Jump to ratings and reviews
Rate this book

আম্রপালী

Rate this book
আমি সাহিত‌্যিক। আমি কথাশিল্পী। আমি কবি। সমাজের কাছে দায়বদ্ধ। 'দু-একটি কাটা করি দিব দ‌ূর, তারপরে নিব ছুটি'। আমি যেমন গৌতম বুদ্ধ নই, তেমনি ঋষ্যশ্ঋঙ্গ মুনিও নই। ঠিক জানি না, হয়তো শুধু সত্যসন্ধানে নয়, সৌন্দর্যের সন্ধানেই আমি ছুটে এসেছিলাম। ঠিক যেমন করে দু'আড়াই হাজার বছর আগে প্রিক্সীটেলেস্ ছুটে যেতেন ফ্রিনের কাছে।

104 pages, Hardcover

First published January 1, 1992

Loading...
Loading...

About the author

Narayan Sanyal

153 books210 followers
Narayan Sanyal (bn: নারায়ণ সান্যাল) was a well-known & versatile writer of modern Bengali literature. He received several awards for literature including Rabindra Puraskar for Aporupa Ajanta (Bangla: অপরূপা অজন্তা) in 1969, Bankim Puraskar for Rupmonjori (Bangla: রূপমঞ্জরী) in 2000, and Narasingha Dutta Award. Many of his books were filmed and he won the Best Film Story Writer Award for Shotyokam (Bangla: সত্যকাম) by Bengal Film Journalists.

Sanyal wrote numerous books that dealt with many topics, such as children, science, art and architecture, travels, psychiatry, technology, refugee problems, history, biographical pieces, encyclopedia of animals, social novel and Devadasi-related. He also wrote a series of detective fiction called the Kanta (Thorn) series, the framework of which was borrowed from the Perry Mason series of novels by Erle Stanley Gardner. Some of the stories were inspired from popular Agatha Christie novels like Mousetrap, ABC Murders, etc.

Interestingly, this talented author also preferred writing books on deep shadow of many world famous works. One of the most popular Sci-Fictions Nakshatraloker Debatatma (Bangla: নক্ষত্রলোকের দেবাত্মা) is based on the transformation of human race from primitive creature to civilized intelligent species controlling the whole earth. Then it deals with Jupiter exploration and a super intelligent Computer HAL. The three parted book is a clear shadow of 2001: A Space Odyssey by Arthur C. Clarke. In his book, NS renamed HAL as 'Jantra-Na.' In his mother tongue Bangla, it means 'Not a Machine'.

His most popular work is Biswasghatak (Bangla: বিশ্বাসঘাতক) written about the Manhattan project that developed the first US Atom Bomb. This book is based on the shadow of Brighter than a Thousand Suns: A Personal History of the Atomic Scientists (1970), by Austrian Robert Jungk. Not a shadow, but almost translation in some parts. Few of the illustrations in this book have been taken from few Russian school level books.

Another book Timi Timingil (Bangla: তিমি তিমিঙ্গিল) is on Whales. This stands on an article published in Readers Digest. But while NS accepted this for Timi Timingil, he never mentioned or thanked authors of 2001 or Brighter.

Most of the "Kanta" series stories were copied or heavily inspired from Perry Mason novels. For example, "Ristedar-er Kanta" was copied from The case of the beautiful beggar, "Abhipurbak Ni-Dhatu Au-er Kanta" was inspired from The case of the restless redhead. Some of the stories were inspired from Agatha Christie stories. For example, "Dress Rehearsal-er Kanta" was inspired from Three Act Tragedy. NS acknowledged his inspirations in his first few "Kanta" series books, but forgot to do so for the latter ones.

Thousands of NS fans feel sorry of this as a man of his talent could have developed something even better instead of just 'Copying' and retouching others works while he had indeed produced some excellent works himself.

