"মোবাইলের ফ্ল্যাশটা ওপরের দিকে ধরতেই এক ভয়ঙ্কর দৃশ্য দেখে চিৎকার করে উঠল তরুণ। এক উলঙ্গ আধপোড়া নারী দেহ চার হাত-পায়ে সিলিং বেয়ে ঘুরে বেড়াচ্ছে! তার গা থেকে গলে গলে পড়ছে মাংস! হঠাৎই সেই নারকীয় অবয়বের ধড় থেকে ঘাড়টা আস্তে আস্তে ফিরল তরুণের দিকে! গনগনে ভাটার মতো জ্বলন্ত চোখ দুটো থেকে অসীম ঘৃণা ঝরে পড়ছে। মোবাইলের আলো তার চোখে পড়তেই সে এক কানফাটা পৈশাচিক হাসিতে আকাশ-পাতাল এক করেই বিরাট লাফ দিয়ে নেমে এলো তরুণের সামনে!..."
কাবুস!
তুর্কিস শব্দ কাবুস যার অর্থ ভয়ঙ্কর দুঃস্বপ্ন বা ইংরেজিতে নাইট মেয়ার। ভারতের কোন এক প্রান্তিক জনপদে গড়ে উঠেছে এই দুঃস্বপ্নের আঁতুড়ঘর!
কে এই কাবুস? কী এই কাবুস? যার আতঙ্কে একটু সম্পূর্ণ জনপদ যুগের পর যুগ ধরে ত্রস্ত হয়ে আছে? কাকে কীভাবে খুশি রাখতে হয় আর কে