What do you think?

নীরেন ভাদুড়ি #2
নীরেন ভাদুড়ি সমগ্র ২
তিনটে গল্প আর একটা উপন্যাস নিয়ে এই বই। প্রথম তিনটে গল্পে ধরা পড়ে শ্রী নীরেন্দ্রনাথ ভাদুড়ির বহুবর্ণ জীবন। অলৌকিক এবং আধ্যাত্মিকতা মিলেমিশে যায় পরতে পরতে। আর মহাসিন্ধুর ও ‘পার থেকে উপন্যাসে ঘনিয়ে ওঠে এক প্রতিশোধের আখ্যান। তা থেকে মুক্তি পাওয়ার প্রচেষ্টায় একাকার হয়ে যায় মানুষের রোজকারের আবেগ। প্রেম, হিংসা, বিশ্বাসঘাতকতা, অসহায়তা। বিশাল এক প্রেক্ষাপটে রচিত এই উপন্যাস পাঠককে ধাঁধায় ফেলে দেয়, গল্পটা আসলে কীসের? ভয়ের না প্রেমের?
248 pages, Hardcover
First published January 1, 2024
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 15 of 15 reviews
March 18, 2026
সত্যি বলতে একদম চমকে গেছি ছোটগল্প তিনটা পড়ে। ‘দৈবী’র প্লটটা একটু অতিব্যবহৃত তবে আলাদা মাত্রার চমক ছিল। এরপর ‘ইদ্রিশঠাকুরের থান’ গল্পটা পড়ে বুঝলাম প্রথম খণ্ডের সেই ভাদুড়ি মাশাইকে দিয়ে বারবার একই কাজ করাতে আর চান না। এটা ভালোই লেগেছে। পরবর্তী গল্প ‘বউকালীবাড়ির বেত্তান্ত’ সব দিক দিয়েই আনএক্সপেক্টেড একদম!
এরপর সুবিশাল এক মিক্স জনরার এপিক উপন্যাসের প্রথম ভাগ। আদিপর্বর কিছুটা পূর্বপরিচিত, গল্প যত এগোয় গল্পের পরিধি বাড়তে বাড়তে শেষে একদম ব্লাস্ট করে ছড়িয়ে পড়ে মহাসিন্ধুর ওপারে। লোকনাথের আবার ফিরে আসার পর উপস্থিতি পূর্বের সেই ‘দানবসত্তাকে’ টেক্কা দিতে না পারলেও একদম আলাদা ও নতুন কিছুর আশা তৈরি করে।
‘নিকষছায়া’ মীরের গল্পের ঠেকে আসার আগেই পড়ে ফেলেছিলাম তবে প্রথম পর্ব ঠেকে আসলে অপেক্ষা করিনি। এধরনের গল্প ‘শুনতেই’ বেশি পছন্দ। ছোট গল্পগুলো বই থেকে পড়ে দ্বিতীয় খণ্ড পুরোপুরি শেষ করার অপেক্ষায় ছিলাম এতদিন।

