তিনশ বছর আগেকার আহোম রাজ্য। সুটিয়া, কলিতা, মিশমি, হাজো কামরূপিয়া, ডিহিঙ্গিয়া, কোচ, মেচ প্রভৃতি অসংখ্য জনজাতি আর জন আচরণ নিয়ে গড়ে ওঠা ব্রহ্মপুত্রের প্লাবনভূমি। শৈব, সাধিকা, তান্ত্রিক, গোঁসাই, মোহান্ত, বেজ, ইত্যাদি অসংখ্য ধর্মাচারের মিশেল। অন্যদিকে জামাতিয়া, রাংখল, মলছুম, ত্রিপুরি, কুকি অধ্যুষিত ত্রিপুর রাজ্য। মহান সুকাফার বংশধর সুক্রাংফা যিনি রুদ্রসিংহ নাম নিয়ে সিংহাসনে বসেছেন তিনি কি পারবেন আহোম আর ত্রিপুরকে যৌথভাবে মুঘল আক্রমণের বিরুদ্ধে শক্তিশালী করতে? মাত্র মাস ছয়েকের ঘটনা নিয়ে বর্তমান আসাম, ত্রিপুরা আর অবিভক্ত বাংলার পটভূমিতে রচিত একটি ঐতিহাসিক উপন্যাস।
মৈত্রী রায় মৌলিকের জন্ম কলকাতায়। পেশায় ভূবিজ্ঞানী। প্রেসিডেন্সি কলেজ থেকে ভূবিজ্ঞানে বিএসসি। ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি, বম্বে থেকে এমএসসি ও এমটেক। বর্তমানে ফিল্ড জিয়োলজিস্ট হিসাবে কাজ করছেন। পরিবেশ বিজ্ঞানে গবেষণার কাজ করছেন নিউজার্সির রাটগার্স স্টেট ইউনিভার্সিটি থেকে। কর্মসূত্রে ভারতবর্ষের প্রত্যন্ত অঞ্চল ঘুরেছেন। গল্প, কবিতা রচনার পাশাপাশি অনুবাদ-কর্মে নিযুক্ত। মহাত্মা গাঁধী সর্বোদয়া মণ্ডল সংস্থা থেকে প্রকাশিত পুস্তক সেবাগ্রাম টু সোধগ্রাম বাংলা অনুবাদ করেছেন। তাঁর লেখা কবিতা, গল্প ও উপন্যাস সানন্দা, উনিশকুড়ি সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। এছাড়া বিশিষ্ট কিছু লিটল ম্যাগাজিনের সঙ্গে যুক্ত।