"যতটা দেরি করে এলে পরের ট্রেনের সময় হয়ে যায়, ততটা দেরিতে আমি তোমার কাছে পৌঁছাই। দেখি ভোরের আলোয় তিরতির কাঁপে ডালিমের ফুল, মেঘের টেরাকোটা। ছাদের কার্নিশে ঝুলে আছে যে বাদুড় ছানা, তাকে উড়ায়ে দিই পশ্চিমের বিষাদে। গাছে পানি দিই। গায়ে কাঁথা। হেঁটে জীবন টেনে লম্বা করা মানুষের কণ্ঠে হেডফোন গুঁজে ঘুমাই ওই কোল ঘেঁষে। এ ঘুমে যাক গুম হয়ে জীবন আমার।"