Jump to ratings and reviews
Rate this book

সোনার পাহাড়

Rate this book
সদাশিব আর বুবুল অজানাকে আবিষ্কারের কৌতুহলী মন নিয়ে বেরিয়েছে বন-জঙ্গল-পাহাড় ডিঙিয়ে দূর্গম অজানা আসামের অন্যতম আকর্ষণ সোনার পাহাড়ের খোঁজে। এদের সঙ্গ দিয়েছেন কিছু আদিবাসী জনগোষ্ঠী, আবার গল্প এগোতে এগোতে আমরা দেখব অন্য হিংস্র আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে লড়াই। বন্ধুত্ব ও বিশ্বাসঘাতকতার মাঝে হঠাৎ হঠাৎ এসে পড়া প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা—এইরকম রূদ্ধশ্বাস অ্যাডভেঞ্চারের কাহিনী নিয়েই “সোনার পাহাড়” আমাদের হাতছানি দেয়।

116 pages, Hardcover

First published January 1, 2014

1 person is currently reading
19 people want to read

About the author

Sisir Biswas

34 books5 followers
জন্ম ৫ জানুয়ারি ১৯৪৯। অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি আধিকারিক। প্রথম প্রকাশিত গল্প মৌচাক পত্রিকায়। কর্মক্ষেত্রে ব্যস্ততার কারণে সাহিত্যচর্চা অনিয়মিত। তবুও যখনই সুযোগ হয়েছে কলম ধরেছেন ছোটোদের জন্য। হাসির গল্প থেকে শুরু করে সুন্দরবনের কাহিনি, রোমহর্ষক অ্যাডভেঞ্চার, ভৌতিক-অলৌকিক, এমনকি ঐতিহাসিক গল্প-উপন্যাসও। এ পর্যন্ত শুকতারা, সন্দেশ, কিশোর ভারতী, আনন্দমেলা, আমপাতা জামপাতা, মায়াকানন, ঝালাপালা, শিশুমেলা, রঙবেরঙ প্রভৃতি পত্রপত্রিকায় প্রকাশিত গল্প ও উপন্যাসের সংখ্যা কয়েক শত।

প্রথম গ্রন্থ ‘নিউস্ক্রিপ্ট’ প্রকাশিত ‘বাঘবন্দি মন্তর’। তারপর একে একে প্রকাশিত হয়েছে আরও বহু গ্রন্থ। তার কয়েকটি: ‘শিশু সাহিত্য সংসদ’ প্রকাশিত আমবাগানের পদ্মগোখরো, মৃন্ময়ী মন্দিরের তোপদার, সোনার পাহাড়, পাথরের চোখ, জনাইগড়ের জঙ্গল রহস্য। এছাড়া গ্রন্থ প্রকাশ করেছে দেব সাহিত্য কুটির, নির্মল বুক এজেন্সি, মায়াকানন, জয়ঢাক, নৈর্ঋত, অরণ্যমন প্রভৃতি প্রকাশন সংস্থা। তার সাম্প্রতিক কয়েকটি: নিশুতি রাতে আসে, সাঁঝরাতের অন্ধকারে, জল জঙ্গল নরখাদক সমগ্র ১ম খণ্ড, মৃত্যু যখন ডাক দেয়, বাদাবনে আতঙ্ক, হঠাৎ এল হার্মাদ, বর্মার অন্ধকারে, মায়ংয়ের মন্ত্র, সাক্ষী ছিলেন পূর্ণচন্দ্র প্রভৃতি।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (33%)
4 stars
2 (33%)
3 stars
2 (33%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Riju Ganguly.
Author 39 books1,877 followers
April 12, 2014
A compact adventure, written in the style of the classics from Bibhutibhushan and Hemendrakumar, but set in once the most difficult part of India (the erstwhile NEFA, now a comprehensively deforested, denuded and looted Arunachal Pradesh). Enjoyed reading it.
Profile Image for Sushanto Kumar Saha.
93 reviews9 followers
May 5, 2020
অরুণাচল তথা তৎকালীন আসামের এক দুর্গম জায়গায় এক সোনার পাহাড়ের অন্বেষণে চলেন সদাশিব ও বুবুল। সাথে বেশকিছু আদিবাসী জনগোষ্ঠী। এর মাঝেই বনের শ্বাপদসংকুল পরিবেশ, হিংস্র আদিবাসী গোষ্ঠী, বিশ্বাসঘাতকতা, দুর্যোগ সবমিলিয়ে জমজমাট এক অ্যাডভেঞ্চার উপন্যাস।
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.