Jump to ratings and reviews
পেশায় সিভিল ইঞ্জিনিয়ার সৈকত চৌধুরী নিজের বাড়িতে খুন হয়েছেন বন্দুকের গুলিতে। তার স্ত্রী অনিতা চৌধুরী প্রাইভেট গোয়েন্দা আদিত্য মজুমদারের বাড়িতে এসেছেন তার স্বামীর মৃত্যুর তদন্তভার দিতে। জানা যায়, মৃত্যুর আগে সৈকত নিজের স্ত্রীর নামে পাঁচ কোটি টাকার ইনশিওরেন্স করিয়েছিলেন অজ্ঞাত কারণে। বর্তমানে ঐ ইন্সিওরেন্স কোম্পানি অনিতা দেবীকেই দায়ী করছে সৈকত বাবুর মৃত্যুর জন্য যাতে ইনশিওরেন্সের টাকাটা আর দিতে না হয়। এব্যাপারেও অনিতা সাহায্যপ্রার্থী আদিত্যর।

280 pages, Hardcover

Published January 1, 2023

Loading...
Loading...

About the author

Abhirup Sarkar

13 books15 followers

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (8%)
4 stars
7 (29%)
3 stars
12 (50%)
2 stars
2 (8%)
1 star
1 (4%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Shuk Pakhi.
550 reviews400 followers
May 23, 2026
যদিও অনেক আগেই বুঝা যাচ্ছিল খুনি কে। তবে কেন এবং কীভাবে জানার জন্য আস্ত বইটা পড়াই লাগবে।
Profile Image for Bijayini.
135 reviews1 follower
May 1, 2025
খুবই clear case গল্প। গল্পের প্রায় মাঝামাঝিতে বুঝতে পেরেছিলাম কে খুন করেছে , কেন করেছে । তাও কন্টিনিউ করার কারণ হলো আমি এই গোয়েন্দা সিরিজ টাকে ঠিক গোয়েন্দা সিরিজ হিসাবে দেখা বন্ধ করে ফেলেছি নিজের অজান্তেই।

এই সিরিজ টার লেখনী এতটাই ভালো লেগেছে যে চরিত্র গুলো কে উপভোগ করার জন্যই বইটা পরা । আদিত্য, কেয়া, গৌতম, অমিতাভ সবাইকে নিয়ে আমার মাথায় একটা সোসাইটি তৈরি করে ফেলেছি এবং সেই সোসাইটি টা বেশ । তাই তাদের সাথে আরও কিছু মুহূর্ত কাটাতে বেশ লাগছে ।

তাই শুধু ডিটেকটিভ গল্প হিসাবে এর রেটিং আমি দিচ্ছি না । আমি রেটিং দিচ্ছি লেখনী কে ।
Profile Image for Farhan.
769 reviews12 followers
March 27, 2025
এই লোকের লেখা ভাল, কিন্তু সমস্যা হলো বাংলাদেশ নিয়ে এর মনোভাব, বা বলা ভাল, চুলকানিতে। এর ধারণা হলো পশ্চিমবঙ্গের সকল অপরাধের উৎস হলো বাংলাদেশ, সে মাদক হোক, অস্ত্র হোক, আর নারী হোক। দাদার পশ্চাদ্দেশে নিয়মিত খুজলি-পাঁচড়ার মলম ও গুঁড়াকৃমির ট্যাবলেট প্রবেশ করালে এই চুলকানি রোগের উপশম হবে কিনা সেটা ভাবা যেতে পারে।
Profile Image for Dishari Sinha.
342 reviews6 followers
August 17, 2026
আদিত্য আস্তে আস্তে নিজের আগ্ৰহ হারাচ্ছে। খুব‌ই predictable গল্প। অনায়াসে আন্দাজ করা যায়। যারা গোয়েন্দা গল্প পড়তে অভ্যস্ত, তারা অনায়াসে আন্দাজ করতে পারবে, কারণ সূত্র চোখের সামনে ধরা। লেখকের লেখনী ভালো, কিন্তু ক্রমশঃ একঘেয়ে হয়ে যাচ্ছে। আগের লেখাগুলো আমার এর থেকে ভালো লেগেছে। এটা এখনও পর্যন্ত সব থেকে দুর্বল ব‌ই।‌
Displaying 1 - 4 of 4 reviews