But it is undoubtedly accepted by all that NS was one of the finest authors in Bengali and he was a class apart from the flock of contemporary Bengali writers those who too dependent on sentiment and emotional overdose in their writings and too dependent on monopolist Bengali media/publication groups in commercial front.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
10 (12%)
4 stars
32 (38%)
3 stars
27 (32%)
2 stars
10 (12%)
1 star
4 (4%)
Displaying 1 - 18 of 18 reviews
Profile Image for Rehan Farhad.
272 reviews17 followers
June 15, 2026
পঞ্চাশের দশকে স্নায়ুযুদ্ধের সময় হানি ট্রাপ নিয়ে প্রচুর গল্প, নন-ফিকশন লেখা হয়েছে। ওই সব কাহিনি এখন আর চলে না। আর ২য় ঘটনার এক্সিকিউশন একদমই ম্যাড়মেড়ে, কাকতালীয়।
Profile Image for তান জীম.
Author 5 books294 followers
September 6, 2021
এক্সপেক্টেশন কম নিয়ে পড়েছি তো তাই খুব একটা খারাপ লাগেনি৷ জায়গায় জায়গায় ছোট করে দর্শন ভালো লাগলেও নারায়ণ সান্যালের লেখার এক্স-ফ্যাক্টর সিগনেচারটা মিস করেছি৷ নারায়ণ সান্যালের দু চারটে বিখ্যাত বই পড়ে কেউ তার ফ্যান হলে এবং এই বইতে হাত দিলে আগেই সতর্কীকরণ দিচ্ছি৷ 'আম্রপালী' নারায়ণ সান্যালের বাকি বইগুলোর মত নয়।
Profile Image for Shuk Pakhi.
538 reviews376 followers
January 1, 2016
এক বয়স্ক অধ্যাপক কৌতুহল দেখাতে গিয়ে মেয়েঘটিত ফাঁদে পরে যান। এরপর শুরু হয় ব্ল্যাক মেইল তবে তিনিও ঘুঘুলোক এমনি এমনি ছেড়ে দেবেন না। সমাজ ও রাষ্ট্রের চলতি সিস্টেমের গলদটা লেখক খুব চমৎকারভাবে বইটাতে তুলে এনেছেন।

ছবি যেকোন বইকে আকর্ষণীয় করে তবে এবইয়ের ছবিগুলো বই পড়ার মজা অনেকটাই কমিয়ে দিয়েছে।
Profile Image for Musharrat Zahin.
450 reviews550 followers
August 13, 2024
লেখা ভালো কিন্তু প্লট খুবই সাদামাটা।
Profile Image for Somnath Ghosh.
8 reviews1 follower
August 18, 2020
এক সহজ সরল মানুষ রসায়নের অধ্যাপক রঞ্জন তালুকদার এক magazine-এ এক নগ্ন নারীর ছবি দেখে কৌতুহলী হয়ে পড়লেন মেয়েটির বিষয়ে জানার জন্য। আর এখানেই পড়লেন ফাঁদে। এরপরের সমস্ত ঘটনায় যেন হাজার হাজার বাংলা ও হিন্দি সিনেমায় দেখা সেই এক একঘেয়েমি গল্প।ব্ল্যাকমেলিং,নারীনির্যাতন,একজন অসং নেতা এবং তার গুন্ডা সহকারী এবং শেষমেশ বুদ্ধির বশে 'হিরো'র জয়। তবে এরই মাঝে দু এক পাতায় স্থান পেয়েছে গৌতম বুদ্ধের সমকালীন লিচ্ছবির কন্যা আম্রপালির গল্প। সাধারন নারী থেকে রাজনর্তকি হয়ে ওঠার কাহিনী বেশ রোমাঞ্চকর।
Profile Image for Ësrât .
521 reviews92 followers
March 23, 2024
প্লট বা ভাষাগত মাধুর্যের মানদন্ডে সান্যাল সাহেবের আরো একটি মাস্টারপিস হলেও হতে পারত এই বই খানি।কিন্তু তাড়াহুড়ো করে যবনিকাপাতে পাঠক মনে পরিতৃপ্তির আশ হ্রাসই পেয়েছে।

