Jump to ratings and reviews

জ়োডিয়াক

Collection of Horror Stories

269 pages, Hardcover

First published December 20, 2023

Loading...
Loading...

About the author

Sovan Kapuria

5 books2 followers

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (33%)
4 stars
0 (0%)
3 stars
2 (33%)
2 stars
1 (16%)
1 star
1 (16%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Riju Ganguly.
Author 46 books1,950 followers
April 13, 2024
কল্পবিজ্ঞান এবং লাভক্র্যাফটীয় আতঙ্কের সমন্বয় ঘটিয়ে ভারি চমৎকার গল্প লেখেন শোভন কাপুড়িয়া। বিভিন্ন সময়ে লেখা তাঁর তেমনই একগুচ্ছ ভয়ালরসের আখ্যানকে রাশিচক্রের ছন্দে মিলিয়ে সাজানো হয়েছে এই বইটিতে।
এতে আছে~
১. প্রাচীন;
২. হ্যারিসন রোডের শেষ বাড়িটা;
৩. মধুগড়ে বারিনবাবু;
৪. নীল চোখ;
৫. হেলিওপলিসের সেই বাড়িটা;
৬. ফেরার পথ নেই (এক্সোপ্ল্যানেট বি৩৪৩৬);
৭. ক্ষোভ;
৮. আউটপোস্ট কেবি১১;
৯. অন্ধকারের রং নীল;
১০. অমীমাংসিত;
১১. অন্তরালে;
১২. আবর্ত।
এই গল্পগুলোর মধ্যে যখনই লেখক পরিবেশ ও পরিস্থিতির ক্ষেত্রে বাস্তবের অনুপ্রবেশ ঘটিয়েছেন, তখনই যথাযথ গবেষণার অভাব এবং অপরিশীলিত লেখনী ভয়ানকভাবে ছন্দপতন ঘটিয়েছে। কিন্তু কল্পনার অবাধ উড়ান ঘটিয়ে মহাশূন্যে, অন্য গ্রহে, বা বিকৃতমনা মানুষের মনের গভীরের ছবি আঁকার সময় তাঁর লেখা এগিয়েছে স্বচ্ছন্দ ভঙ্গিতে, দ্রুতলয়ে। দুঃখের বিষয়, এই এক ডজন গপ্পের মধ্যে তেমন গল্প পেলাম মোটে মাত্র দুটো। বাকিগুলো হাবিজাবিতে ভর্তি।
বইটির মুদ্রণ সৌকর্য ঈর্ষণীয়। প্রতিটি গল্পের সঙ্গে অলংকরণ লেখার আকর্ষণকে বৃদ্ধিই করেছে। এই দুইয়ের জন্যই একে একটি অতিরিক্ত তারা দিতে হচ্ছে।
আগামী দিনে পুলিশ, ডাক্তার, শিক্ষক, মিউজিয়ামের কর্মী, এমনকি বিয়ের পর তিন বছর পূর্ণ করা দম্পতির কথা লেখার আগে লেখক বাস্তবের চরিত্রদের সম্বন্ধে একটু ভালোভাবে পড়াশোনা, নিদেনপক্ষে দেখাশোনা করে নেবেন বলে আশা রাখি।
Profile Image for Samrit Pramanik.
2 reviews1 follower
June 14, 2024
প্রত্যেকটা গল্পই ভিন্নধর্মী এবং যেভাবে তার সাথে রাশিচক্রের জাতক/জাতিকাদের স্বভাবের মিল দেখিয়েছেন সেটা অনবদ্য।
তবে আমার একটা ব্যক্তিগত অনুরোধ আছে।
এর একটা দ্বিতীয় পার্ট নিয়ে আসেন তাতে এরকমই ১২টা গল্প দিয়ে সেইসব রাশির জাতক/জাতিকাদের পজিটিভ দিকগুলো তুলে ধরবেন।
কারণ, এই বইতে যতদূর মনে পড়ছে দু - একটা বাদে সবগুলোই নেগেটিভ বা অন্ধকার দিক দেখানো হয়েছে।
2 reviews
May 26, 2024
The interplay between ancient mythology and modern horror is particularly well-executed, providing a fresh take on familiar themes. The psychological depth of the stories adds an extra layer of intrigue, making the horrors feel personal and inescapable.
Displaying 1 - 3 of 3 reviews