November 10, 2024
বইটি শুরু হয়েছে ছোট্ট, অথচ মন ভালো করে দেওয়া দুটি গল্প দিয়ে। তারা হল~
১. দৈবী;
২. ইদ্রিশঠাকুরের থান।
এরপর এসেছে একটি অত্যন্ত গথিক, আদতে ঘোর মনস্তাত্ত্বিক বড়োগল্প। সেটি হল~
৩. বউকালীবাড়ির বেত্তান্ত।
বইয়ের এই অবধি— অর্থাৎ তার মোট আয়তনের এক-তৃতীয়াংশের কম অবধি পরিসরে আমরা প্রথম খণ্ডের লেখককে পেয়েছি। তারপরেই এসেছে বইয়ের একমাত্র উপন্যাস, যা আবার গোটা উপন্যাসের একটি অংশ মাত্র। সেটি হল~
৪. মহাসিন্ধুর ও'পার থেকে।
আর এই পর্যায়েই একটা বিরাট গোলমাল হয়ে গেছে। মনোজগতের মন্থনের পরিবর্তে আমরা পেয়েছি ভীষণরকম ছকবন্দি কিছু চরিত্র— যারা হঠাৎ নিজস্ব ব্যক্তিত্ব, এমনকি সত্তাকে হারিয়ে হয়ে উঠেছে রঙ্গমঞ্চের কাঠপুতলি। ভয়ের বদলে দেখা দিয়েছে বীভৎসরসের আধিক্য— যা দিয়ে আখেরে কোনো লাভ হয় না। সর্বোপরি...
সর্বোপরি প্রথম বইয়ে, এমনকি এই বইয়েরও একমাত্র বড়োগল্পে যে বুদ্ধিমত্তা বা ইনটেলিজেন্সকে লেখক সবচেয়ে বড়ো জাদু বলে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তা— এই উপন্যাসের চরিত্রদের আচরণ দেখে মনে হয়— যেন একেবারে বিলুপ্ত হয়।
হতাশ হলাম।
পাঠকদের, তার থেকেও বেশি করে প্রকাশকের দাবি মেনে লেখক নিশ্চয় আগামী দিনে এই উপন্যাসের পরবর্তী খণ্ড পেশ করবেন। দুগ্ধবতী গাভীকে দোহনের মতো করে সেই পরবর্তী খণ্ডেরা রেকারিং ডেসিমেলের মতো আসতে থাকলেও অবাক হব না। তার কারণ, "নিকষ ছায়া"-র লেখক আমাদের ত্যাগ করেছেন। যিনি তাঁর জায়গায় লিখছেন, তিনি 'তান্ত্রিক হরর' ধারার আরও অনেক প্রিটেন্ডারের একজন মাত্র।

May 29, 2026
মোটমাট তিনটা ছোটবড় গল্প আর একটা উপন্যাস মিলায়া বইটা বের করেছেন সৌভিক চক্রবর্তী। সবগুলা গল্পই পূজা আর তন্ত্র রিলেটেড। প্রথম দুইটা গল্প দৈব আর ইদ্রিশঠাকুরের থান গল্পটা লাগল কোনরকম। ৫ এ ২ দেওয়া যায় টাইপের। তৃতীয় গল্পটা বেশ বড়। বাট এইটাতে টুইস্ট আছে বেশ। সেজন্য এটাকে দিলাম ৩.৫। এরপরে আসল মহাসিন্ধুর ওপার থেকে। সংকলনের একমাত্র উপন্যাস।
আমরা যেমন ব্যাটম্যানের আর্চএনিমি হিসাবে জোকারকে পাই, ঠিক তেমনই নীরেন ভাদুড়ির আর্চএনিমি হল লোকনাথ চকোত্তি। এবার সেই লোকনাথ ফিরে আসল, সাথে নিয়ে এল সরিতকে। নীতিবিবর্জিত এক ভয়াবহ ক্ষমতালোভী বেশ্যাপুত্র। এবার লোকনাথ ভিন্ন দিকথেকে আক্রমণ করে বসল নীরেন ভাদুড়িকে। তিতাসকে বশ করে ফেলা হল। ঘটনা অনেক পেচানো। এখানে আর কিছু নাইবা বলি। তবে এইখানে অর্ধেক, বাকীটা পরের পর্বে বলবেন লেখক। এই উপন্যাসকে চার দিলাম।
সব মিলায়ে বইটাকে দিলাম তিন তারকা। ⭐⭐⭐