রেটিং:✨🌟⭐.৬০
২৩/৩/২৩
18 reviews1 follower
September 23, 2023
#review

গ্রন্থঃ - আম্রপালী
লেখক - নারায়ণ স্যান্যাল।
রেটিং - 3.8/5
আলোচনায় - রাহুল।

১৯৯১ সালে লেখা একটা ১১০ পাতার ছোটো বই। যে ঘটনাকে কেন্দ্র করে বইটা সেটা বর্তমান সমাজে ভীষণই সাধারণ ব্য়াপার হয়ে যাওয়ার কারণে ২০২৩ এ বসে সেই থ্রিলটা পাইনি। কিছু লেখা থাকে কালোত্তীর্ণ অর্থাৎ দেশ কাল সীমানার অতীত, সেগুলো যখনই পড়া যায় ভালো লাগবেই। এই ধরুণ রামায়ণ মহাভারতের মতো মহাকাব্য, কালিদাসের রঘুবংশ ইত্যাদি মহাকাব্যগুলি। কিংবা উনবিংশতকের শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ কিংবা মানিক বন্দ্যোপাধ্যায়ের সামাজিক উপন্যাস । এগুলির একটা অসাধারণ কাব্যগুণ আছে, কালজয়ী লেখা। আমি এনাদের কারো সাথে তুলনা করছি না। সেটা ঠিক হবেনা। তবে নারাযণ স্যান্যালের অন্য রচনার তুলনায় এটিকে সাধারণ মনে হয়েছে। হতে পারতো যে আজ থেকে ২৫ বছর আগে এটি পড়লে আমি লেখকের সাহসের সুনাম করতাম।

তো ঘটনাটা এরকম, গ্রন্থের মূল চরিত্রে একটি কেমেস্ট্রির প্রফেসর, যিনি বাজে ভাবে একটি বিষয়ে ফেঁসে যান এবং ব্ল্য়াকমেলিং এর শিকার হন। সেখান থেকে কিভাবে নিজেক উদ্ধার করতে পারেন তাই হলো কাহিনীর মূল উপজীব্য। এই গ্রন্থে আরেকটি মহৎ কাজ তিনি করেছেন, তা হলো - তৎকালীন সমাজের সমাজের রাজনৈতিক নেতাদের ধ্বজাধারী গুণ্ড মস্তানের অসামাজিক কাজকর্ম গুলিক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিন। (তৎকালীন বলা বোধহয় ভুল হবে, বর্তমান সমাজেও তাই চলছে, সেদিক থেকে বলতে গেলে বলা যায় - কবিরা ভবিষ্য়ৎ দ্রষ্টা) তো এখানে প্রশ্ন হয় এসবের মাঝে আম্রপালী কোথায়, কে এই আম্রপালী, কেন এই কাহিনীর নাম আম্রপালী তা জানতে হলে একবার পড়ে দেখতেই পারেন। বৌদ্ধধর্মে বহুচর্চিত আম্রপালী এই কাহিনীতে এক নীতিশিক্ষার মতো আবির্ভূত হয়ে মিলিয়ে গেছে। আপনি চাইলে দেখতে পারেন, তার জন্য একবার পড়ে দেখুন। সরল সহজ লেখা। তিন চার ঘন্টায় অনায়াসে পড়া চলে।
Profile Image for Klinton Saha.
398 reviews5 followers
July 24, 2024
আম্রপালীর রূপ-যৌবন তাকে জনপদকল্যাণী করে সমাজের ভোগ্যপণ্যে পরিণত করে।শত্রুপুত্রকে গর্ভে ধারণ করায় একঘরে রাখা হয় তাকে।শুদ্ধপুরুষ ভগবান বুদ্ধ ঐ নগরে পরিভ্রমণে এলে আশ্রয় গ্রহণ করেন জীবক মাতা আম্রপালীর গৃহে। অচ্ছুত আম্রপালী হয়ে যান ভিক্ষুণী মাতা ।

প্রফেসর তালুকদারের হাতে আসে একটি পত্রমিতালী টাইপ ম্যাগাজিন। অহেতুক কৌতুহলের কারণে ফাঁদে তিনি পরেন সুন্দরী মালিনীর। এখানেই শেষ নয়, তাদের বিশেষ মুহুর্তের ছবি নিয়ে আসতে থাকে হুমকি,ব্ল্যাকমেইলিং।
এদিকে মালিনী লাপাত্তা!
অন্যদিকে প্রফেসরের কলেজের সামনে একটি দুর্ঘটনা ঘটে।কৃষ্ণা নামের একটি মেয়ে নিখোঁজ হয়। জানা যায় এই ঘটনার সাথে জড়িত ব্যক্তি রাজনৈতিক দলের সদস্য।
কৃষ্ণাকে খোঁজার দায়িত্বও নেন প্রফেসর।

