Jump to ratings and reviews
Rate this book

চব্বিশ ঘণ্টার ঈশ্বর

Rate this book

ebook

119 people want to read

About the author

Samaresh Majumdar

338 books706 followers
Samaresh Majumdar (Bangla: সমরেশ মজুমদার) was a well-known Bengali writer. He spent his childhood years in the tea gardens of Duars, Jalpaiguri, West Bengal, India. He was a student of the Jalpaiguri Zilla School, Jalpaiguri. He completed his bachelors in Bengali from Scottish Church College, Kolkata. His first story appeared in "Desh" in 1967. "Dour" was his first novel, which was published in "Desh" in 1976. Author of novels, short stories and travelogues, Samaresh received the Indian government's coveted Sahitya Akademi award for the second book of the Animesh series, 'Kalbela".

Some of his famous characters are:

1. Animesh & Madhabilata (Animesh Quartet)
2. Arjun - Fictional sleuth.
3. Dipaboli (Saatkahon)

সমরেশ মজুমদার-এর জন্ম ১০ মার্চ ১৯৪৪। শৈশব কেটেছে ডুয়ার্সের চা-বাগানে। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র। কলকাতায় আসেন ১৯৬০-এ। শিক্ষা: স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স, পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এ। প্রথমে গ্রুপ থিয়েটার করতেন। তারপর নাটক লিখতে গিয়ে গল্প লেখা। প্রথম গল্প ‘দেশ’ পত্রিকায়, ১৯৬৭ সালে। প্রথম উপন্যাস ‘দৌড়’, ১৯৭৫-এ ‘দেশ’ পত্রিকায়। গ্রন্থ: দৌড়, এই আমি রেণু, উত্তরাধিকার, বন্দীনিবাস, বড় পাপ হে, উজান গঙ্গা, বাসভূমি, লক্ষ্মীর পাঁচালি, উনিশ বিশ, সওয়ার, কালবেলা, কালপুরুষ এবং আরও অনেক। সম্মান: ১৯৮২ সালের আনন্দ পুরস্কার তাঁর যোগ্যতার স্বীকৃতি। এ ছাড়া ‘দৌড়’ চলচ্চিত্রের কাহিনিকার হিসাবে বি এফ জে এ, দিশারী এবং চলচ্চিত্র প্রসার সমিতির পুরস্কার। ১৯৮৪ সালে ‘কালবেলা’ উপন্যাসের জন্য পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার।

মৃত্যু : ৮ মে, ২০২৩

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
11 (18%)
4 stars
20 (32%)
3 stars
22 (36%)
2 stars
4 (6%)
1 star
4 (6%)
Displaying 1 - 12 of 12 reviews
Profile Image for Sumaîya Afrôze Puspîta.
237 reviews306 followers
January 28, 2025
হা হা... মজার ছিল। হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজাকে কেন্দ্র করে হাস্যরসাত্মক গল্প। সাথে পুরুষ জাতিকেও সূক্ষ্ম খোঁচা দেওয়া হয়েছে মহাদেবের মাধ্যমে! মানুষ অন্তর্যামী হলে কী অঘটন‌ই না ঘটে যেত পৃথিবীতে, গল্পে এটাই ছিল মূখ্য বিষয়।
Profile Image for Daina Chakma.
440 reviews776 followers
April 1, 2020
অন্যের মনের ভাবনা জানতে পারলে কী হতো তা নিয়ে হিউমারের পূর্ণ মিনি সাইজ রচনা। ভালো লেগেছে।
92 reviews6 followers
January 30, 2025
কেমন হতো যদি আমরা সবাই সবার মনের কথা বুঝতে পারতাম?
Profile Image for Shaila Shaznin.
70 reviews9 followers
April 18, 2024
মানুষ অন্তর্যামী হলে কেমন হতো তা এই গল্পে হাস্যরসের মাধ্যমে লেখক ফুটিয়ে তুলেছেন।
Profile Image for Ësrât .
516 reviews85 followers
July 3, 2020
একমিনিটের জন্য ও যদি সবাই সবার মনের কোণে লুকিয়ে থাকা কথা,তার চিন্তা ভাবনা বুঝতে পারত তাহলে যে কুরুক্ষেত্র হত সেখানে যদি সৃষ্টিকর্তা এই ক্ষমতা পুরো একদিনের জন্য দিতেন তবে করোনাবন্দি এই দিনগুলোতে বাসায় থাকা মানুষগুলোর একে অপরের সাথে অভিমান অনুযোগের সুনামি যে কতটা বেগে এসে সব তোড়ফোড় করে যেত ভেবেই গা কাটা দিচ্ছে
Profile Image for Farzana Raisa.
533 reviews245 followers
July 3, 2020
ভাগ্যিস! মানুষ একে অপরের মনের কথা বুঝতে পারে না! বুঝতে পারলে কী অনর্থটাই না হতো!

দেবী দুর্গা এসেছেন, সন্তান-সন্ততিদের নিয়ে, সঙ্গে যার যার বাহন আর মহিষাসুরও আছে। দেবীর মর্ত্যে নেমে আসার সময় মহাদেবের দেওয়া একটা ফুল ভুল করে পড়ে যায় কলকাতা শহরের বুকে। কী আশ্চর্য! এ এক অন্য কলকাতা! সবাই সবার কথা বুঝে যাচ্ছে.. ২৪ ঘন্টার জন্য অন্তর্যামী হয়ে কী করলো কলকাতাবাসী?
Profile Image for DEHAN.
278 reviews83 followers
Read
August 6, 2018
অত্যন্ত হাবিজাবি টাইপ লেখা। তারকা মারকা দেয়া বৃথা ।
Profile Image for Ayon Bit.
147 reviews12 followers
December 8, 2018
বর্তমান কালে বাঙালী দূর্গা পূজার যে অবস্থা করে ছেড়েছে তার উপর হাস্যরসাত্মক, ব্যাঞ্জন্যামূলক বই।
অনেক ভাল ছিল।
Profile Image for Karishma Anika.
48 reviews52 followers
June 6, 2020
১ দিনের জন্যেও যদি মানুষ অন্তর্যামী হত তাহলে যে কুরুক্ষেত্র বেধে যেত তা নিয়ে একটি স্যাটায়ার।
Profile Image for Atiqur Apon.
13 reviews10 followers
Read
March 22, 2016
Samresh wrote a nice satire about deities and culture. kalkatta 's people found an omniscient power that create a turmoil in the city.Even writer nicely create a plot that show the deities and peoples have unlawful lust.
Displaying 1 - 12 of 12 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.