What do you think?

কি কি রা #17
ভুলের ফাঁদে নবকুমার
Hardcover
About the author
Bimal Kar
136 books38 followersBimal Kar (Bengali: বিমল কর) was an eminent Bengali writer and novelist. He received 1975 Sahitya Akademi Award in Bengali, by Sahitya Akademi, India's National Academy of Letters, for his novel Asamay.
বিমল কর-এর জন্ম ৩ আশ্বিন ১৩২৮। ইংরেজি ১৯২১। শৈশব কেটেছে নানা জায়গায়। জব্বলপুর, হাজারিবাগ, গোমো, ধানবাদ, আসানসোল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। কর্মজীবন: ১৯৪২ সালে এ. আর. পি-তে ও ১৯৪৩ সালে আসানসোলে মিউনিশান প্রোডাকশন ডিপোয়। ১৯৪৪-এ রেলওয়ের চাকরি নিয়ে কাশী। মণিলাল বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ‘পরাগ’ পত্রিকার সহ-সম্পাদক, পরে ‘পশ্চিমবঙ্গ’ পত্রিকা ও ‘সত্যযুগ’-এর সাব-এডিটর। এ-সবই ১৯৪৬ থেকে ১৯৫২ সালের মধ্যে। ১৯৫৪-১৯৮২ সাপ্তাহিক ‘দেশ’ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৮২-১৯৮৪ ‘শিলাদিত্য’ মাসিক পত্রিকার সম্পাদক। বহু পুরস্কার। আনন্দ পুরস্কার ১৯৬৭ এবং ১৯৯২। অকাদেমি পুরস্কার ১৯৭৫। কলকাতা বিশ্ববিদ্যালয়ের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পুরস্কার ১৯৮১। দিল্লি বিশ্ববিদ্যালয়ের নরসিংহদাস পুরস্কার ১৯৮২। ‘ছোটগল্প—নতুন রীতি’ আন্দোলনের প্রবক্তা।
প্রয়াণ: ২৬ আগস্ট ২০০৩।

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 4 of 4 reviews
August 14, 2025
কিকিরা সিরিজ বড় প্রিয় হয়ে উঠেছে। সব চরিত্রই যেন চেনা। প্রতিমাসেই তাই একটা করে না পড়লে সোয়াস্তি নেই!
নবকুমার। এই নবকুমার বাংলা সাহিত্যে নতুন নয়। কপালকুণ্ডলা থেকে সমরেশ মজুমদার - সবার কাছেই ধরা দিয়েছে এই নামের চরিত্রটি। সবাই আলাদা, সবাই-ই বিচিত্র। এখানেও তাই। একটি অস্থিরমতি, ভীতু নবকুমার পড়েছে 'অ্যাটেম্পট্ টু মার্ডার'-এর গ্যাঁড়াকলে। সবটাই চিত্তবৈকল্যের ফলাফল। নবকুমারের ছড়ানো, কিকিরার সামলানো। বিপক্ষে ধুরন্ধর সব কুটুম।
এবারের কাহিনি সবমিলিয়ে দুর্দান্ত, জমজমাট এবং বুদ্ধিদীপ্ত!
একটা কাকতালীয় ব্যাপার আরও বেশি মনোরম। আগের পড়া কাহিনি (মিতিন সিরিজের 'গুপ্তধনের গুজব') আর এটির একটি গুরুত্বপূর্ণ প্লট ডিটেইল হল নুরপুর নামের জায়গা! তবে বর্ণনা অনুযায়ী দুটি লোকেশন আলাদা, নামটুকুই অভাবনীয় মিল।

December 8, 2021
অ্যাটেম্পট টু মার্ডার কেসে অভিযুক্ত নবকুমার। পালিয়ে বেড়াচ্ছে সে। তাকে বাঁচাতে বন্ধু লাটু কিকিরার কাছে নিয়ে আসে। কুমারের নামে অভিযোগ যে সে জেঠা কৃষ্ণকান্তকে খুন করতে চেয়েছিল এবং টাকাভর্তি সুটকেস নিয়ে পালিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত রহস্য সমাধানে নেমে কিকিরা কৃষ্ণকান্তের মেয়ের জামাইয়ের ভাই বাসুদেবের কুকর্ম সামনে আনেন এবং মিথ্যা অভিযোগ থেকে কুমারকে রক্ষা করেন।
October 22, 2021
নবকুমার নামের একটি ছেলে শরিকি বিবাদের চক্করে অ্যাটেম্পট টু মার্ডারের মত সিরিয়াস অভিযোগে অভিযুক্ত হয়। বন্ধুর মারফত সে কিকিরার কাছে সাহায্য চেয়ে পাঠায়। কিন্তু তার ভুলের জন্য তাকে লুকিয়ে লুকিয়ে পালিয়ে বেড়াতে হয়। কিকিরা তাকে কিভাবে সেই বিপদ থেকে উদ্ধার করলেন সেই নিয়েই গল্প।
November 22, 2020
বেশ দারুন সুখপাঠ্য।
Displaying 1 - 4 of 4 reviews