Jump to ratings and reviews
Rate this book

অপ্রাকৃত ২

Rate this book
Collection of Paranormal Stories

119 pages, Paperback

Published September 16, 2016

7 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (66%)
4 stars
1 (16%)
3 stars
1 (16%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Riju Ganguly.
Author 39 books1,869 followers
June 17, 2024
বহুবছর আগে, যখন ফেসবুকই ছিল আমাদের চণ্ডীমণ্ডপ, গড়ের মাঠ, আর সান্ধ্যবাসর, রূপঙ্কর সরকারের সঙ্গে পরিচয় হয়েছিল। ভীষণরকম ব্যতিক্রমী একজন মানুষ— যাঁকে ছকে ফেলা একেবারে অসম্ভব। তাঁর গদ্যও ছিল তেমনই— সবার চেয়ে আলাদা, মাচো, কে কী ভাবল তার তোয়াক্কা না-করা। তারপর বিস্তর সময় কেটে গেছে। আজ আর মানুষটির সঙ্গে যোগাযোগ নেই। বইপাড়া থেকেই বহুদূরে চলে এসেছি।
তবে তাঁর এই সংকলনটা পড়তে গিয়ে মনে হল, যেন চেনা মানুষটির সঙ্গেই কথা বলছি, বা তাঁর গল্প শুনছি।
হ্যাঁ, আজকের ফেসবুকাররা হয়তো ভাবতেও পারবেন না; তবে তাঁর গল্পে জ্ঞানের বদলে একসময় "ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন" ভাবটাই মুখ্য হত। এই বইয়ে রয়েছে তেমনই আটটি ছোট্ট, হিংস্র অথচ মায়াময় গল্প। তারা হল~
১. রান্নাঘর;
২. মনস্তত্ত্ব;
৩. পত্রপাঠ;
৪. জগৎ বল্লভের পুকুর;
৫. বুতোম;
৬. রায়বাঘিনী;
৭. টেন্স;
৮. ফেরা।
এই কঠোরভাবে প্রাপ্তমনস্ক কাহিনিরা গভীর ভাবনার জন্ম দেয়। তারই পাশাপাশি এরা এই মধুময় ধরণির ধূলি আর কাছের মানুষদের আর একটু ভালোবাসতেও বলে।
অপ্রাকৃতই বটে!
সুযোগ পেলেই পড়ে ফেলুন।
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.