Jump to ratings and reviews
Rate this book

বড়ই নিঃসঙ্গ

Rate this book

64 pages, Hardcover

First published February 1, 1985

14 people want to read

About the author

Rashid Karim

18 books17 followers
Rashid Karim was born in Kolkata, West Bengal in 1925. He did his BA from the Calcutta Islamia College (now Maulana Azad College), an affiliated college of the University of Calcutta. After the partition of the sub-continent in 1947, his family moved to Dhaka.

He began writing during the British period, continued during the Pakistan period but wrote his major novels during the Bangladesh period. It was in independent Bangladesh that his career as a writer reached its zenith. Rashid Karim penned his first story at the age of fourteen. So he began quite early. But his first story was published in 1942 in Mohammed Nasiruddin's Saogat. After that he did not write till 1961, when began the second phase of his writing career. His first novel Uttam Purush was published that year. It made him widely known and brought him the prestigious Adamjee Award. Two years later Prashanna Pashan instantly turned him into a major novelist of the Bengali language. Again he went into hibernation, this time for a decade. After the liberation of Bangladesh in 1971, he published his epic novel, Amar Jato Glani, in 1973. This novel helped his fame reach its peak. Till this period he was known as a gifted writer who wrote less but wrote very well. But from then on he wrote and published regularly. Prem Ekti Lal Golap was published in 1978.

Rashid Karim had battled paralysis for nineteen years before his death. He could not write a single word during that long period and died at Ibrahim Cardiac Centre in Dhaka on 26 November 2011.

Novelist Abu Rushd was his elder brother.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
3 (33%)
3 stars
6 (66%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Ësrât .
516 reviews85 followers
August 3, 2020
রশীদ করীমের কোনো বই আগে পড়া হয়নি ছিল ছিল আমার বিশ্বাস কিন্তু আজকে কয়েকপাতা পড়ার পরই বুঝতে পারলাম বছর পনেরো আগে আম্মার অসংখ্য বড়দের বই যা আমার জন্য ছিল এক প্রকার নিষিদ্ধ সেগুলোর মাঝখান থেকে লুকিয়ে লুকিয়ে যে বইগুলো পড়েছিলাম তার মধ্যে এই বইটা অন‍্যতম.এবং আশ্চর্যের বিষয় হলো আমি শরীফের সাথে ঘটে যাওয়া একটা কাহিনী বা একটা চরিত্রকেও ভুলে যাইনি

