What do you think?

উপমন্যু #4
শেষের কবিতা
রহস্য উপন্যাস। একজন বিখ্যাত গায়কের হত্যার তদন্ত। রহস্য উদঘাটনে নিযুক্ত হন অবসরপ্রাপ্ত উপমন্যু।
128 pages, Hardcover
First published January 18, 2024
About the author
Abhik Dutta
82 books94 followersজন্ম ১০ই অক্টোবর ১৯৮৫।
মফস্বল শহর অশোকনগরে বেড়ে ওঠা। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। ছোটবেলা থেকেই পড়ার বইয়ের পাশাপাশি গল্পের বইয়ের নেশা ছিল। লেখার নেশা জাঁকিয়ে বসে কলেজে পড়াকালীন৷ ওই সময়েই "আদরের নৌকা" লিটল ম্যাগ প্রকাশের মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ। প্রথম বই ২০০৮ সালের বইমেলাতে প্রকাশিত হয় , "এক কুড়ি গল্প"। পরবর্তী কালে অফিস থেকে ফিরে ফেসবুকে লিখতে বসা এবং ধীরে ধীরে জনপ্রিয়তা পাওয়া।
গান গাইবার পাশাপাশি ঘুরতে, ফটোগ্রাফি করতে ভালবাসেন লেখক।

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 11 of 11 reviews
April 6, 2024
এককালের বিখ্যাত গায়ক নিজের বাড়ি 'শেষের কবিতা'-য় নিহত হলেন। হাই-প্রোফাইল খুনের মামলা বলে রিটায়ার্ড উপমন্যুকেও তদন্তে নিয়োগ করা হল। অনুসন্ধানে বেরিয়ে এল অনেক নাম, অনেক মোটিভ আর সম্ভাবনা। ধাপে-ধাপে উন্মোচিত হল সত্য।
ছোট্ট উপন্যাস। কিন্তু মানবমনের কত অন্ধকার, জটিলতা, আর শেডস্ যে আছে এতে, তার ফিরিস্তি করাও কঠিন।
যেমন কঠিন এর শেষের মোচড় হজম করাটা।
আশা করি যে উপমন্যু কাজ থেকে অবসর নিলেও সত্যান্বেষণ ত্যাগ করবেন না। নইলে এই চকচকে শহরের বাসিন্দা মুখোশধারী মানুষদের আসল চেহারাগুলো আমাদের কে দেখাবে?
অলমিতি।

August 25, 2026
3.5/5.
আমাদের সমাজে কতটা নিকৃষ্ট মানসিকতার মানুষ বাস করে, সেটা সত্যিই ভয়ানক। Twist and turn তুলনামূলকভাবে কম, কিন্তু তবুও গল্পটি বেশ দ্রুতগতির ও উপভোগ্য।

January 24, 2026
লেয়ারে লেয়ারে সমাজের মানুষের নানাধরণের কুটিলতা ও সংগ্রামের ব্যাপারগুলি টানে আমাকে। কিন্তু আদতে রহস্যটা সাদামাটা
September 27, 2025
রাত জেগে শেষ করলাম উপমন্যু নিয়ে লেখকের চতুর্থ উপন্যাসটি। ছোট্ট উপন্যাসটি আবর্তিত হয়েছে এক সঙ্গীতশিল্পীর খুনের ঘটনা নিয়ে। প্রচুর চরিত্র রয়েছে যাদের ঘিরে আমরা খুঁজে বেড়াই আসল খুনি কে। খুঁজতে গিয়ে দেখা যায় সমাজের বিভিন্ন অংশের অন্ধকারাচ্ছন্ন দিক গুলি।
এখানে উপমণ্যু তার চাকরি জীবনের শেষপ্রান্তে এসে এক টা এক্সটেনশন পেয়েছেন এই মামলাটি সামলানোর জন্য। লেখক গোয়েন্দার ব্যক্তিগত জীবনের জলছবিও গল্পের ফাঁকে ফাঁকে তুলে ধরেছেন। সেটা তাদের মানসিক দ্বিধা দ্বন্দ ফুটিয়ে তুলতে সাহায্য করেছে।
পড়তে ভালই লেগেছে আমার।

