Jump to ratings and reviews
Rate this book

মহাদেবী

Rate this book
মহারাজাধিরাজ সমুদ্রগুপ্তের পর গুপ্তসাম্রাজ্যের শাসনভারের দায়িত্ব অর্পণ করা হবে তাঁর সুযোগ্য মধ্যমপুত্র কুমার চন্দ্রগুপ্তকে, এমনই ঠিক ছিল।
চন্দ্রগুপ্ত তখন মালবদেশে, কর্তব্য পালনে ব্যাপৃত। প্রয়াত হলেন সমুদ্রগুপ্ত। মাথা তুলে দাঁড়াল রাজপ্রাসাদের অভ্যন্তরীণ রাজনীতি আর ষড়যন্ত্র। গুপ্তসাম্রাজ্যেরই এক বিশ্বাসঘাতক রাজপুরুষের হাত ধরে শকাধিপতি রুদ্রসিংহ ভয়ংকর নৃশংসতার জাল বুনতে শুরু করলেন।
সিংহাসনে বসলেন শারীরিকভাবে অক্ষম, মদ্যপ জ্যেষ্ঠপুত্র রামগুপ্ত। গুপ্তসাম্রাজ্যের মহাদেবী হয়ে এলেন। মালবরাজকুমারী ধ্রুবা। ক্রবা চন্দ্রগুপ্তের প্রেয়সী!...
শকরাজ রুদ্রসিংহ। তাঁর লোলুপ দৃষ্টি অসামান্যা সুন্দরী ধ্রুবার দিকে।... ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিলেন রামগুপ্ত। সপরিবার অবরুদ্ধ হলেন পার্বত্য দুর্গ অঞ্চলে। রুদ্রসিংহর একটিই শর্ত, রানি ধ্রুবাকে তাঁর চাইই চাই। কী ঘটল তারপর...? ধ্রুবা কি নারীত্বের চরম অবমাননা থেকে নিজেকে রক্ষা করতে পারলেন? চন্দ্রগুপ্ত কি তাঁর রাজ্য এবং রাজলক্ষ্মীকে বাহুবলে পুনরুদ্ধার করতে সফল হলেন?
ইতিহাস সুরভিত 'মহাদেবী' এক ভাগ্যবিড়ম্বিতা নারীর কাহিনি শুধু নয়...সুগন্ধি প্রেম, ক্রুরতা, আত্মত্যাগ এবং দুর্জয় বীরত্বের মহৎ উপন্যাস।

160 pages, Hardcover

Published January 1, 2024

Loading...
Loading...

About the author

Avik Sarkar

37 books188 followers
অভীক সরকারের জন্ম পয়লা জুন, উনিশশো উনআশি সালে। বেড়ে ওঠা প্রাচীন শহর হাওড়ার অলিগলিতে। বাবা ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন, মা স্কুল শিক্ষিকা। রয়েছে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। পেশায় সেলসম্যান, কর্মসূত্রে ঘুরেছেন পূর্ব-ভারতের প্রায় সব শহর ও গ্রাম। জীবনের বিভিন্ন পর্যায়ে বাসা বেঁধেছেন হায়দ্রাবাদ, পাটনা, মুম্বাই ইত্যাদি বিভিন্ন শহরে। শখের বই ব্যবসায়ী ও প্রকাশক। লেখালেখির শুরু আন্তর্জালে ও বিভিন্ন ব্লগে। প্রকাশিত বইগুলো হল মার্কেট ভিজিট, তিতিরপাখি ও প্রিন্সেস (সহলেখক অনুষ্টুপ শেঠ), এবং ইনকুইজিশন, খোঁড়া ভৈরবীর মাঠ, চক্রসম্বরের পুঁথি, ইত্যাদি। বিবাহিত। কন্যা সন্তানের পিতা। ভালোবাসেন ইলিশ, ইস্টবেঙ্গল, ইয়ারবন্ধু এবং ইতিহাস।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (18%)
4 stars
9 (28%)
3 stars
9 (28%)
2 stars
6 (18%)
1 star
2 (6%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Aishu Rehman.
1,146 reviews1,191 followers
August 7, 2024
বিশাখাদত্ত রচিত দেবীচন্দ্রগুপ্ত নাটকের প্রাপ্ত শ্লোকগুলোকেই রং চং মেরে দুই মলাটের মাঝখানে লেখক ঝেড়ে দিয়েছেন। যার কোন ঐতিহাসিক সত্যতা নেই। ধ্রুবদেবীকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা সমুদ্রগুপ্তের স্ত্রীর চরিত্র হিসেবে শুধু বেমানানই নয় অসম্ভব ও বটে।
Profile Image for Woody.
21 reviews
May 11, 2025
I had high hopes for Mahadevi when I picked it up, especially after reading Avik Sarkar’s Patamanjari, which remains one of my all-time favourites. Unfortunately, this one fell short of my expectations.

