Jump to ratings and reviews

কি কি রা #13

ঝিলের ধারে একদিন

100 pages, Hardcover

Published January 1, 1998

Loading...
Loading...

About the author

Bimal Kar

136 books38 followers
Bimal Kar (Bengali: বিমল কর) was an eminent Bengali writer and novelist. He received 1975 Sahitya Akademi Award in Bengali, by Sahitya Akademi, India's National Academy of Letters, for his novel Asamay.

বিমল কর-এর জন্ম ৩ আশ্বিন ১৩২৮। ইংরেজি ১৯২১। শৈশব কেটেছে নানা জায়গায়। জব্বলপুর, হাজারিবাগ, গোমো, ধানবাদ, আসানসোল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। কর্মজীবন: ১৯৪২ সালে এ. আর. পি-তে ও ১৯৪৩ সালে আসানসোলে মিউনিশান প্রোডাকশন ডিপোয়। ১৯৪৪-এ রেলওয়ের চাকরি নিয়ে কাশী। মণিলাল বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ‘পরাগ’ পত্রিকার সহ-সম্পাদক, পরে ‘পশ্চিমবঙ্গ’ পত্রিকা ও ‘সত্যযুগ’-এর সাব-এডিটর। এ-সবই ১৯৪৬ থেকে ১৯৫২ সালের মধ্যে। ১৯৫৪-১৯৮২ সাপ্তাহিক ‘দেশ’ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৮২-১৯৮৪ ‘শিলাদিত্য’ মাসিক পত্রিকার সম্পাদক। বহু পুরস্কার। আনন্দ পুরস্কার ১৯৬৭ এবং ১৯৯২। অকাদেমি পুরস্কার ১৯৭৫। কলকাতা বিশ্ববিদ্যালয়ের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পুরস্কার ১৯৮১। দিল্লি বিশ্ববিদ্যালয়ের নরসিংহদাস পুরস্কার ১৯৮২। ‘ছোটগল্প—নতুন রীতি’ আন্দোলনের প্রবক্তা।

প্রয়াণ: ২৬ আগস্ট ২০০৩।

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (5%)
4 stars
7 (36%)
3 stars
10 (52%)
2 stars
1 (5%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for সৌরজিৎ বসাক.
373 reviews11 followers
January 6, 2026
কিকিরা-কাহিনি পড়তে ভালো লাগে একটা কারণেই, লেখাগুলো বড্ড গতিময়। সেই একটা পছন্দের বিষয়ই এবারে পাওয়া গেল না। ভ্রমণে বেরুনো কিকিরা অ্যাণ্ড পার্টি এক ঝিলের ধারে আবিষ্কার করে একটি লাশ। সেই ঝিল ও তার আশেপাশের বর্ণনাই/ঘটনাই যেহেতু মূল উপজীব্য, তাই সংলাপ-নির্ভর গতিময় গদ্য এবারে বড় একটা নেই। লেখনীর বাঁধুনিও অন্যবারের তুলনায় আলগা মনে হল।
শেষের রহস্য উদঘাটনের কার্য-কারণের ব্যাখ্যা মোটামুটি পোক্ত হলেও বলাকওয়ার ধরনটা যেন, "খাতার পাতা তো ফুরিয়ে এল, এবার না-হয় সব বলেই দিই," গোছের। পুরোটা ঠিক লাগসই হতে-হতেও হল না। সাধারণ সিভিলিয়ান হওয়া সত্ত্বেও কিকিরাকে এবার সবাই পাত্তাও দিয়েছে যেন প্রয়োজনের বেশি, সে যেন গল্পেরই খাতিরে।
Profile Image for ANGSHUMAN.
229 reviews7 followers
October 21, 2021
বিহারের ছোট্ট একটি নির্ঝঞ্ঝাট পাহাড়ি এলাকায় আচমকা এক রাত্রে একটি খুন হয়ে যায়। যে খুন হয় তাকে সেই এলাকায় আগে কেউ কোনদিন দেখেনি। সকালে ঝিলের ধারে তারাপদ মৃতদেহ আবিস্কার করে। স্বাস্থ্যকর স্থানে ভ্রমণে এসেও কিকিরা লেগে যান তদন্তের কাজে। শেষে জানা যায় হত্যাকারী কে এবং হত্যার আসল কারণই বা কি... সব মিলিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত একটা জমজমাট সাসপেন্স ছিল,এবং চমৎকার প্লটও।
Profile Image for Teerna Sinha.
58 reviews89 followers
December 5, 2021
হঠাৎই ঝিলের ধারে আবিষ্কৃত হয় একটি মৃতদেহ। ক'দিন পরে দেখা যায় ঝিলের আশেপাশে চলন্ত আলো। এসব মিলিয়ে রহস্য ঘনীভূত হয়ে ওঠে। তদন্তে নেমে কিকিরা খুনীকে চিহ্নিত করেন এবং খুনের মোটিভ সম্পর্কেও সকল তথ্য উদঘাটন করেন। প্রতিহিংসা ও আক্রোশ চরিতার্থ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছিল।
Profile Image for Epil Mandi.
23 reviews
April 18, 2026
কিকিরা সিরিজের প্রথম বই পড়লাম। সাসপেন্স তৈরি করতে পারেনি এই লেখা।
Displaying 1 - 4 of 4 reviews