Jump to ratings and reviews
Rate this book

ইনসাইড দ্য ডেভিল

Rate this book
আপনার মৃত বাবা কিংবা মৃত মা কে আপনি ফিরে পেতে চান না? সত্যিই চান তো? হঠাৎ এক রাতে যদি দেখেন বহুদিন আগে মরে যাওয়া আপনার বাবা কিংবা মা না হয় কোন অতি প্রিয়জন আপনার সামনে এসে দাঁড়িয়ে আছে, খুশি হবেন? সত্যিই হবেন তো? জড়িয়ে ধরবেন তো তাদের? ভেবে দেখুন আরেকবার।

গাড়ি চালাতে গিয়ে হঠাৎ যদি এমন অবস্থায় পড়েন যেখানে গাড়ি সোজা চালালে পিষে যাবে এক অশীতিপর বৃদ্ধ! আর বৃদ্ধকে বাঁচাতে চাইলে পিষে যাবে নবজাতক বাচ্চা কোলে এক হাসিখুশি দম্পতি! দুটোর মাঝে কোনটা বেছে নেবেন তখন? ড্রাইভার সামাদও বেছে নিয়েছিল একটা পথ। কিন্তু ঘুনাক্ষরেও ভাবেনি সেটাই হতে যাচ্ছে তার লাস্ট চয়েজ!

কেন এক রাতে ভয়ংকর দুঃস্বপ্ন দেখে জেগে ওঠা রোকন মাহমুদ দেখলো সে ২০১৭ থেকে এক মুহূর্তের ব্যবধানে চলে এসেছে ২০০২ সালে? যেখানে তার অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠেছে! চির পরিচিত পৃথিবীর ইতিহাসই বদলে যাচ্ছে চোখের সামনে! আদৌ কি ফিরে আসতে পারবে সে?

কবরস্থান পার হয়ে যাবার সময় সালাম দিয়ে যান তো? হোসেন কিন্তু প্রতিদিনই সালাম দিয়ে যেত। কিন্তু একরাতে কবরের ভেতর থেকে তার সালামের উত্তর ভেসে আসতেই হোসেন আঁটকে গেল এক নরক যন্ত্রণায়! কিসের শাপ জাপটে ধরেছে তাকে? নাকি ক্ষমাহীন কোন পাপের ফল?

কিংবা অনন্তকাল ধরে চলতে থাকা এক চক্রে আঁটকে পড়া দু'জন দুই মেরুর মানুষ! তাদের চিরন্তন এই শাস্তি কখনো কি শেষ হবে? কখনো গল্পের ভেতরের গল্প শুনেছেন? সেই ভেতরের গল্পের গল্প? বৃদ্ধ স্টোরিটেলারের গল্প বলা কি চলতেই থাকবে সৃষ্টির শেষ অব্দি?

কিংবা এক পাগল আর্টিস্ট যে নিজের আত্মাকে বাজি ধরেছিল শয়তানের সাথে! কিংবা কিছু পাগলাটে ফ্যান যারা আপনার একটা চোখ তুলে নিয়ে রেখে দিতে পারলেও পরম খুশি! না হয় প্রতিশোধের নেশায় উন্মত্ত অতীত বর্তমান কিংবা ভবিষ্যৎ এর কিছু মানুষের গল্প!

সেই গল্প জানতে হলে চোখ বন্ধ করে পার হবার চেষ্টা করুন শয়তান আর মানুষের মাঝে থাকা ছোট্ট দূরত্বটাকে! আর না হয় ডুবে যান ইনসাইড দ্য ডেভিলস মাইন্ডে!
ডুবতে চান? তাহলে স্বাগতম!

248 pages, Hardcover

Published January 1, 2024

28 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
8 (36%)
4 stars
6 (27%)
3 stars
7 (31%)
2 stars
1 (4%)
1 star
0 (0%)
Displaying 1 - 7 of 7 reviews
Profile Image for Anjan Das.
453 reviews18 followers
May 30, 2025
অসাধারণ সব গল্প।গতকাল বৃষ্টিমুখর পুরো দিনে পড়ে বইটা শেষ করলাম।নিঃসন্দেহে "ইনসাইডার দ্য ডেভিল" এই বইয়ের সেরা গল্প।ক্রাইম,হরর,ফ্যান্টাসি সবকিছুর মিশেলে দুর্দান্ত এক গল্প সংকলন।গল্প।সংকলন টা পড়ে একদম ফ্যান হয়ে গেলাম লেখকের।
Profile Image for Raihan Ferdous  Bappy.
271 reviews15 followers
March 2, 2025
এই গভীর রাতে শেষ করলাম সাজ্জাদ সিয়ামের লেখা বই 'ইনসাইড দ্য ডেভিল'। পুরো বইটায় আছে ৩০ টা গল্প। আমার কাছে মনে হয় গল্প লেখা সবচাইতে কঠিন কাজগুলার মধ্যে একটা। বিশেষ করে এতো বেশি গল্প দিয়ে একটা বই লেখা অনেক বেশিই কঠিন একটা কাজ। এই কঠিন কাজের জন্যে হলেও লেখককে সাধুবাদ জানাই।