The plot felt rushed, as if the author was racing against a deadline. Characters lacked proper development, and the arcs that did exist didn’t feel fully earned. Take Dhruva, for example: she’s introduced as a skilled warrior princess, but throughout the story, she seems to wait for Chandragupta to act on her behalf. Her passivity felt jarring and inconsistent with the image the book tries to establish.

Chandragupta’s character also felt underwhelming and thinly drawn. The emotional weight and complexity I expected never quite materialised.

That said, the characters of Kachgupta and Kali were the highlights for me. Their presence brought some intrigue, and I genuinely wish the story had explored their dynamic further — perhaps even given them a subplot of their own.

Overall, Mahadevi had the potential to be something bold and unforgettable, but the execution just didn’t live up to the promise.

Profile Image for Soumili.
36 reviews
February 16, 2026
মহারাজাধিরাজ সমুদ্রগুপ্তের মৃত্যুর পর গুপ্তসাম্রাজ্যের সিংহাসন ঘিরে শুরু হয় ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার নিষ্ঠুর খেলা। সেই রাজনীতির দাবার ঘুঁটি হয়ে ওঠে ধ্রুবা—এক নারী, এক রানি, এক প্রেয়সী এক ইতিহাস।

গুপ্তসাম্রাজ্যেরই এক বিশ্বাসভঙ্গকারী রাজপুরুষের সহায়তায় শকাধিপতি রুদ্রসিংহ বুনতে শুরু করলেন ভয়ংকর নৃশংসতার জাল। সিংহাসনে বসানো হল শারীরিকভাবে অক্ষম ও মদাসক্ত জ্যেষ্ঠপুত্র রামগুপ্তকে। আর গুপ্তসাম্রাজ্যের মহাদেবী হয়ে এলেন মালবরাজকুমারী ধ্রুবা—চন্দ্রগুপ্তের প্রেয়সী।

ধ্রুবার অসামান্য সৌন্দর্যের প্রতি লোলুপ দৃষ্টি ফেললেন শকরাজ রুদ্রসিংহ। ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিয়ে রামগুপ্ত সপরিবারে অবরুদ্ধ হয়ে পড়লেন এক পার্বত্য দুর্গে। রুদ্রসিংহের একটিই দাবি—রানি ধ্রুবা তাঁকে চাই-ই চাই।

এরপর কী ঘটল? নারীত্বের চরম অবমাননার মুখে দাঁড়িয়ে ধ্রুবা কি নিজের সম্মান রক্ষা করতে পারলেন? চন্দ্রগুপ্ত কি বাহুবলে পুনরুদ্ধার করতে সক্ষম হলেন তাঁর রাজ্য এবং রাজলক্ষ্মীকে - তা এই উপন্যাসের মূল কাহিনী।

মহাদেবী কেবল ইতিহাসের গল্প নয়; এটি প্রেম, আত্মত্যাগ আর দুর্জয় সাহসের এক স্মরণীয় আখ্যান।

ইতিহাসভিত্তিক উপন্যাস মানেই গুরুগম্ভীর ভারিক্কি চালের হবে —মহাদেবী সেই ধারণাটা ভেঙে দেয়। এই বইটা পড়তে পড়তে বারবার মনে হয়েছে, ইতিহাস এখানে শুধু পটভূমি নয়; মানুষের লোভ, প্রেম, ভয় আর উচ্চাকাঙ্ক্ষার গল্পটাই আসল।

বিশাখদত্ত'র দেবীচন্দ্রগুপ্তম গল্প থেকে অনুপ্রাণিত উপন্যাসটি লেখকের কলমের গুণে যথেষ্ট উপভোগ্য হয়ে উঠেছে। Historical Fiction আমার অত্যন্ত প্রিয় Genre তাই বই টি একদিনেই শেষ করে ফেলেছি।
This entire review has been hidden because of spoilers.
Displaying 1 - 5 of 5 reviews