ডিসেম্বর ১৯৮১ সালে লক্ষ্মীপুর জেলার বশিকপুরে। বাবার নাম মোহাম্মাদ দেলোয়ার হোসেন, মায়ের নাম মোসাম্মাত দেলোয়ারা বেগম। বাবা ব্যবসায়ী ছিলেন ও মা গৃহিণী। ছয় ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়। শায়খ আহমাদুল্লাহ তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
13 (92%)
4 stars
0 (0%)
3 stars
1 (7%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 8 of 8 reviews
Profile Image for Ibnul Fiaaz Dhrubo.
126 reviews4 followers
March 27, 2025
সারাদেশে সাধারণত একই নিয়মে ২৭ রমজানে তারাবিহ শেষ করার প্রচলন আছে। সে হিসেবে প্রতিদিনের তারাবিহতে পঠিতব্য অংশের ঘটনাবলি, ইমান-আকিদা, আদেশ-নিষেধ, হালাল-হারাম, দৃষ্টান্ত, দোয়া এবং গুরুত্বপূর্ণ আয়াতসমূহের নির্যাস তুলে ধরা হয়েছে এই বইয়ে।

রমজানের প্রতিদিন একটা করে পাঠ শেষ করার চেষ্টা করেছি (মধ্যে মধ্যে মিস গেছে যদিও)। এই বইয়ের সাথে কেউ যদি কুরআনের একটা অনুবাদ সাথে নিয়ে পড়ে তবে পুরো কুরআনের সারসংক্ষেপ পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ।
Profile Image for Saymun Kaiser.
24 reviews
April 28, 2024
বইয়ের লেখকের প্রসংশা করতে হয়।আমার অনেকেই আছি যারা কুরআন পড়তে জানি না বা বুঝি না।কিন্তু কুরআন মানার চেষ্টা করি।আদেশ জন্য আদর্শ এই বইটা।অল্প কথায় কুরআনের আদেশ, নিষেধ, ঘটনা বলি,সুসংবাদ, সর্তকতা, বিধি - বিধান সহ আরো অনেক কিছু আছে।যা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করলে আমাদের জীবন হয়ে উঠবে সুন্দর ও সাজানো গোছানো। এইবইটা আমাদের বিভিন্ন দোয়া শিক্ষা দেয়।যে দোয়া আমাদের বিপদে আপদে সাহায্য করবে ইনশাআল্লাহ। তাই বইটা সবার কাছে রাখা উচিত। আর লেখকের জন্য দোয়া করি।আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। আমিন
Profile Image for Nazmus Saif.
70 reviews1 follower
April 4, 2024
আলহামদুলিল্লাহ! অনেক সুন্দর একটি বই। পবিত্র আল কুরআন থেকে মহান আল্লাহর আদেশ-নিষেধ, অসংখ্য ঘটনাবলী এবং এটি থেকে শিক্ষার বিষয়গুলো খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে পবিত্র আল কুরআনের প্রতি যথাযথ সম্মানের সাথে আমল করার তাওফিক দান করুন।
Profile Image for Shamsuddin  Ahmmad Shimul.
58 reviews8 followers
March 27, 2025
বইটি মূলত তারাবীহর সালাতে পঠিত অংশের আলোকে সংক্ষিপ্ত আকারে কুরআনের ব্যখ্যা
Profile Image for Royhana Akter Rimu.
73 reviews4 followers
April 5, 2024
🌕Highly Recommended🌕
বইঃ তারাবীহর সালাতে কুরআনের বার্তা
লেখকঃ শায়খ আহমাদুল্লাহ

আসলে এই বইটা রিভিউ করার মত ভাষা আমার নেই। শুধু বলব কারো যদি কুরআন জানার ব্যাপারে আগ্রহ থেকে থাকে তার জন্য ১০০/১০০ একটা বই। পবিত্র কুরআনের আংশিক সারমর্ম বলা চলে। এই বইটা আপনার কুরআনের প্রতি আগ্রহকে হাজার গুণ বাড়িয়ে দেবে ইং শা আল্লাহ🌻
তবে একটা কথা! এই বই টা পড়ে ভেবে নিবেন না যে এটা সমগ্র কুরআনের ব্যাখ্যা। এটা আংশিক সারমর্ম।

আমার পড়া সর্বকালের সেরা বই।
Profile Image for Kaniz Fatima.
5 reviews14 followers
January 5, 2025
আলহামদুলিল্লাহ অসাধারণ বই
Profile Image for Tamim wn.
112 reviews
May 2, 2024
আল কুরআনের শর্ট সামারি বলা যেতে পারে এই বইকে। ২৭ দিনে তারাবির সালাতে মোট ৩০ পারা কুরআনই পাঠ করা হয়। প্রতিদিনের তারাবিতে যেই অংশটুকু পাঠ করা হয় সেটুকুর মধ্যকার কাহিনি, আদেশ, নিষেধ, দোয়া, গুরুত্বপূর্ণ তথ্যসহ আরো অনেক কিছু নিয়ে এই বই লেখা হয়েছে। ছোট বই তবে অনেক উপকারি। রমজান ছাড়া এই বই অপ্রাসঙ্গিক এটা ভাবা ভুল। যেকোনো সময়ই এই বই আপনি পড়তে পারেন । সবার জন্য অবশ্যপাঠ্য।
Displaying 1 - 8 of 8 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.