গল্প মানে তো শুধু হইহই চলমান ঘটনা নয়। স্থিরতার অন্দরমহলে যারা লুকিয়ে থাকে তারাও তো গল্প! সেই লুকোনো আলো-আঁধারিতে চরিত্রেরা কেমন পালটে যায়, খোলস বদলায়, পাখা মেলে, ক্রোধে রক্তজবা, হরষে অলকানন্দা আর প্রণয়ে নয়নতারা হয়ে ওঠে। তারা অদলবদল করে ঘর, রং, বেঁচে থাকার কৌশল, প্রতিদিনের স্থিরতায়, একটু একটু করে। নিত্যদিনের স্থবিরতা আর ধীরতার কানাগলিতে কেউ সুচিত্রা সেনের সঙ্গী হয়ে ওঠে। অযথা রংচঙে এক জাদুকর। কিংবা লাভলী চাচির একান্ত প্রেমিক। কখনো ফ্ল্যাটবাড়ির গ্রিলে আটকে থাকা পোষা এক উটপাখি। দেশভাগের জালে আটকে পড়া গোলাপি মাছ আর মালাকরের ফুলকলিরা প্রতিদিনের একঘেয়ে গুনগুন সুরেই খেলা করে, ঘুরপাক খায়, আর একটু একটু করে কবে যে তাদের রং পালটে যায়! কেউ হয়ে ওঠে আরও নির্লিপ্ত। লড়াকু, সুলতানপুরীর মতন, কেউ হেকমত আর মালন্তির মতন প্রেমিক। এভাবেই স্থিরতার ভাঁজে যে গল্পেরা জমে তারাই লিখেছে- ইতি হেকমালন্তি।
Kizzy Tahnin is a contemporary Fiction Writer currently living in Bangladesh. Kizzy is a free spirited soul who is aware of and understands the wider world - and their place in it. She writes to create the world that no one ever seen, the characters no one ever met before.
She has written 3 books and numerous stories both published and yet to be published in national and international literary magazines. Her stories are being translated and published into English.
Publications in Bangla: 1. Der Nambari 2.Budh Grohe Chad Utheche 3.. Ache Ebong Nai 4. Iccher Manchitra
She is a development worker by profession and has been working for more than 7 years to promote and safeguard Culture and Heritage. In early 2016, The Department of Foreign Affairs and Trade of Australia selected Kizzy from Bangladesh for their documentary, named “Story of My Life“ https://www.youtube.com/watch?v=eNTok....
"ইতি হেকমালন্তি" নামটা চটকদার, সৌভাগ্যজনকভাবে গল্পগুলো তা নয়। কিযী তাহনিনের গদ্য সহজবোধ্য ও সুন্দর। বইয়ে বিষয়বৈচিত্র প্রচুর ও বেশিরভাগ গল্প "গল্প" হিসেবে বেশ উৎরে গেছে। সবচেয়ে ভালো লেগেছে - সুলতানপুরীর মনের কথা, লাভলী চাচির প্রেমিকেরা, ব্যাঙের বিয়ে, উটপাখি, সুচিত্রা সেনের সঙ্গে ইত্যাদি। কিছু সংলাপ ও চরিত্রের কথাও মনে থাকবে।