এই দুটি ঘটনা কি পরস্পর সম্পর্কযুক্ত?
দোষী কি আদৌ শাস্তি পেয়েছিল ?
কৃষ্ণা কি বাড়ি ফিরেছিলো ?
মালিনীই বা কোথায় ?
Profile Image for Sujit Arjun.
51 reviews1 follower
April 23, 2026
ড. তালুকদার রসায়নের এক তুখড় অধ্যাপক। বৃদ্ধ হয়েছেন , প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পড়ান, ছাত্রছাত্রীদের মধ্যে ভালোরকম পরিচিতি আছে, তার সহধর্মিনী শয্যাশায়ী।একদিন টেক্সিতে ফেরার সময় এক পত্রমিতালী স্থাপনের পত্রিকা হাতে পান ,যার প্রচ্ছদে দেখা যায় এক অর্ধনগ্ন নারীর ছবি।পত্রিকার পাতা উল্টে এক ডিভোর্সী নারীর দৈহিক পরিমাপের একটি বিজ্ঞাপন দেখেন। প্রফেসর একাধারে লেখক এবং কবি , সেই বিজ্ঞাপনে তার মনে আসে একাধিক প্রশ্ন , লিখে ফেলেন একটি চিঠি ,ওই নারীর উদ্দেশ্যে...

সেই নারী যে এক রূপোপজীবিনী, প্রাচীনকালের নগরনটীর এক আধুনিক সংস্করণ মাত্র। একের পর এক ঘটে যায় ঘটনা।তারই চিত্রায়ণে এই রচনা। 

চরিত্রাঙ্কণে উল্লেখযোগ্য তেমন কিছু চোখে পড়েনি, কাহিনী বহুল পরিচিত। নারায়ণ সান্যালের অনন্য ছোঁয়াখানি পেলাম না সেভাবে এই আক্ষেপ রয়ে গেল। একটি বার বইটি পড়ে দেখা যেতে পারে ।
Profile Image for Nisha Mitra.
153 reviews41 followers
July 20, 2023
নারায়ণ সান্যালের অন্যান্য লেখার তুলনায় একটু কমজোরী লাগল কিন্তু তাতে লেখার প্রাসঙ্গিকতা একটুও কমেনি। বরং তৎকালীন সমাজের সমস্ত প্রতিচ্ছবি এখনও এ রাজ্যে প্রতীয়মান - সেটা ভালই চোখে পড়ল। ভীষণ ভাল লাগল অধ্যাপক ভদ্রলোক কে। প্রভাবশালী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে গিয়ে তাঁর বিদ্রোহ, সামাজিক দায়বদ্ধতা এবং এর পরেও কোথাও গিয়ে সবকিছুর ঊর্ধ্বে উঠে তিনি যে একজন উদার ও ভাল মানুষ সেটা লেখক দেখিয়ে গেছেন।
Profile Image for Ahmed Reejvi.
78 reviews5 followers
October 18, 2021
পাঠককে ইনগেজড করে রাখার মত বই মনে হয়নি। আর বইটির নামকরণের সার্থকতাও যথার্থ মনে হয়নি যদি ঐতিহাসিক আম্রপালীর দিকে খেয়াল করি।
Profile Image for Mashuk Rahman.
118 reviews6 followers
March 6, 2023
নারায়ণ স্যানালকে এত দেরিতে আবিষ্কার করলাম কেন সেজন্য দু:খ হচ্ছে। লেখনি মারাত্মক। গল্পে আপনাকে টেনে নিয়ে যাবে। গল্পের মাঝে মাঝে যখন ইতিহাস বলবে, মুগ্ধ শ্রোতার মত উপভোগ করবেন শুধু।
Profile Image for Gain Manik.
412 reviews5 followers
July 1, 2024
Indeed a good book but not magnum opus. So it will be best to start from this book who want to read N. Sanyal.
Profile Image for Yeasmin Nargis.
287 reviews9 followers
July 6, 2025
ভালো ই লেগেছে, নারায়ণ স্যান্যাল এর লেখা প্রথম পড়লাম, সেই হিসেবে খারাপ লাগেনি।
Profile Image for Shamik.
219 reviews8 followers
December 18, 2021
ওনার অন্যান্য লেখার তুলনায় একটু দুর্বল লাগলো।
Profile Image for Maria Alam.
25 reviews89 followers
September 4, 2024
শেষটা আরেকটু ভালো হলে বইটা আরো কিছু পাঠক পেতো। থ্রিলার শুরু করলো ঠিকই ভাবে, হঠাৎ করে একদম নেতিয়ে পড়লো। আশাহত হলাম 😑
Displaying 1 - 18 of 18 reviews