Jump to ratings and reviews

সরস গল্প

ব্যঙ্গ নয়, বিদ্রূপ নয়, শ্লেষ নয়, হঠাৎ সিরিয়স দিকে মোড়-ফেরানো নয়, হাসির গল্প নির্ভেজাল হাসির গল্প হিসেবেই যে কতদূর সার্থক ও আকর্ষণীয় হয়ে উঠতে পারে বিমল করের ‘সরস গল্প’-এর এই সংকলন তারই শ্রেষ্ঠ উদাহরণ। এ যুগের অগ্রগণ্য কথাসাহিত্যিক বিমল করের বহু জনপ্রিয় কাহিনী বইয়ের পাতা থেকে উঠে এসে অসংখ্যবার রূপায়িত হয়েছে নানান দৃশ্য ও শ্রুতিমাধ্যমে। এর অনেকগুলিই দম-ফাটানো হাসির। সেই পুনঃস্মরণীয় গল্পমালায় রয়েছে ‘কালিদাস ও কেমিস্ট্রি’, ‘বসন্তবিলাপ’, ‘বৃদ্ধস্য ভার্যা' কিংবা ‘চার তাস’ ইত্যাদি হুল্লোড়ময় কাহিনী। সেই আগাগোড়া রসময় গল্পগুলির সঙ্গে সমগোত্রীয় আরও একগুচ্ছ কৌতুক রঙিন গল্প মিশিয়ে পরিবর্ধিত সংস্করণে প্রকাশিত হল হাসির কাহিনীর এই অনবদ্য সংকলন। এ যেন বই নয়, হাসির অ্যাটম বোমা। হো-হো শব্দে ফেটে পড়তে হবে। একবার নয়, বারবার। মানবমনের গভীরে যাঁর কলম ডুবুরির মতো অতলস্পর্শী, সেই একই লেখকের কলমের আঁচড়ে এমন জীবন্তভাবে ফুটে উঠতে পারে নির্মল কৌতুকের ঝরনাধারা, এই গল্পাবলী না-পড়লে তা বিশ্বাস করা কঠিন হত।

194 pages, Hardcover

First published January 1, 1985

Loading...
Loading...

About the author

Bimal Kar

136 books38 followers
Bimal Kar (Bengali: বিমল কর) was an eminent Bengali writer and novelist. He received 1975 Sahitya Akademi Award in Bengali, by Sahitya Akademi, India's National Academy of Letters, for his novel Asamay.

বিমল কর-এর জন্ম ৩ আশ্বিন ১৩২৮। ইংরেজি ১৯২১। শৈশব কেটেছে নানা জায়গায়। জব্বলপুর, হাজারিবাগ, গোমো, ধানবাদ, আসানসোল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। কর্মজীবন: ১৯৪২ সালে এ. আর. পি-তে ও ১৯৪৩ সালে আসানসোলে মিউনিশান প্রোডাকশন ডিপোয়। ১৯৪৪-এ রেলওয়ের চাকরি নিয়ে কাশী। মণিলাল বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ‘পরাগ’ পত্রিকার সহ-সম্পাদক, পরে ‘পশ্চিমবঙ্গ’ পত্রিকা ও ‘সত্যযুগ’-এর সাব-এডিটর। এ-সবই ১৯৪৬ থেকে ১৯৫২ সালের মধ্যে। ১৯৫৪-১৯৮২ সাপ্তাহিক ‘দেশ’ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৮২-১৯৮৪ ‘শিলাদিত্য’ মাসিক পত্রিকার সম্পাদক। বহু পুরস্কার। আনন্দ পুরস্কার ১৯৬৭ এবং ১৯৯২। অকাদেমি পুরস্কার ১৯৭৫। কলকাতা বিশ্ববিদ্যালয়ের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পুরস্কার ১৯৮১। দিল্লি বিশ্ববিদ্যালয়ের নরসিংহদাস পুরস্কার ১৯৮২। ‘ছোটগল্প—নতুন রীতি’ আন্দোলনের প্রবক্তা।

