Jump to ratings and reviews
Rate this book

ভয় ও ভৌতিক সমগ্র

Rate this book
বাংলা সাহিত্যে প্রেত অশরীরী অপদেবতা নিয়ে প্রচুর ভালো ভালো লেখা আছে। কিন্তু বিভূতিভূষণ এত কিছুর মাঝেও যেন ব্যতিক্রম। তাঁর লেখনীতে আত্মা প্রেত অশরীরীর পাশাপাশি যে জিনিসটা এসেছে সেটা হলো অপার্থিব পরিবেশ। প্রতিটি গল্পেই তিনি আশপাশের পরিবেশ, আলোছায়া, গাছপালা, গ্রামবাংলা, অরণ্যকে এমনভাবে উপস্থাপন করেছেন যেন সেই প্রকৃতির বর্ণনাও মনে শিহরণ এনে দেয়। বিভূতিভূষণের হরর আসলেই আসবেন তারানাথ তান্ত্রিক এবং তা স্বাভাবিকও। সনাতন ও বৌদ্ধ ধর্মের অংশ এই তন্ত্রসাধনার আলোকিত ও আঁধার রূপ-দুটোকেই আধুনিক লোকের চোখে চিনিয়েছেন বিভূতিই। তবে তারানাথের পিছনে সমান সমান ক্রেডিট তাঁর সুযোগ্য পুত্র তারাদাস বন্দোপাধ্যায়েরও। এই বইটিতে মূলত বিভূতিভূষণের মূল যে দুটি গল্প তারানাথকে নিয়ে, সে দুটি আছে। এর বাইরে আছে বিভূতিভূষণের বাকি ৩২টি গল্প। এবং এই গল্পগুলোই তাঁর মূল প্রতিভার স্বাক্ষর মূল আকর্ষণ।

সূচিপত্র

১. মেঘমল্লার
২. তিরোলের বালা
৩. ছেলেধরা
৪. বোমাইবুরুর জঙ্গলে
৫. সোনাকরা যাদুকর
৬. খোলা দরজার ইতিহাস
৭. পথিকের বন্ধু
৮. অভিশাপ
৯. অভিশপ্ত
১০. হাসি
১১. প্রত্নতত্ত্ব
১২. রহস্য
১৩. আরক
১৪. ছায়াছবি
১৫. রঙ্কিনীদেবীর খড়গ
১৬. মেডেল
১৭. পেয়ালা
১৮. ভৌতিক পালঙ্ক
১৯. গঙ্গাধরের বিপদ
২০. মশলা-ভূত
২১. কাশী কবিরাজের গল্প
২২. বিরজা হোম ও তার বাধা
২৩. মায়া
২৪. টান
২৫. বউ চণ্ডীর মাঠ
২৬. খুঁটি দেবতা
২৭. পৈতৃক ভিটা
২৮. অশরীরী
২৯. ভূত
৩০. বাঘের মন্তর
৩১. নুটি মন্তর
৩২. তারানাথ তান্ত্রিকের গল্প
৩৩. তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প
৩৪. কবিরাজের বিপদ

320 pages, Hardcover

Published October 1, 2022

Loading...
Loading...

About the author

Bibhutibhushan Bandyopadhyay

222 books1,231 followers
Bibhutibhushan Bandyopadhyay (Bangla: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়) was an Indian Bangali author and one of the leading writers of modern Bangla literature. His best known work is the autobiographical novel, Pather Panchali: Song of the Road which was later adapted (along with Aparajito, the sequel) into the Apu Trilogy films, directed by Satyajit Ray.

The 1951 Rabindra Puraskar, the most prestigious literary award in the West Bengal state of India, was posthumously awarded to Bibhutibhushan for his novel ইছামতী.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (25%)
4 stars
8 (50%)
3 stars
3 (18%)
2 stars
1 (6%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Mahinur Saima.
16 reviews1 follower
December 14, 2024
বইটার নাম দেখে আমি পড়েছিলাম এই ভেবে যে খুব ভয়ংকর হবে। কিন্তু বইটা পড়ার পর এতটাও ভয়ংকর মনে হয় নি।ভেবেছিলাম গা ছমছমে কোনো গল্প তাই আমি ইচ্ছে করে আমার পড়ার রুমে ভুতুড়ে পরিবেশ তৈরি করেছিলাম। যেরকম ভুতুড়ে গল্প পড়তে চেয়েছিলাম তা পাইনি তারপরও বইটার লেখক যেহেতু বিভূতিভূষণ তাহলে তো অবশ্যই অসাধারণ গল্পই হবে।তাঁর লেখনিতে যেই মুগ্ধতা তিনি সবসময় ছড়িয়ে দেন সেই মুগ্ধতার ছোঁয়া এই বইটার প্রতিটা গল্পে আমি লক্ষ করেছি।
বইটা বেশি ভুতুড়ে না হলেও অসাধারণ গল্প।
Profile Image for Screen Shot.
51 reviews
September 8, 2026
‎বিভূতিভূষণ বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে পুবের গ্রামের শান্ত প্রকৃতি, দূর্গার সেই চেনা মুখ। কিন্তু তাঁর ভৌতিক গল্পগুলো একেবারেই অন্যরকম। তিনি যখন লিখতে বসেন, তখন গ্রামবাংলার সেই শান্ত নিস্তব্ধতাটাই হঠাৎ কেমন যেন গা ছমছমে হয়ে ওঠে।
‎​‘ভয় ও ভৌতিক সমগ্র’ —ভয় আসলে কোনো ভূত দেখার বিষয় নয়। ভয় হলো সেই অনুভূতি, যখন অচেনা কোনো অরণ্যের গভীরে আপনি একা হাঁটার সময় অনুভব করেন যে কেউ আপনাকে আড়াল থেকে দেখছে। বিভূতিভূষণ এখানে খুব সাধারণ ঘটনার ভেতর দিয়ে এমন এক রহস্য তৈরি করেন যে, রাতের অন্ধকারেও আপনার বারান্দার পাশের গাছপালাগুলোকে চেনা অচেনা মনে হবে।
87 reviews1 follower
Read
July 27, 2024
এই বই এর সব গল্প অতিপ্রাকৃত গল্পসমগ্রে আছে
Profile Image for Muna Khan.
117 reviews3 followers
December 30, 2025
৩.৫
এই বইটা অনেক আগে পড়েছিলাম, কিন্তু তখন Goodreads app ব্যবহার করতাম না বলে এড করতে পারিনি 🙂
প্রথম কোনো ভয় এর বই পড়েছিলাম, জন্মদিনে বোনের দেয়া উপহার ❤️
Displaying 1 - 4 of 4 reviews