Jump to ratings and reviews
Rate this book

প্রহাণ

Rate this book
PRAHAN [Novel] by Tilottama Majumder

প্রচ্ছদ – সমীর সরকার

সুজয় বন্দ্যোপাধ্যায় সেই মানুষ যাকে ‘পাপ স্পর্শ করে নাই’। এমনকী, তাঁর দুটি হাত, যারা রঙ-তুলি-ক্যানভাসকে জীবন জেনেছিল, সেই হাত দ্বারা সংঘটিত কোনও হত্যার অভিশাপও স্পর্শ করে না তাঁকে। কারণ শাস্ত্রমতে সুজয় হন্তারক কিন্তু পাপী নন। কেন-না বারবার তিনি আত্মরক্ষার্থে হত্যায় প্রবৃত্ত হয়েছেন, তিনি সমস্ত দাম্পত্যপ্রক্রিয়া থেকে বঞ্চিত কিন্তু স্ত্রী রাগিণীকে ভালবাসেন গভির। তাঁর বিবেক জাগ্রত। শিল্পীকে বাঁচিয়ে রাখতে তিনি অনায়েসে তুলে নেন দিব্যাঙ্গনা মেয়েটির সমস্ত দায়-দায়িত্ব। মেয়েটি তাঁর মধ্যে মুগ্ধতাবোধের সঞ্চার করে। কিন্তু অসহায়তাকে দংশন করার জন্য এই বোধ কখনও ফুটিয়ে দেয় না কামুক দাঁত-নখ।
সুজয় বন্দ্যোপাধ্যায় এমনই মানুষ যাঁর মেধা তীক্ষ্ণ। সাহস বিরাট, যিনি মৈত্রীভাবে বিভোর। বন্ধু জয়শঙ্কর এবং অঞ্জন কর তাঁর আত্মায় সম্পৃক্ত হয়ে যায় অনায়াসে। তিনি অস্তেয়বাদী, অবশ, স্থিতপ্রজ্ঞ, রিপুজয়ী। তাঁর মনের সংকটকালে অভি আর উপ নামের দিব্য পুরুষেরা উপশম হয়ে নেমে আসেন কোনও দুর্জ্ঞেয় স্বর্গ থেকে।
মানবচরিত্রের রন্ধ্রপথ ঘুরে পাপের অস্তি ও নাস্তির সিদ্ধান্ত নেবার খোঁজ এই উপন্যাসের সমস্ত অবয়ব জুড়ে। সুজয়, রাগিণী, দেবলা, অঞ্জন, অমিতাভ কাঞ্জিলাল, সুমিত, গিরিন, জয়শঙ্কর এবং আরও অনেক চরিত্রের বিবিধ দিক উন্মোচনের কেন্দ্রে শ্রী এক বিরাট ভূমিকা। শ্রী সুন্দর। কিন্তু এই সমাজের কোনও নিয়ম শ্রীকে বাঁধেনি। শৈশব থেকে সে শুধু জেনেছে গোপন নিয়মভঙ্গের খেলা।
জানিয়েছে তার জেঠু সুমিত, তার মায়ের প্রেমিক। এমনকী জানিয়েছে তার মা নিজেও। তাই শ্রীর স্বভাব দাঁড়ায় ভাঙনে। লঙ্ঘনে। বিদ্রোহ গড়ে তুলতে তুলতে, নিজের জগতে নিজেই একা ও স্বরাট শ্রীর মধ্যে থেকে হারিয়ে যায় এমনকী সভ্যতার পাথমিক সীমাচিহ্ন। নর আর নারীর সম্পর্ক ভাবতে গিয়ে সে একসময় পিতা-পুত্রীর অযৌন নিষেধকে অতিক্রম করে যায়। কামনা করে পিতাকে। এবং উপন্যাস পৌঁছয় এক আশ্চর্য উপসংহারে।

238 pages, Hardcover

Published April 1, 2004

Loading...
Loading...

About the author

Tilottama Majumdar

51 books31 followers
Tilottoma Mojumdar is an Indian Bengali novelist, short story writer, poet, lyricist, and essayist. She writes in the Bengali language. She was born in North Bengal, where she spent her childhood in tea plantations. She was educated at the Scottish Church College at the University of Calcutta.

তিলোত্তমা মজুমদার-এর জন্ম ১১ জানুয়ারি ১৯৬৬, উত্তরবঙ্গে। কালচিনি চা-বাগানে। ইউনিয়ন একাডেমি স্কুলে পড়াশোনা। ১৯৮৫-তে স্নাতক স্তরে পড়তে আসেন। কলকাতায়, স্কটিশ চার্চ কলেজে। ১৯৯৩ থেকে লিখছেন। পরিবারের সকলেই সাহিত্যচর্চা করেন। সাহিত্যরচনার প্রথম অনুপ্রেরণা দাদা। ভালবাসেন গান ও ভ্রমণ। ‘বসুধারা’ উপন্যাসের জন্য পেয়েছেন আনন্দ পুরস্কার (১৪০৯)। ‘একতারা’-র জন্য পেয়েছেন ডেটল-আনন্দবাজার পত্রিকা শারদ অর্ঘ্য (১৪১৩) এবং ভাগলপুরের শরৎস্মৃতি পুরস্কার (২০০৭)।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (12%)
3 stars
4 (50%)
2 stars
1 (12%)
1 star
2 (25%)
Displaying 1 of 1 review
Displaying 1 of 1 review