প্রয়াণ: ২৬ আগস্ট ২০০৩।

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
7 (17%)
4 stars
21 (51%)
3 stars
12 (29%)
2 stars
1 (2%)
1 star
0 (0%)
Displaying 1 - 6 of 6 reviews
Profile Image for রিফাত সানজিদা.
181 reviews1,446 followers
October 10, 2018
ঈষৎ আদিরসাত্মক সরস গল্পসংগ্রহ। উইটি। সারকাস্টিক।
আদিম অংশটুকুর ছোঁয়াচজনিত অস্বস্তি ব্যতীত যথেষ্ট উপভোগ্য পাঠ। ৪/৫।
Profile Image for Nazrul Islam.
Author 8 books233 followers
June 5, 2015
তারাপদ রায়ের মত একেবারে সম্পূর্ণ রম্য গল্প নয় । সামাজিক প্লটের উপর কিছুটা রম্য ভাব দেওয়ার চেষ্টা করেছে প্রতিটা গল্পে । কিছু কিছু গল্প বেশ ভালো ছিল । কিছু কিছু গল্প মোটামোটি টাইপ ছিল ।
Profile Image for Riju Ganguly.
Author 45 books1,948 followers
October 19, 2018
নির্মল হাস্যরস বড়োই দুর্লভ জিনিস। ছোটোদের লেখায় যদিও বা সে জিনিস সম্ভব হয়, বড়োদের জন্য তেমন জিনিস লেখা মোটেই সহজ নয়। শরদিন্দু বা পরশুরাম যা পেরেছেন, তা অধিকাংশ সাহিত্যিকের নাগালের বাইরেই থেকে গেছে ওই মাত্রাজ্ঞানের অভাব বা অতিরিক্ত ব্যবহারের ফলে। এই সংকলনে কিছু গল্প সত্যিই টপ-নচ। পড়ে বিমলানন্দ প্রাপ্তি হয়। কিন্তু একটা বড়ো সংখ্যক গল্প ইনুয়েন্ডো-র ওপর অত্যধিক নির্ভরশীল।
তবুও, সময় কাটানোর পক্ষে বেশ ভালো উপায় এটি। পড়ে দেখতে পারেন।
Profile Image for Raisul Sohan.
125 reviews20 followers
March 8, 2019
যদিও আদি রসের গল্প তথাপি লেখক অনেক রাখঢাক রেখেই আদিরসের স্বাদ দিতে চেয়েছেন। ফলে যেটা হয়েছে গল্প পড়ে পরিতৃপ্তি আসি আসি করেও আসেনি। আর কিছু গল্পে দুই ঘটনার সময়ের দূরত্ব অনেক বেশি ছিলো, যেন জোর করে মেলানোর চেষ্টা। তবে আদিরসের সাথে প্রাত্যহিক জীবনের কমেডির সংমিশ্রণ দারুণ ছিলো। যদিও দাগ কেটে যায় এমন কোন গল্প পাইনি। ৩ তারকাই ঠিক আছে।
Profile Image for Sharanya Mukherji.
134 reviews1 follower
August 23, 2026
বইয়ের নাম: সরস গল্প লেখক: বিমল কর প্রকাশক: আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড দাম: ৪৫০/- রেটিং: ৩.৯৫/৫

প্রেম, রস, রঙ্গ ও হাসি-তামাশা, এই কয়েকটি জিনিস দিয়েই আমাদের পৃথিবীর আঁধার ও দুঃখকে অতিক্রম করে মনের গুরুগম্ভীর হিমালয় পর্বতে বসন্ত বা শরতের কোমল স্পর্শ আনা যায়, আর আনা যায় আনন্দের জোয়ার। এই টালমাটাল অনিশ্চয়তার যুগে, যেখানে বিশ্বাসের চেয়ে অবিশ্বাসের পাল্লা সবচেয়ে বেশি ভারী, সেখানে এই বই মনের বিড়ম্বনাকে কিঞ্চিৎ স্বস্তি দিয়ে অপার আনন্দের পরশ এনে দেয়। হয়তো এই জন্যই escapism-এর এত চাহিদা থাকে যখন পৃথিবী সবচাইতে অন্ধকার সময়ের মধ্য দিয়ে যায়। তাই এই বইয়ের পাতায় নিজেকে হারিয়ে দিতে এই পাঠকের কোনো অসুবিধা হয়নি।

বিমল করের সুদক্ষ কলমের ছোঁয়ায় ও তাঁর মনের রসের ধারায় বইটি সমৃদ্ধ, যেখানে মান-অভিমান ও রঙ্গ-তামাশায় মুখের কোণে আপনিই এক চিলতে হাসি ফুটে ওঠে। মনে পড়ে যায় এমন এক সময়ের কথা, যদিও সেই সময় আমার জন্ম হয়নি, তবুও মনে হয় সেই "ignorance is bliss"-এর দিনগুলিতে ফিরে যেতে পারলে কতই না ভালো হতো!

বইটি পড়ে বোঝা যায় যে করবাবু dialogue writing, character chemistry ও comic timing-এ কোনো অংশেই শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বা রাজশেখর বসুর চেয়ে কম যান না। হাস্যরসে ভরা এইসব চরিত্রের verbal volleyball 🏐 ও mental fencing matches দেখে সত্যিই আনন্দ পাওয়া যায়, where both the sexes (as beautifully portrayed by the cover design by Debasish Deb) have equal agency and footing. এখানে করমশাই নারী-পুরুষকে সমান ভূমিতে রেখে এক সুমধুর প্রেম-সংঘাতের খেলা তৈরি করেছেন, যা এই পাঠকের খুব ভালো লেগেছে। Even though Kar might not be a feminist king 👑 (tbh, which male author actually is?), he surely knew how to look eye to eye with society and say confidently that we are all equal, hence there is no soft-pedaling...

তবে যেকোনো গল্প সংকলনের ক্ষেত্রে যা হয়ে থাকে, এখানেও তাই ঘটেছে: কিছু গল্পে করবাবুর কলমের জাদু পুরোপুরি জমেনি। সেখানে পুরুষ চরিত্ররা অযাচিত প্রাধান্য পেয়ে গেছে, যা এই পাঠকের মোটেই ভালো লাগেনি। সত্যি বলতে, গল্পগুলোকে আমি এভাবে ranking করেছি:

Just অসাধারণ (বিমল করের কলমের জাদু যেন এখানে এক অন্য মাত্রায় পৌঁছেছে):

A. মিলন উৎসব: ৪.৫/৫

B. রত্নলাভ: ৪.৫/৫

C. বিচিত্র প্রেম: ৪/৫

এবার সিনেমা বানিয়ে ফেলব:

A. কালিদাস ও কেমিস্ট্রি: ৪/৫

B. হৃদয় বিনিময়: ৪/৫

C. চুম্বক চিকিৎসা: ৪/৫

D. রঙ্গলাল: ৪/৫

E. ফণীমনসা: ৪/৫

এবার জমবে মজা:

A. গোরাচাঁদ: ৩.৮৫/৫

B. বসন্ত বিলাপ: ৩.৮৫/৫

C. রসাতল: ৩.৮৫/৫

ভালোই (শুধু একটুর জন্য পুরো জমেনি):

A. চার তাস: ৩.৫/৫

B. বৃদ্ধস্য ভার্যা: ৩/৫

C. বিউটি এবং জিজি: ৩/৫

মোটামুটি (Somehow I was able to keep myself from strangling the protagonist):

A. Ratkiller: ২.৮৫/৫

একদম বাজে (নিজের মাথায় থান ইট মেরে সময় নষ্টের আফসোস হচ্ছিল নিচের চারটি গল্প পড়ে):

A. প্রেমশশী: ২/৫

B. আত্মদর্শন: ২/৫

C. বউ নিয়ে খেলা: ১.৫/৫

D. অভিলাষী: ১/৫

মোট ১৯টি গল্পের মধ্যে ১৫টি গল্পই বিভিন্ন মাত্রায় আমার বেশ ভালো লেগেছে। Overall, আপনি যদি বিমল করের সূক্ষ্ম রসবোধ ও সাহিত্যসৃষ্টির আমেজ পেতে চান, তবে এই পুস্তকখানি অবশ্যই আপনার পড়া উচিত।
Profile Image for Bubun Saha.
239 reviews6 followers
October 20, 2021
সরস গল্প
বিমল কর
আনন্দ পাবলিশার্স
মূল্য ৩০০/-

এই বইটি হাতে পাবার আগে বসন্ত বিলাপ কম করে হলে ২৫-৩০ বার দেখেছি, অথচ কার গল্প জানতাম না। পড়তে শুরু করার পর বাংলা সিনেমার ৭০-৮০ দশকের কথা মনে পড়ছিলো। কোনো সুড়সুড়ি বা অযথা হাসাতে যাবার ইচ্ছে নেই, শুধুমাত্র কথা আর ঘটনার মারপ্যাচে আপনি হাসতে বাধ্য। পুজোর আগে বইটা পড়তে বসি, নস্টালজিক হয়ে পড়ছিলাম এরকম লেখা পড়ে, যেখানে আছে আদ্যো-পান্তো বাঙালি, বাঙালিয়ানা, বৈঠক, আড্ডা, বন্ধুদের মধ্যে রঙ্গ-রস, পরশুরাম এর কথায় এবং ইত্যাদি। এবছর পুজো vibes নিয়ে আসার জন্য বইটির অবদান অনস্বীকার্য।
Displaying 1 - 6 of 6 reviews