What do you think?

UTTARADHIKAR EBONG
A Collection of short-stories
248 pages, Hardcover
First published January 1, 2014
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 1 of 1 review
April 12, 2014
“ছোটো প্রাণ ছোটো কথা, ছোটো ছোটো দুঃখ ব্যথা,... নিতান্তই সহজ সরল”: রবীন্দ্র-কবিতা থেকে তুলে নেওয়া এই লাইনটা দিয়ে শুধু ছোটোগল্প নয়, আমাদের অনেকের জীবনের চাওয়া-পাওয়া-কেও ব্যাখ্যা করা যায়| অনন্যা দাশ, যাঁকে আনন্দমেলা আর অন্যান্য শিশু-কিশোর সাহিত্যপত্রের পাঠক এক বারেই মনে করতে পারবেন তাঁর মন ভালো করে দেওয়া ছোটোগল্প-গুলো আর মার্কিন পটভূমিকায় রহস্য নভেল্লা-গুলোর জন্যে, তাঁর প্রথম ‘বড়দের’ গল্প-সংকলন-এ এই সব ছোটো-ছোটো দুঃখ-আনন্দ আর নানা অব্যক্ত অনুভূতিতে ভরা জীবনের একটি চিত্রমালা গেঁথেছেন যা “শেষ হইয়াও হইলো না শেষ”| কিন্তু ছোটোগল্প-সংকলন-এর ভিড়ে ভরা এই বাজারে এই বইটির বিশেষত্ব কী, যা একে আর পাঁচটা বই-এর থেকে আলাদা করে রাখে? উত্তর হিসেবে এই বই-এর স্থান (মার্কিন যুক্তরাষ্ট্রের নানা শহর)-কাল (একেবারে সমসাময়িক, যা স্যাটেলাইট আর টেলিভিশনের সৌজন্যে ছোটো হয়ে যাওয়া পৃথিবীতে আমাদের পক্ষে চিনে নেওয়া খুব সহজ) এবং পাত্র (প্রবাসী ভারতীয়, বিশেষত ফার্স্ট ও সেকেন্ড জেনারেশন বাঙালি-রা): তিনকেই চিহ্নিত করা যায়| এক সময় সুমন চট্টোপাধ্যায় (আজকের কবির সুমন) ‘দেশ’-এ যেসব লেখা লিখতেন তার থেকে অনেক বেশি মানবিক আর সহানুভূতিশীল এই বই আজকের পাঠকের কাছে সত্যিকারের ‘দূরের জানালা’| আমি এর প্রত্যেকটি গল্পের কথা আলাদা-ভাবে লিখবো না, বরং সজে-সব গল্প এতে আছে তার একটা তালিকা দেওয়ার চেষ্টা করবো: -
আকাশের সীমা নাই
আত্মজা
উত্তরাধিকার
লুকোচুরি
উত্তরণ
একটি অপ্রেমের গল্প
দহন
সিম্ফনি
আদিম রিপু
জীবন যে রকম
ফিরে পাওয়া
আগুনপরি
আত্মজন
আঁধারের আলো
যমদূত
তনয়া
অনুপলব্ধ
অলীকের সন্ধানে অথবা এক স্বার্থপরতার কাহিনি
হিমবৃত্ত
দ্বিতীয় কুশীলব
এই গল্পগুলোয় ধরা পড়েছে রূঢ় বাস্তব, মানুষের ছদ্মবেশে আমাদের মধ্যে ঘুরে বেড়ানো নৃশংসতম প্রাণীরা যাদের পশুদের সঙ্গে তুলনা করলে পশুরা অপমানিত হবে| এই গল্পগুলোতে আছে দুঃখ, আছে মৃত্যু| কিন্তু এই বই শুধু অন্ধকার আর হতাশার হিমঘরে আমাদের বন্দি করে পালিয়ে যাবার চেষ্টা করেনি| বরং, এর গল্পগুলো আমাদের বিশ্বাস ফিরিয়ে আনতে চেয়েছে মনুষ্যত্বের ওপরে, যাতে ঘুরে দাঁড়ানোর স্বপ্নটা বাস্তব করা যায়| যদি আপনি দূরের জানালা দিয়ে দেখতে চান সাত সাগর আর তেরো নদীর পারে কেমন আছে সেই সব মানুষেরা, তাহলে বইটি পড়ুন| শুধু একটাই বিধিবদ্ধ সতর্কীকরণ: “কোনো মতেই গোপা দত্তভৌমিক-লিখিত মুখবন্ধ-টি মূল গল্প-গুলোর আগে পড়বেন না, কারণ ওতে স্রেফ মানে বই লেখার কায়দায় সব কটি গল্পের সার-সংক্ষেপ দেওয়া হয়েছে, এবং সব থেকে সাংঘাতিক ব্যাপার এই যে গল্পের শেষের আসল মোচড় [ক্লিশে শোনালেও, এখনো আমরা ওই বস্তুটির টানেই গল্প পড়ি]-টাও এতে দস্তুরমতো ব্যাখ্যা করে দেওয়া হয়েছে|”
Recommended, obviously.