March 11, 2026
উপমন্যু জিন্দাবাদ🌚😁 দত্ত বাবুর ফ্যান হয়ে যাচ্ছি পরপর🙃সম্পর্কের টানাপোড়েন,মানব মনের অন্ধকার , মুখোশ পরা সব মানুষের ভেতরের ঘুটঘুটে অন্ধকার এসব নিয়েই এই উপন্যাস ,আর এইসব অন্ধকারে আলো ফেলেছেন উপমন্যু। ক্লাইম্যাক্স টার জন্য আদৌ তৈরী ছিলাম না।নতুন কাহিনীর অপেক্ষায় রইলাম❤️
February 18, 2026
শবরের মতো ফিল ছিল কিছুটা। তবে উপমন্যু চরিত্রটিকে ভালো লেগেছে। আর অন্ধকার অধ্যায়গুলো বইয়ের পাতায় উপভোগ্য হলেও শিউরে উঠতে হয় বাস্তবের কথা চিন্তা করে, যা ওই অন্ধকারের চাইতেও নিকষ কালো।
March 6, 2026
আদতে সাধারণ খুন ও রহস্য, কিন্তু তার ওপর বিভিন্ন চত্রিত্রের মাধ্যমে সমাজের ধূসর এবং মানবমনের অন্ধকার দিকগুলো দেখিয়েছেন লেখক।
July 21, 2024
কথায় আছে ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙ্গে , অফিসার উপমনু বোসের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য ।না হলে রিটারমেন্টের দিনই নতুন একটা কেসের দায়িত্ব তার ওপর পড়ে না ।
একদা বিখ্যাত এক সঙ্গীত শিল্পী নিজের বাড়িতে হঠাৎ খুন হন। মৃতদেহ আবিষ্কারের সময় তার ফোনে একভাবে রবীন্দ্রনাথের একটি গান বেজে যাচ্ছিল এবং অদ্ভুতভাবে শিল্পীর বাড়ির নামও শেষের কবিতা।
মঞ্চে সাদা পাঞ্জাবি মাথায় তিলক ফাটা রবীন্দ্র সংগীত শিল্পী ব্যক্তিগত জীবনে ততই নিকৃষ্ট। সেই মানুষটি হঠাৎ খুন হয়ে গেলে।
কিন্তু খুনটা করলো কে? তার প্রাক্তন স্ত্রী নাকি বিখ্যাত হওয়ার সময় যাদের পাতে মেরেছিলেন তারা নাকি পাওনাদার। এই নিয়ে টানটান উপন্যাস শেষের কবিতা।
এই গেল বইয়ের কথা, এবার আসা যাক বইটা পড়ে আমার কেমন লাগলো সত্যি কথা বলতে, উপমনু সিরিজের প্রতি আলাদা টান বা ভালবাসা আছে আমার সেটা অবশ্যই অভিক দত্তের লেখনীর জন্য। কিন্তু এই বইটি পড়ে আমার তেমন ভালো লাগে নি ।
লেখনি অবশ্যই ভালো ।গল্পের বিষয়বস্তুও ভালো। কিন্তু কোথাও যেন একটা ছন্দ কেটে কেটে যাচ্ছিল! তবে মোদ্দা কথা পড়া যেতে পারে মোটামুটি ভালোই।

I MIGHT HAVE AN UNPOPULAR OPINION BUT I THINK THIS THE BEST BOOK IN THE UPAMANYU series BE IT MYSTERY THRILL, AND STORY.
The investigation began with numerous names and potential motives. Step by step, the truth was revealed.
This novel delves into the strains of relationships, the darkness of the human psyche, and the pitch-black void lurking within people who wear masks; Upamanyu has shed light upon this very darkness.
আপাতদৃষ্টিতে এক নিষ্পাপ সত্তা—অথচ মানুষের মনের অন্ধকার, গভীরতা আর বিচিত্র সব রূপের তালিকা করা কঠিন।
ABHIK DUTTA SIR IS IN FULL FORM.