What do you think?


উপন্যাস সমগ্র #3
উপন্যাস সমগ্র ৩
‘উপন্যাসসমগ্র’-এর এই তৃতীয় খণ্ডে রয়েছে রমাপদ চৌধুরীর ছ-ছটি স্মরণীয় উপন্যাস। আছে ‘এখনই’—প্রকাশের সঙ্গে সঙ্গে যে-উপন্যাস রবীন্দ্র পুরস্কারে সম্মানিত এবং প্রকাশের এতদিন পরেও তরুণতরুণীদের কাছে সমান জনপ্রিয়। আছে ‘অভিমন্যু, যে-উপন্যাসের ভিত্তিতে তপন সিংহের সাম্প্রতিক সর্বভারতীয় চলচ্চিত্র ‘এক ডাক্তার কী মৌত্’। আছে ‘রূপ’—যেখানে ইমেজের এবং মানুষের প্রকৃত চেহারার স্বরূপ অম্বেষণ। আছে বস্তুজগতের উচ্চাশা ও সাফল্যের সোপান বেয়ে শূন্যে পৌছে যাবার কাহিনী, ‘চড়াই’। ‘শেষের সীমানা’—অসহায় মানুষের অলৌকিক-নির্ভরতার উৎসনির্ণয় যে-উপন্যাসে। এবং ‘আরো একজন’—যেখানে ত্রিকোণ প্রেমকে ছুঁয়ে আছে একটি নিপাপ বাহু।
479 pages, Hardcover
Published January 1, 1991
About the author
Ramapada Chowdhury
58 books36 followersরমাপদ চৌধুরীর জন্ম ২৮ ডিসেম্বর ১৯২২। কৈশোর কেটেছে রেল-শহর খড়গপুরে। শিক্ষা: প্রেসিডেন্সি কলেজ। ইংরেজি সাহিত্যে এম.এ.। গল্প-উপন্যাস ছাড়াও রয়েছে একাধিক প্রবন্ধের বই, স্মৃতিকথা এবং একটি অত্যাশ্চর্য ছড়ার বই। বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন সাম্মানিক ডি লিট, ১৯৯৮৷ ১৯৮৮-তে পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সাহিত্য সম্মান জগত্তারিণী স্বর্ণপদক ১৯৮৭। ওই বিশ্ববিদ্যালয়ের শরৎচন্দ্র পদক ও পুরস্কার ১৯৮৪। শরৎসমিতির শরৎচন্দ্র পুরস্কার ১৯৯৭। রবীন্দ্র পুরস্কার ১৯৭১। আনন্দ পুরস্কার ১৯৬৩৷ তাঁর গল্পসমগ্র বইটিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃক পুরস্কৃত। হিন্দি, মালয়ালাম, গুজরাতি ও তামিল ভাষায় অনূদিত হয়েছে তাঁর বহু উপন্যাস ও গল্প। প্রকাশিত হয়েছে বহু রচনার ইংরেজি, চেক ও জার্মান অনুবাদ। তিনিই একমাত্র ভারতীয় লেখক, যাঁর গল্প সংকলিত হয়েছে আমেরিকা থেকে প্রকাশিত লিটারারি ওলিম্পিয়ানস গ্রন্থে, অনুবাদ করেছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের ক্লিনটন বি সিলি৷ উপন্যাস খারিজ প্রকাশিত হয়েছে ইংরেজিতে।
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
No one has reviewed this book yet.

