সংক্ষিপ্ত ইতিহাস ও তথ্য-উপাত্তসহ বাংলাদেশের সংবিধান বইটি কেন পড়বেন * এখন পর্যন্ত এটিই প্রথম ও একমাত্র বই যাতে সম্পূর্ণ সংবিধান এবং এর প্রতিটি অনুচ্ছেদের এক বা একাধিক ব্যাখ্যা প্রদান করা হয়েছে। * সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে ব্যবহৃত বিভিন্ন টার্মের প্রাসঙ্গিক ও সহজবোধ্য ব্যাখ্যা প্রধান করা হয়েছে এই বইতে। ফলে, অনায়াসে সংবিধানের বিভিন্ন বিষয় আয়ত্ত করা সম্ভব হবে। * সহজে বুঝার সুবিধার্থে এই বইয়ে সংবিধানের অনুচ্ছেদসমূহ আলাদাভাবে নীল কালিতে ছাপা হয়েছে। * এই বইয়ে বাংলাদেশের সংবিধান তৈরির ইতিহাস সংক্ষেপে তুলে ধরা হয়েছে। বাজারে প্রচলিত অন্য কোনো বইতে এই তথ্যগুলো নেই। * সংবিধানের অনুচ্ছেদ, দফা, উপদফা এগুলোর সংজ্ঞা কী? এগুলোকে কেন এই নামে ডাকা হয়? এদের একটির সঙ্গে আরেকটির পার্থক্য কী/ ইত্যাদি চমকপ্রদ তথ্যসম্বলিত একটি আলাদা অধ্যায় যুক্ত করা হয়েছে এই বইয়ে। বলাবাহুল্য, বাংলাদেশের কোনো বইয়েই সংবিধান পড়ার নিয়ম-সংক্রান্ত এ-জাতীয় কোনো আলোচনা নেই। ফলে, এই বইটি সংবিধান বিষয়ে পূর্ণাঙ্গ ও সঠিক জ্ঞান অর্জন করতে আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করবে।
বই এর লেখক যদিও দাবি করেছেন যে এটি একটি পূর্ণাঙ্গ ব্যাখাসহকারে লিখিত গ্রন্থ কিন্তু সংবিধান নিয়ে ব্যাসিক ধারণা না থাকলে পয়েন্ট গুলো বুঝতে কষ্ট হবে। সাথে সংবিধানের সবচেয়ে বিতর্কিত বিষয় গুলো নিয়ে ডিটেইলসে আলোচনা সচেতন ভাবেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে