Jump to ratings and reviews
Rate this book

দ্য গার্ল হু লেপ্ট থ্রু টাইম

Rate this book
পনেরো বছর বয়সি স্কুল পড়ুয়া কিশোরী কাযুকো, জ্ঞান ফেরার পর আবিষ্কার করে ও একই সাথে সময় পরিভ্রমণ এবং টেলিপোর্টেশন করতে পারছে। কিন্তু, তাতে ওর কোনো নিয়ন্ত্রণ নেই। এভাবে হঠাৎ একদিন সময় পরিভ্রমণের মাধ্যমে অতীতে ফিরে অসন্ন দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে ওর এক বন্ধুকে। কিন্তু, ক্ষমতাটা পছন্দ নয় কাযুকর। চায় না কাছের বন্ধুরা ওকে ভিন্ন দৃষ্টিতে দেখুক, ভাবুক সে আর মানুষ নয়। ওর বিশ্বাস এ ক্ষমতার পেছনে দায়ী জ্ঞান হারানোর পূর্বে দেখা পাওয়া সেই রহস্যময় ছায়ামানব। তাকে খুঁজতে হলে স্থানকালের বাধা ভেঙ্গে কাযুকোকে পৌছাতে হবে অতীতের নির্দিষ্ট সময়ে-যেখান থেকে সব কিছুর শুরু। অ্যানিমে, মাঙ্গা, জাপানি বইয়ের ভক্তদের জন্য অপেক্ষা করছে রহস্যময় ঘটনা, মুছে যাওয়া স্মৃতি, ভালোবাসার সামান্য মিশেলে ভবিষ্যৎ পৃথিবী কেমন হতে পারে তারই ঝলক।

96 pages, Hardcover

Published February 16, 2024

2 people are currently reading
7 people want to read

About the author

Yasutaka Tsutsui

267 books365 followers
Yasutaka Tsutsui (筒井康隆) is a Japanese novelist, science fiction author, and actor. Along with Shinichi Hoshi and Sakyo Komatsu, he is one of the most famous science fiction writers in Japan. His Yume no Kizaka Bunkiten won the Tanizaki Prize in 1987. He has also won the 1981 Izumi Kyoka award, the 1989 Kawabata Yasunari award, and the 1992 Nihon SF Taisho Award. In 1997, he was decorated as a Chevalier Ordre des Arts et des Lettres by the French government.

His work is known for its dark humour and satirical content. He has often satirized Japanese taboos such as disabilities and the Tenno system, and has been victim to much criticism as a result. From 1993 to 1996, he went on a writing-strike to protest the excessive, self-imposed restraint of Japanese publishers.

One of his first novels, Toki o Kakeru Shōjo (1967), has been adapted into numerous media including film, television and manga. Another novel, Paprika (1993), was adapted into an animated film by the director Satoshi Kon in 2006.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (5%)
4 stars
10 (50%)
3 stars
6 (30%)
2 stars
2 (10%)
1 star
1 (5%)
Displaying 1 - 6 of 6 reviews
Profile Image for Yeasin Reza.
519 reviews88 followers
February 4, 2026
কিছুটা টাইম ট্রাভেল, কিছুটা সময়ের রহস্য আর কিছুটা রোমান্সের মিষ্টি ঘ্রান সংবলিত এই বই সদ্য কলেজে উঠা টিনেজ বয়সীদের বইটি খুব ভালো লাগবে। আমার ভালোই লেগেছে যদিও নিজেকে কিশোর দাবী করার সমস্ত অধিকার হারিয়ে ফেলেছি, তবু হ্নদয় কি কখনো কৈশোরকালের গন্ডি পেরোয়?
Profile Image for Muhammad Abir Hossain.
12 reviews
May 23, 2025
বইটিতে দুটি গল্প রয়েছে এর মধ্যে দ্বিতীয় গল্পটা থেকে প্রথম গল্প আমার ভালো লাগে, গল্পে টাইম ট্রাভেল নিয়ে একজন পনেরো বছর বয়সি স্কুলছাত্রী কাযুকো একদিন জ্ঞান ফেরার পর টের পায় তার ভেতরে জন্ম নিয়েছে অদ্ভুত এক ক্ষমতা। সে সময় ভ্রমণ করতে পারে, এমনকি স্থানান্তরিতও হতে পারে মুহূর্তেই। অথচ এই ক্ষমতার উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই।

হঠাৎ একদিন, এই অলৌকিক ক্ষমতাই বাঁচিয়ে দেয় তার এক প্রিয় বন্ধুকে এক ভয়ানক দুর্ঘটনার হাত থেকে। তবু কাযুকো স্বস্তি পায় না। সে চায় না, তার বন্ধুরা তাকে ভিন্ন চোখে দেখুক। সে তো কেবল একজন সাধারণ মেয়ে তাদের মতোই।

প্রথমদিকে সে এটি মজা, সুবিধা ও সমস্যার সমাধানে ব্যবহার করে। কিন্তু সময়ের সাথে সে বুঝতে পারে, সময় নিয়ে খেলা করাটা আসলে কতটা বিপজ্জনক। প্রতিটি ছোট পরিবর্তন ভবিষ্যতের উপর গভীর প্রভাব ফেলে।

যারা সময়ভ্রমণ, আবেগ ও কল্পবিজ্ঞান ভালোবাসেন তাদের জন্য “দ্য গার্ল হু লেপ্ট থ্রু টাইম” একটি চমৎকার অভিজ্ঞতা হতে পারে। এটি শুধু একটা গল্প নয়, বরং সময় নিয়ে ভাবার একটি নতুন জানালা।

- Muhammad Abir Hossain
- Finished reading on (08-05-2025)
Profile Image for Chandan.
2 reviews
December 23, 2025
এমনি একটা অফারে অনেক গুলো বই কিনেছিলাম, তার মধ্যে এই বই টা ছিল, পড়লাম কোথাও লেখা ছিল না যে এইটা কিশোর উপযোগী বই বা শিশুতোষ বই, কিন্তু পড়ার সময় আমার মনে হচ্ছিল আমি যেন সেই ছোট বেলায় জাফর ইকবাল বা সুকুমার রায় এর শিশুতোষ পড়তাম তেমন অনুভতি হচ্ছিল, এইটা অনুবাদক এর দোষ না মূল বই টা ই এমন জানিনা।
যাই হোক বই এ 'কিশোর উপযোগী' কথাটা লিখা থাকলে বইটা মন্দ হতো না, ভালোই কাহিনী, প্লট, ফিকশন আছে, দারুন ভাবে গল্প সাজানো রয়েছে। বইটা এক বসাতেই শেষ হবে আশা করি।
বইটা পড়তে হলে আপনাকে অব্যশই কিশোর হতে হবে তাতেই বইটার মূল স্বাদ পাবেন।

চন্দন কুমার মন্ডল
২৪/১২/২০২৫ রাত:১:৪৫
10 reviews
January 25, 2026
গল্পের মূল চরিত্র এক স্কুলছাত্রী কাজুকো ইয়োসিয়ামা। কাজুকো এবং তার দুই বন্ধু গোরো ও ফুকামচি মিলে একদিন স্কুলের ল্যাবরেটরি পরিষ্কার করছিল। কাজ শেষ করার ঠিক আগ মুহূর্তে ল্যাবরেটরির ভেতরে কাজুকো এক অদ্ভুত সুগন্ধ পায় এবং রহস্যময় কারণে জ্ঞান হারিয়ে ফেলে।
​এই ঘটনার পর থেকেই কাজুকোর জীবনে ঘটতে শুরু করে অবিশ্বাস্য সব কাণ্ড। সে আবিষ্কার করে, তার মধ্যে 'টাইম লিপ' বা সময়ের ভেতরে লাফ দেওয়ার এক অদ্ভুত ক্ষমতা চলে এসেছে। কাজুকোর কাছে এই নতুন ক্ষমতাটি ছিল ভীষণ বিরক্তিকর এবং বিভ্রান্তিকর।

কাজুকো যখন এই সমস্যার সমাধানের উপায় নিয়ে ব্যাস্ত ঠিক তখনই সে পরিচিত হয় আরেকটি রহস্যের সাথে যা গল্পের মোড় ঘুরিয়ে দেয়।
2 reviews
February 3, 2026
মোটামুটি, আহামরি ভালো না!

এই গল্পের কাহিনী একটা মেয়েকে নিয়া, যে কিনা ভবিষ্যৎ থেকে এসেছিলো,
আর ২য় গল্পের কাহিনী ভয় নিয়া, ভয় কে জয় করা নিয়া!
This entire review has been hidden because of spoilers.
Displaying 1 - 6 of 6 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.