বাড়ির নাম 'পলি ভিলা'। পিক্কিনদের গ্রামের বাড়ি। বিশ বছর পর ঢাকার বাসা ছেড়ে পিক্কিন ,দাদী আর তার অসুস্থ বাবাকে নিয়ে একেবারে গ্রামে চলে এসেছে। না এসে তাদের আর উপায় ছিল না।
শহরে পরিবেশে বেড়ে ওঠা সাত বছরের পিক্কিন গ্রামে এসে অনেক কিছু নতুন করে শিখছে। সে এমন এক মেয়ে যে সব কিছুতেই পজিটিভ দিক খুঁজে বের করে। নতুন সবকিছুকে স্বাগত জানাতে পারে । গাড়ি দুর্ঘটনায় মাকে হারিয়ে, অসুস্থ বাবাকে নিয়েও সে সর্বোচ্চ ভালো থাকার চেষ্টা করে। তাই গ্রামেও তার বেশ লাগছে। এখানে তার পরিচয় হয় এক বৃদ্ধার সাথে । সে নিজের নাম বলে পিক্কিন। এবং ছোট্ট পিক্কিনকে 'উপিল পেরি নামে এক রাজকথকের গল্প শোনায়। তেমন অদ্ভুত গল্প পিক্কিন আগে কখনো শোনেনি। আচ্ছা বৃদ্ধা কেন এমন অদ্ভুত গল্প শোনাচ্ছে? এমনিতেই? নাকি গভীর কোন কারন আছে?