February 8, 2026
ভালো লেগেছে। প্রথম তিনটি গল্প বেশ ভাল। আর উপন্যাসটা ( যেটা একটা মেগা উপন্যাসের প্রথম পর্ব) সেটাও খারাপ না৷ ভালই লেগেছে। উপন্যাসটাকে লেখক নীরেন ভাদুড়ির বাকি গল্প থেকে অনেকটা আলাদা করতে চেয়েছেন। উপন্যাসটা একটা আর্বান ফ্যান্টাসি বলা যেতে পারে। তন্ত্র থেকে ফ্যান্টাসির দিকে শিফটিং টা খারাপ লাগেনি। লেখনি ঝরঝরে মেদহীন যার কারনে আরও বেশি সুখ পাঠ্য।
February 18, 2026
ধুর।
বাজে। হইচইতে সিরিজ করার জন্যই বই লিখেছেন লেখক। সময় নষ্ট।
এই জন্যই তন্ত্র মন্ত্র পড়তে ইচ্ছে হয়না।

May 7, 2026
রেটিং: ৪.৫/৫
বরাবরের মতোই চমৎকার লেগেছে।
গল্পগুলো হলেও বেশ উপভোগ্য ছিলো।
আর উপন্যাসটাও সুন্দর ছিলো! যদিও সমাপ্তি ঘটেনি🙂 ঘটনার শেষে কি হলো জানাই হলো।
তন্ত্র-মন্ত্র থেকে লেখক একদম এক পলকে মিশরীয় মিথলজিতে নিয়ে গেলো... সে যাই হউক সবমিলিয়ে ভালোই ছিলো।
কিন্তু!! বইয়ের কিছু অংশ পূর্ণবয়স্কদের জন্য। বেশ ১৮+ আলাপ আলোচনা রয়েছে।
সো কেউ আবার বাচ্চাদের এই বই গিফট দিয়ে বইসেন না হরর জনরার দেখে।🫴