এবার আসি বইয়ে। বইয়ের গল্পগুলা দিয়ে লেখক অনেকগুলা জনরা টাচ করেছেন। যা প্রশংসার দাবিদার। তার মধ্যে কিছু সংখ্যক আসলেই ভালো। তবে, সত্যি বলতে, বাকিগুলা বিশেষ কিছু মনে হয়নি। একটু খাপছাড়া টাইপেরই লেগেছে আর কি।

চক্র, দ্য টুইস্টেড কিলার, দ্য মিরাকল, ইনসাইড দ্য ডেভিল এই চারটা বেশ ভালো লেগেছে। বাকিগুলা কেনো জানি খুব একটা ভালো লাগেনি। বেশিরভাগই এভারেজ অথবা তার চাইতেও নিচে মনে হয়েছে আমার কাছে।

সবমিলিয়ে বলবো, এভারেজ একটা বই। এই আর কি!
Profile Image for Tanvir Hossain.
29 reviews2 followers
March 31, 2026
-সাজ্জাদ সিয়াম ভাইয়ের সাথে পরিচয় আসলে ছোট গল্পের মাধ্যমেই।ওনার লেখা ডার্ক সাইকোলজি বা হরর ছোট গল্প পড়ে উনার রিতীমতো ফ্যান হয়ে যাই।উনার ডার্ক ফিকশন আর ভায়োলেন্স পড়ে মজাই লাগতো,তাই নিয়মিত উনার লেখা পড়তাম। এই বইয়ও মোট ৩০ টা ছোট গল্প নিয়ে তৈরি,যারবেশির ভাগই ফেসবুকে আগেই পড়া ছিলো। হরর,সাইকোলজি,সাই-ফাই বিভিন্ন জনরার ৩০ টা গল্প।যারা ছোট গল্প অথবা ভিন্ন ধর্মী গল্প পড়তে পছন্দ করে তারা বইটা পড়তে পারে।
1 review
March 18, 2024
পুরো বইটায় ৩০ টা গল্প রয়েছে। প্রতিটি গল্পই চমৎকার। এর মধ্যে এমন কিছু গল্প রয়েছে যেগুলো পড়ার পর মস্তিষ্ক অন্য এক জগতে চলে গেছে। কয়েক মূহুর্তের জন্য নিজেকে একজন সাইকোপ্যাথ মনে হচ্ছিল। প্রতিটা গল্পে চমৎকার কিছু টুইস্ট দিয়েছে লেখক, যা অকল্পনীয়। নিরাশ হইনি একদম।
Profile Image for ANIT.
89 reviews2 followers
April 5, 2024
মোট ৩০ টি ছোটগল্প নিয়ে এই বইটি সাজানো হয়েছে। এর মধ্যে বেশীর ভাগ গল্প-ই লেখকের ফেসবুক ওয়াল থেকে পড়া ছিলো। ডার্ক, হরর, সাইফাই, প্যারানরমাল সব জনরাতেই মোটামুটি লেখক টাচ করেছেন।
ছোটগল্প যারা পড়তে পছন্দ করেন তাদের জন্যে রেকমেন্ডেড 🤍
9 reviews1 follower
March 18, 2024
গল্পগুলো চমৎকার। কিছু গল্প তো একেবারে দুর্দান্ত। সুখপাঠ্য ছিল বইটি।
Profile Image for Ghumraj Tanvir.
256 reviews12 followers
April 4, 2024
বইয়ের ফ্ল্যাপের লেখাটা দারুন।মোট ৩০টা গল্প আছে এই বইয়ে।যে গল্পগুলো ২-৫ পৃষ্ঠার সেইগুলোই কেনো জানি আমার ভালো লাগছে।এর বেশি দৈর্ঘ্যের গল্পগুলো ভালো লাগেনি,কাহিনি খাপ ছাড়া লাগছে।
Displaying 1 - 7 of 7 reviews