Jump to ratings and reviews
Rate this book

সুপ্ত ঘাতক

Rate this book
সিপাহীগঞ্জের সিটি নির্বাচনকে সামনে রেখে দুই মেয়রপ্রার্থীর পাঁচজন এবং চারজন মোট নয়জন খুন হলো ভিন্ন সময়ে , ভিন্ন স্থানে। খুনগুলো কে বা কারা কিভাবে করলো, তা নিয়ে রয়েছে নানান জল্পনা-কল্পনা। দায়িত্ব এসে পড়লো সদ্য চাকরিতে জয়েন করা পিবিআই এএসপি সাকিব মাহমুদের ওপর। তদন্ত করতে গিয়ে উঠে এলো ভয়ংকর মানব ব্যবসার সন্ধান এবং চৌদ্দ বছর পূর্বের দুর্ধর্ষ স্বপন ডাকাতের নাম। স্বপন ডাকাত ডাকাতির পাশাপাশি কেমন পাষণ্ড ছিলেন তার বিবরণ উঠে এসেছে। এসআই ইয়াছিন কি পেরেছিল স্বপন ডাকাতকে থামাকে? কী হয়েছিল এসআই ইয়াছিনের সাথে?
সবশেষে এএসপি সাকিব কি পারবে একই সুতার সকল জটকে সমাধানে আনতে? নাকি তাকেও এসআই ইয়াছিনের হাল ধরতে হবে?

104 pages, Hardcover

Published February 7, 2024

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
5 (83%)
2 stars
1 (16%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Bookreviewgirl_xo.
1,234 reviews109 followers
May 1, 2025
Rating : ৩.২৫/৫

"সবগুলো টাকাখেকো হাঙর। টাকার গন্ধ পেলেই হাঙরের মতো হাঁ করে ছুটে আসবে। তাছাড়া টাকা পেলে লোকে খাবেই বা না কেন? যে দেশে টাকা দিয়ে মানুষ মাপা হয়, সে দেশে তো টাকাখেকো হাঙর জন্মাবেই।"
Profile Image for Shahnewaz Shahin.
122 reviews6 followers
June 14, 2025
'সুপ্ত ঘাতক' আলী ইসলাম মুমেন এর লেখা থ্রিলার ঘরানার নভেলা।

ছোট্ট কলরবের এই নভেলার গল্প আবর্তিত হয়েছে সিপাহীগঞ্জ কে কেন্দ্র করে। জাহিদ ইকবাল ও মোস্তাক মির্জার মধ্যকার রাজনৈতিক কোন্দল দিয়েই এর গল্প শুরু হয়। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় নয় জন নিহত হয়। এই 'নাইন মার্ডার্স' মামলার তদন্তের ভার পরে এএসপি সাকিবের ওপরে। মামলার তদন্ত করতে গিয়ে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হ‌ওয়ার মতো পরিস্থিতিতে পরেন এএসপি সাকিব। মূলত 'নাইন মার্ডার্স ' মামলার তদন্ত কার্যক্রম নিয়েই 'সুপ্ত ঘাতক'পাশাপাশি এগিয়েছে ময়মনসিংহে ভালুকার স্বপন ডাকাতের কাহিনীও ।

আমাদের সমাজের রাজনৈতিক কোন্দল, রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় বড় হ‌ওয়া সন্ত্রাসী কিংবা মুখোশের আড়ালে থাকা ভালো মানুষের মুখোশ উন্মোচনের কাহিনী হচ্ছে ' সুপ্ত ঘাতক'।যা উপন্যাসের নামকে যথেষ্ট সার্থকতা দিয়েছে।
Displaying 1 - 2 of 2 reviews