November 5, 2024
Ok
This entire review has been hidden because of spoilers.
September 15, 2025
ভাদুড়ি মশাইয়ের সঙ্গে প্রথম আলাপ মির্চি বাংলার হাত ধরে ,'পর্ণশবরীর শাপ' প্রথম শোনা গল্প। তারানাথ এর পর কোনোও তন্ত্র বিষয়ক লেখা এই প্রথম মনকে নাড়া দিয়েছিল। কৌতুহলবসত খুঁজতে শুরু করি আর কিছু ভাদুড়ি মশাইয়ের আছে কিনা ,তখন ই 'নীরেন ভাদুড়ি সমগ্র ১' কেনা । বড় ভালো লেগেছিল 'পর্ণশবরীর শাপ' আর 'নিকষছায়া'। 'অরণ্যের প্রাচীন প্রবাদ' ও বেশ খাসা ছিল,যদিও আগের দুটোই বেস্ট। 'নিকষছায়া' তো আমি জাস্ট শুরু করেছিলাম তারপর লেখকই আমাকে টানা চার পাঁচ ঘন্টা বসিয়ে রেখে শেষ করিয়েছেন তাঁর উপন্যাস টি। শুরু থেকে শেষ অবধি রহস্য, উত্তেজনা সব মিলিয়ে অপূর্ব কাহিনী। এর পর বছর দুয়েক কেটেছে , আবার 'নীরেন ভাদুড়ি সমগ্র ২' কিনলাম । এই বইতে দুটি ছোটো গল্প ,একটি বড়োগল্প ,ও একটি উপন্যাসের আদিপর্ব রয়েছে। প্রথমে দেখে খানিকটা নিরাশ ই হয়েছিলাম ,অন্তিম পর্বের জন্য আবার অপেক্ষা করে বসে থাকো।
যাইহোক গল্প তিনটি অসাধারণ।
'দৈবী' ছোট্ট একটি গল্প কিন্তু বেশ মনভালোকরা গল্প । 'সম্মার্জনী' অর্থ যে ঝাঁটা এই গল্পেই জানতে পারলাম, ভালো লাগলো নতুন কিছু জেনে।
'ইদ্রিশ ঠাকুরের থান' গল্পটি ছোটো হলেও আমাদের লোকদেবতাদের উৎপত্তি হওয়ার কিছুটা ধারণা দেয় ।
'বউকালিবাড়ির বেত্তান্ত' একটি বড় গল্প ,রহস্য আছে , গা শিরশিরে অলৌকিক পরিবেশ আছে। গ্রাম বাংলার অপূর্ব পরিবেশ, খাদ্যাভ্যাস,অলৌকিক কুসংস্কার রয়েছে। আবার শেষে রয়েছে মানব মনের অন্ধকার ,কুটিল দিক ,যা অশরীরী ভৌতিক আঁধারের থেকেও ভয়াল , বিপজ্জনক।
প্রথম দুটি ছোটো গল্প তো তারানাথ আর কিশোরীর কথা মনে করায়,কিন্তু এখানে পল্লব ভাদুড়ি মশাইকে বিশ্বাস করে। যাইহোক এই তিনটি গল্প সত্যিই খুব ভালো।
এর পরে "মহাসিন্ধুর ও'পার থেকে" উপন্যাসে এসে আগের লেখককে কিছু টা হারিয়েছি আমি। রহস্য, উত্তেজনা,তন্ত্র,সাধনা এসব তো আছেই । কিন্তু বেশিরভাগ জায়গায় আগে রগরগে হিংসে, ক্রুরতা, যৌনতা। আসুরিক মননের থকথকে অন্ধকারে যেন হারিয়ে গেছে 'নিকষছায়া' বা 'পর্ণশবরীর শাপ'-এর লেখক। প্রথম দিকে উপন্যাস বড্ড ধীর ,পরে শেষ দিকে হঠাৎ করে গতি বাড়িয়েছে । যদিও এত কিছু র পরেও কিছু জিনিস মন ভালো করে , ওদের প্রেম ,লোকনাথের গুরুভক্তি, প্রেসিডেন্সির সন্ধ্যা নামার বর্ণনা, ভাদুড়ি মশাইয়ের শিষ্যস্নেহ । আরেকটা জিনিস না বললে নয় তা হল মানব মনের গহীন কোটরে লুকিয়ে থাকা বাসনা ,কামনা সামান্য অনুকূল পরিস্থিতিতে ,সামান্য দূর্বলতায় যে নিজের মূল্যবোধ কতটা বিসর্জন দিতে পারে বা কতটা ভয়ানক কাজ করতে পারে তা অমিয়র মাধ্যমে লেখক বুঝিয়েছেন ।
যাইহোক এখন অপেক্ষা করে থাকা পরের পর্বের জন্য , শেষের দিকে কিছুটা জমেছে , লোকনাথ আসলে দুটো রহস্য সাজিয়েছে যার একটাই আবিষ্কার করতে পেরেছে পল্লব রা । দেখাই যাক কেমন হয় ।
বইটি দীপপ্রকাশনী থেকে প্রকাশিত, পেজ কোয়ালিটি ভালো, অক্ষর যথেষ্ট বড়ো ,কিছু জায়গায় ছাপার ভুল রয়েছে টুকিটাকি, আপাতভাবে প্রচ্ছদ ,চিত্র, প্রিন্টিং সবকিছুই সুন্দর । লেখক ও প্রকাশনা উভয়কে অসংখ্য ধন্যবাদ।

March 9, 2025
১.মহা সিন্ধুর ওপার থেকে:-
এটি নিকষ ছায়া এর পরের অংশ।লোকনাথ এর সাথে যোগ দিয়েছে দুই যমজ ভাই তড়িৎ ও সারিত, অন্যদিকে শহরে শুরু হয়েছে অদ্ভুত শিশু মৃত্যু জার পিছনে হাত অবশ্যই লোকনাথের। তার উদ্দেশ্য সাধনা সম্পন্ন, সাথে তিতাসের থেকে প্রতিশোধ এর মাঝে যুক্ত হয় সাংবাদিক রোশনি, সারিতের হাতে আক্রান্ত হয়ে রোশনি। লোকনাথের ষড়যন্ত্রে নরকে প্রবেশ করে তিতাস....
২. দৈবী:-
ভাদুড়ী মশাই আর তার ভাই এর ছোটবেলার গল্পঃ যেখানে এক বুড়ি তার ভাই এর গুটি বসন্ত ঝাটা দিয়ে পেদিয়ে বিদায় করেন। ভাদুড়ী মশাই বুঝতে পারেননি তিনি ছিলেন স্বয়ং মা শীতলা।
৩. ইদ্রিসঠাকুরের থান:-
এক ভগবান এর গল্পঃ যিনি নাকি সবার সামনে চার দিন বিনা থেমে তার জিনদের সাহায্য নিয়ে নিজের কবর খুরেছিলেন , সত্যি কি জীন ছিল নাকি নিজের মনের জোর নাকি পাগল।
৪. বউকালী বাড়ির বেত্তান্ত:-
যোগ্যতার বিচারে ভাগ্নের থেকে নিজের ছেলের inferiority ঢাকার জন্য এক মায়ের ছলনা করে ভয়ে দেখানো ধরে ফেলেন ভাদুড়ী মশাই ।