বইখানা এমন আহামরি কিছু লাগেনি আমার তবুও এতদিন পরে নিজের স্মৃতিশক্তি দেখে মুগ্ধ হয়ে গেলাম
রেটিং: 🌠🌠🌠
Profile Image for DEHAN.
278 reviews83 followers
May 8, 2020
অকৃতদার শরীফ অনেক মানুষের মধ্যে থেকেও একা একা থাকে। তার বদ্ধধারণা এই পৃথিবীর কেউ ই তাকে খুব একটা দেখতে পারে না।
অফিসে সবাই এড়িয়ে চলে, আত্মীয় স্বজন পছন্দ করে না এমনকি বাসার কাজের ছেলেটাও তাকে ঠিক গুরত্ব দেয় না।
এছাড়াও শরীফের আছে বিনাকারণে আতঙ্কিত হওয়ার সমস্যা। তার মনে হয় সকলেই তাকে ঘিরে একটা গোপন ষড়যন্ত্র চালাচ্ছে।
তা মনে হবে নাই বা কেন!
এক সকালে অফিসে গিয়ে লিফটে উঠে লিফটম্যান কে জিজ্ঞাস করেছিলো লোডশেডিং হলে লিফট কোন ঝামেলা করে কিনা! আর ঐদিন ই লিফট এর তার ছিড়ে পড়ে যাওয়ার কারণে লিফিটম্যান সহ আরেজন ইঞ্জিনিয়ার মারা গেলো....
আবার আরেকবার কি হলো! অফিসের এমডি সাহেব জরুরী কাজে চাটগাঁ যাবেন বলে শরীফকেও সাথে যেতে বলেন। একদম শেষমুহূর্তে শরীফ বলেছিলো ফাইল এখনো রেডি হয় নি তাই সে পরের ফ্লাইটে চলে যাবে৷ এমডি গাড়ি নিয়ে রওনা হয়ে গেলেন। ঐদিন ই ব্রেকফেল হয়ে গাড়ি এক্সিডেন্টে এমডি মারা যান এবং স্বাভাবিক ভাবেই অনেকেই ভেবে নেয় এর পেছনে শরীফের হাত আছে(গাড়ির ড্রাইভারের সাথে শরীফের সদ্ভাব ছিলো)। শরীফের কর্মকান্ডও যে খুব উন্নত শ্রেণীর তাও কিন্তু নয়।
সে মাঝে মাঝে এলকোহল সেবন করে এবং ইংরেজিতে নিজের মনে কথা বলে, মায়ের চল্লিশার দিন বড় ভাইয়ের উপর রাগ করে থিয়েটারে নাটক দেখতে চলে যায়, আবার অপরের স্ত্রীর প্রতি সে এক ধরণের জৈব আকর্ষণও কখনো কখনো অনুভব করে... এ ধরণের মানুষরা সাধারণত আশেপাশের ঝামেলা এড়িয়ে নিজেদের সম্বল করে বেঁচে থাকার চেষ্টা করে। এদের মধ্যে অপরের প্রতি বিশ্বাস আনতে না পারার গর্ব না, বরং একটা লজ্জাবোধ কাজ করে।
তাও পরিস্থিতি মাঝেমধ্যে খুব তুচ্ছ কারণে গাধা কে ঘোড়া বানিয়ে দেয়।
এখন দিলে কি করা যাবে বলেন? পরিস্থিতির খেয়ালখুশির তো কোন পিতা মাতা থাকে না। তার হইলো গিয়া এতিম খেয়ালখুশি, নিঃসঙ্গ খেয়ালখুশি।
Profile Image for শিফাত মহিউদ্দিন .
114 reviews3 followers
February 25, 2020
রশীদ করিমের নাম শুধুমাত্র শুনে এসেছি নানা আড্ডায়। তার বই পড়া তো হয় নি, এমনকি তার কোন বই কারোর আছে দেখেছিও কিনা সন্দেহ আছে! রশীদ করিম যেন একটা মিথ! কোন সালে লিখেছেন, কয়টা বই লিখেছেন, কী নিয়ে লিখতেন তার কিছুই জানি না। একটা জিনিসই জানতাম আর তা হল তার লেখার মধ্যে ভাল হিউমার আছে।

ভাগ্যক্রমে এক বান্ধবীর বাসায় এই বইখানি নজরে আসায় রশীদ করিমের লেখা এই প্রথম পড়ার সুযোগ হল। আসলেই হিউমার ভাল লেখকের। কিন্তু সে তো ছিল উপন্যাসটির ক্ষুদ্র একটি অংশ, সেই আশির দশকের উপরতলার মানুষদের জীবনযাপন উঠিয়ে এনেছেন তিনি সুন্দরভাবে। বইটি পড়ার সময়ে কখনো মনে হয় নি এটা ২০১৯ সালের গল্প নয়, মনে হয় রাস্তার ওপারের আবাসিক এলাকায় বাস করা 'ভগবানদের' জীবনচরিতই এটা! আয়রনি হল গল্পের নায়ক হিসেবে দাঁড় করিয়েছেন তথাকথিত 'উঁচুদরের' চিন্তাভাবনা না করতে পারা এক সরল মানুষকে। গল্পের নায়ক শরীফ যেন কোনদিন শহর না দেখা গ্রামীণ কৃষক যে কিনা প্রথমবারের মত শহরের 'ইট-পাথরের' গোলকধাঁধায় আটকা পড়ে হাঁসফাঁস করে মরছে।

এই উপন্যাস পড়ে যা বুঝলাম, রশীদ করিমের লেখা বেশ নাটুকে এবং সরল। তার লেখায় শব্দের খেলা অতো নেই। কিন্তু আগাগোড়া উত্তম পুরুষীয় তরিকায় লেখা উপন্যাস বলে হয়তোবা এত কারিকুরি করার সুযোগ ছিল না। উপন্যাসের শ্রেষ্ঠ অংশ ছিল সম্ভবত এন্ডিংটা। অনেক সুপারহিরোকেও হার বানাবে রশীদ করিমের সৃষ্ট চরিত্র 'শরীফ'! মাহমুদুল হকের 'নিরাপদ তন্দ্রা' শেষ করার সময়ে যে অনুভূতি হয়েছিল সেটাই কিছুটা অনুভব করেছি এই উপন্যাস শেষ করার পর।
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.