Jump to ratings and reviews
Rate this book

বুনো সীমান্ত

Rate this book
বুনো টেক্সাসে চালু হয়েছে নতুন আইন। পিস্তলে মীমাংসাকে ঘোষণা করা হয়েছে অবৈধ। ন্যাট নিউপোর্ট পিস্তলবাজ নয়, কিন্তু বংশানুক্রমিক শত্রু ক্যাল বেইনের হত্যার হুমকির মোকাবিলায় লোকটাকে মেরে ফেলে। ফলে আইন প্রয়োগকারী রেঞ্জারদের হাত থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়ে হাজির হয় আউটলদের অভয়ারণ্য রিও গ্র্যান্ডে। সেখানে জেনি নামের এক অসহায় মেয়েকে আউটল' চিফ ব্ল্যান্ড ও তার দলবলের হাত থেকে বাঁচাতে গিয়ে পুরো দলটাকে নিশ্চিহ্ন করে দেয়। তুখোড় পিস্তলবাজ হিসেবে তার নাম ছড়িয়ে পড়ে চারদিকে।এটাকে সুযোগ হিসেবে নেয় খারাপ লোকগুলো। যেখানে যে অপকর্মই ঘটুক, দোষ চাপিয়ে দেয় নিউপোর্টের ওপর। রেঞ্জার সার্ভিস তার মাথার দাম হিসেবে পুরস্কার ঘোষণা করে। পেছনে লেলিয়ে দেয়া হয় ব্লাডহাউন্ডের দল। কিন্তু একজন রেঞ্জার কমান্ডার ক্যাপ্টেন ম্যাকনেলি জানে, নেট নিউপোর্ট আসলে কী? সীমান্তের ভয়ঙ্কর রাসলার চেসেলডাইন গ্যাংয়ের বিরুদ্ধে তাকেই দরকার তার। প্রখ্যাত ওয়েস্টার্ন লেখক ও অনুবাদক মাসুদ আনোয়ার-এর সম্পূর্ণ নতুন রোমাঞ্চকর এই ওয়েস্টার্ন উপন্যাসটি এক নিঃশ্বাসে পড়ে ফেলার মতো; টানটান উত্তেজনায় ঠাসা

456 pages, Paperback

Published January 1, 2024

Loading...
Loading...

About the author

Masud Anwar

21 books5 followers
মাসুদ আনোয়ারের জন্ম ১ জানুয়ারি, ১৯৫৯ সালে (সন্দ্বীপ, চট্টগ্রাম)। বর্তমানে সাংবাদিকতার ও বার্তা বিভাগের অন্যান্য কাজের পাশাপাশি আমাদের জন্য লিখে যাচ্ছেন ওয়েস্টার্ন বই। সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তার বই এর সংখ্যা ১৫ ছাড়িয়ে গেছে বেশ আগে।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
2 (50%)
2 stars
2 (50%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Rakib Hasan.
503 reviews88 followers
January 24, 2026
বইটা মনে হয়েছে একটু বেশিই বড়, সাধারণত বই ভালো লাগলে ছোট হলে আফসোস হয়, এখানে উলটোটা, শেষের দিকে মনে হয়েছে আরও আগে শেষ করলে বইটা বেশি ভালো লাগতো। এমনিতে বইয়ের প্রোডাকশন, অনুবাদ বা সম্পাদনা সব ভালো ছিলো। কিন্তু কিছু জিনিসের কমতি থাকলে আরেকটু ভালো লাগতো হয়তো।
Profile Image for Mahadi Hassan.
140 reviews16 followers
August 11, 2024
হতাশ।
প্রথম খন্ড ভালো ছিল।
কিন্তু দ্বিতীয় খন্ডের অর্ধেক যাবার পরেই কেমন যেন তাল হারিয়ে ফেললো কাহিনি। কেমন অস্পষ্ট, ছাড়াছাড়া কাহিনী বিন্যাস।

প্রোডাকশন কোয়ালিটির জন্য রেটিং ১ বাড়িয়ে দিলাম। নাহলে ১ দিতাম।
Displaying 1 - 2 of 2 reviews