September 8, 2026
'বউকালিবাড়ির বেত্তান্ত' ছাড়া বাকি গল্প গুলি একেবারেই ফালতু। এই লেখক ক্রমাগত সমাজের কুসংষ্কার আর তন্ত্র মন্ত্র নিয়ে নোংরা গল্প লিখে যাচ্ছেন। সমাজের জন্যে ক্ষতিকর এই ধরনের লেখকেরা, এদের নিষিদ্ধ করা উচিত।
August 25, 2025
দারুন ছিল। লোকনাথের প্রত্যাবর্তন পরবর্তী পার্টের অপেক্ষায়।
November 6, 2025
মোটামুটি, one time read হিসেবে ঠিকঠাক
January 10, 2026
প্রথমেই বলি মহাসিন্ধুর ওপার হতে গল্পটি পড়তে বসে বেশ একটু অবাক হলাম। বাকি তিনটি গল্পের সঙ্গে বা প্রথম সমগ্রের সঙ্গে এই গল্পটির মিল নেই।
গল্পটিতে বেশকিছু জায়গায় অনাবশ্যক অতি যৌনতা নিষ্ঠুরতা এবং তার নির্মোক হীন বর্ণনা। গল্পের বই পড়তে বসে এতটা নিষ্ঠুরতা এতটা অন্ধকার সহ্য করা শক্ত। রেশমির মত আমারও বমি পাচ্ছিল।
Youtube এ গপ্পো মীরের ঠেকে গল্পটি শুনছিলাম, আলাদা করে। দেখলাম মিরদা খুব সযত্নে এই কুরুচিকর জায়গা গুলি ছাঁটাই করে গল্পটিকে অনেক ঝরঝরে করেছেন। গল্পটি উচ্চ প্রশংসিত হয়েছে কিন্তু সে বোধ করি উপস্থাপনার উৎকর্ষে।
এই অকারণ মাথামুণ্ডহীন যৌনতা Graphic violence এর বর্ণনা এর কি খুব প্রয়োজন ছিল?
তারানাথ তান্ত্রিকের তন্ত্র কালচারের স্রোতে ভেসে এই গল্পের জন্ম। অনেকেই তন্ত্র ভিত্তি করে গল্প লিখছেন কিন্তু তার একটা স্বতন্ত্রতা ও রাখা আছে। এটা যে একদম নিম্নমানের সৃষ্টি হয়ে গেল। আমি এর পরের ভাগটা পড়ব না…..

January 25, 2026
Overall Thrilling but the 1st two story were ok বউকালীবাড়ির বেত্তান্ত was good and Mahasindhor O paaare was pretty good waiting for its completion in 3rd part
But writer could have ended it yes the book would have been large no issue for readers.
But the etchings and illustrations were below par and the below avg page quality of Deep prakashan I have noticed this their page quality is pretty avg with great stories of other writers it just not justifies it . Look at small prokashan like eklabya prakashan, Book look, Aranyamon have much better production quality, I am not comparing it to far superior Book farm their competitor.
3.5/5

July 8, 2024
একেবারেই জমলো না।
Displaying 1 - 15 of 15 reviews