Jump to ratings and reviews
Rate this book
Rate this book
কোনো কোনো লোকের জন্যে এক একর জমি আর একটি কুটিরই যথেষ্ট : অ্যালান ওসমান তাদের দলে নয়-সুদূরের তৃষ্ণা ওকে ইংল্যান্ডের শান্ত- নিথর হাওর এলাকা থেকে সাগরপারের আমেরিকায় নিয়ে গেল। এবার সঙ্গে আছে রেবেকা, ওর মানসী। পশ্চিমের দুর্মর হাতছানিতে সঙ্গীসাথী নিয়ে অ্যালান মুখ ফেরালো ভার্জিনিয়ার নীল শৈলমালার পানে... জেমস নদীর তীরে বানালো নিজেদের কেল্লা। বেশ শান্তিতেই কাটছিল, কিন্তু একদিন... পশ্চিমে কীভাবে বসতি শুরু হয়েছিল তার দ্বিতীয় কাহিনি।

296 pages, Paperback

First published September 1, 1986

Loading...
Loading...

About the author

Rowshan Jamil

42 books22 followers
রওশন জামিল বাবার কাছ থেকে পেয়েছেন লেখালেখির করার অনুপ্রেরণা। জীবনে প্রথম লেখা ক্লাস ফাইভে। স্কুল ম্যাগাজিনে। এর পর দীর্ঘ বিরতি দিয়ে আবার শুরু পত্রিকায় রিপোর্ট/ফিচার লেখার মধ্যদিয়ে, যখন তিনি মাস্টার্সে পড়েন। লেখালেখির পাশাপাশি তার আরো একটা পেশা আছে সেটা হলো সাংবাদিকতা। স্ত্রী গৃহিণী, দুই সন্তানের জনক তিনি। বড় ছেলে ও ছোট মেয়ে নিয়ে তার পরিবার।

সেবা প্রকাশনীতে তার প্রথম বই বই প্রকাশিত হয় কাজীদার সাথে যৌথ ভাবে ১৯৮৫ সালের জুন মাসে দাগী আসামী-১ দিয়ে। পরবর্তিতে দুইটি কিশোর ক্লাসিক হাকলবেরি ফিন প্রকাশিত হয় ফেব্রয়ারী ১৯৮৬ এবং দ্বিতীয়টি দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সী নভেম্বর ১৯৮৭তে প্রকাশিত হয়। এছাড়া শিশু ক্লাসিক পিটারপ্যান-ও তিনি লিখেন ১৯৮৯ সালে।

তিনি ছিলেন ওয়েস্টার্ন সিরিজে একজন সফল লেখক। প্রথম ওয়েস্টার্ন বই "ফেরা" প্রকাশিত হয় ১৯৮৬ সালে। ওসমান পরিবার এবং সাবাডিয়া নামের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। সেবা প্রকাশনীতে তার একক ভাবে ৩৫টিরও বেশি ওয়েস্টার্ন বই বের হয়।

১৯৯৪ সাল পর্যন্ত নিয়মিত লিখলেও সে বছর আমেরিকায় প্রবাসী হলে বিরতিতে চলে যান তিনি। তবে সাবাডিয়ার ফেরা, না-ফেরা বই এর মধ্য দিয়ে তিনি আবার লেখায় ফিরেন ২৪ বছর পর ২০১৮ সালে। আর এর আগে ২০১২ সালের ঈদসংখ্যা ইত্তেফাকে ওসমান পরিবারকে ফিরিয়ে আনেন "সেই ওরিন ওসমান" নামে একটি উপন্যাসিকার মাধ্যমে।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
17 (45%)
4 stars
16 (43%)
3 stars
3 (8%)
2 stars
1 (2%)
1 star
0 (0%)
Displaying 1 - 6 of 6 reviews
Profile Image for Masudur Tipu.
161 reviews4 followers
December 31, 2025
বছরের শেষ বইটি নীলগিরি (বেঙ্গলবুকস) পড়ে ফেললাম।
এ বছর ১২৮ টি বই পড়তে পারলাম, যদিও গোল ছিল ১৫০!
Profile Image for Rakib Hasan.
483 reviews85 followers
March 19, 2026
এই বইটাও ভালো লেগেছে, যদিও সেবা প্রকাশনীর মোড়কে টিম দশক আগে প্রকাশিত হয়েছিল কিন্তু আমি পড়লাম সম্প্রতি বেঙ্গল বুকস প্রকাশনীর হার্ড কভারে বের হওয়া বই। প্রোডাকশন এবং সবকিছু ভালো লেগেছে। পাহাড় সমুদ্র জঙ্গলে অভিযানে সময় ভালো কেটেছে ।
Profile Image for Khondaker Mehedi Hasan.
25 reviews1 follower
August 12, 2022
'জলদস্যু' যেখানে শেষ, 'নীলগিরি' সেখানে শুরু। রওশন জামিলের আরেকটি মাস্টারপিস। দু'মলাটের ভিতর বিশাল এক সময় আর মহাকাব্যিক জীবন আর বোধকে ধরেছেন তাঁর শক্তিশালী লেখনিতে। পড়তে পড়তে মনে হচ্ছিলো, বাংলায় এরকম শক্তিশালী লেখক/অনুবাদক হয়তো আর দ্বিতীয়টি নেই!
Profile Image for Ahmed Fahmida.
82 reviews2 followers
April 28, 2020
ওয়েস্টার্ন ঝাঁঝালো ঘ্রাণের চেয়ে পাইন ম্যাপলের মৃদু অচেনা-চেনা একটা ভাইব বইটায়।
তখন কেবল এলান থিতু হচ্ছে ওসমানদের নিয়ে।
গতআনুগতিক মারদাঙ্গা ওয়েস্টার্ন থেকে ভিন্নধর্মমী।
Profile Image for Nishat Rumman.
7 reviews1 follower
February 15, 2026
৪.৫/৫। নীলগিরি যে ওসমান পরিবারের দ্বিতীয় বই তা বুঝতে পেরেছি আদ্ধেক বই পড়ার পর হঠাৎ ফ্ল্যাপে চোখ যাওয়ায় । তবে কাহিনি স্বতন্ত্র হওয়ায় শেষ করতে কোনো অসুবিধে হয়নি । টানটান উত্তেজনা আর এক বুনো জীবনের গল্প নীলগিরি। যে গল্প বাঁচতে শেখায় নতুনভাবে।কীভাবে অ্যালান ওসমান এক সাধারণ মানুষ থেকে হয়ে উঠলেন বুনো স্বপ্নবাজ পাহাড়ি তারই গল্প এটি । শেষ না করা অবধি উঠতে মন চাইবে না একবারও এ নিশ্চিত । এখন দেখি জলদস্যু কেমন লাগে ।
Displaying 1 - 6 of 6 reviews