What do you think?


নতুন প্রেমের কবিতা
120 pages, Hardcover
About the author
Subodh Sarkar
29 books2 followersসুবোধ সরকার-এর জন্ম ২৮ অক্টোবর, ১৯৫৮, কৃষ্ণনগরে। শরণার্থী পরিবারের ছেলে। বাবা মারা যান যখন ক্লাস এইটের ছাত্র। ইংরেজি ভাষা ও সাহিত্যের অধ্যাপক, পড়ান সিটি কলেজে। কবিতা পড়তে গিয়েছেন আমেরিকা, ফ্রান্স, জার্মানি, গ্রিস, রাশিয়া, তাইওয়ান, ইস্তানবুল। স্ত্রী প্রয়াত কবি মল্লিকা সেনগুপ্তের সঙ্গে সম্পাদনা করেছেন ‘ভাষানগর’ পত্রিকা। সম্পাদনা: দিল্লির সাহিত্য অকাদেমির ইংরেজি জার্নাল ‘ইন্ডিয়ান লিটরেচার।’ পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার (২০১৩), বিনোদনশক্তি চট্টোপাধ্যায় পুরস্কার এবং বাংলা আকাদেমির পুরস্কার। এছাড়াও কবিতার জন্য পেয়েছেন সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের গঙ্গাধর মেহের জাতীয় পুরস্কার এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট। ২০১৬তে ফুল ব্রাইট ফেলোশিপ নিয়ে আমেরিকার আইওয়া বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন এবং ৩৩টি দেশের কবি লেখকদের সঙ্গে আন্তর্জাতিক লেখক শিবিরে অংশ নিয়েছেন। পুত্র রোরোকে নিয়ে কলকাতার সিরিটিতে থাকেন। পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির তিনি প্রথম সভাপতি।
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 1 of 1 review
September 12, 2026
কামুকতা যদি প্রেম হয়, তবে প্রেম এবং প্রেমের কবিতা সম্পর্কে আমার জ্ঞান শূন্য। এই কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতাই অপকবিতা, শোচনীয়ভাবে দুর্বল ইরোটিক কবিতা।
চিতার মতো লাফিয়ে নেমেছিলাম
তোমাকে খাব বলে
খাদ্য আর খাদক এল বারান্দায়
একটি কম্বলে।
...
আমি তোমার নাভির কাছে মুখ নামাই
এবং আমি থামি।
এবং আমি নামতে থাকি, নামি
আমি আমাকে অকুস্থলে থামাই।
আর একটু যাই
হাত সরাও, তোমার হাত কী করে হল গোধূলি?
সবাই ভালবাসতে পারে না গো
লক্ষ কোটি জানলা আছে, একটা তবে খুলি।
যেদিন তুমি তিন বোতাম খুলে বলবে এসো
আমি সেদিন অন্ধ হয়ে যাব
বাঘের মতো সেদিন আমি তোমাকে আঁচড়াব
চিতার মতো লাফিয়ে নেমেছিলাম
তোমাকে খাব বলে
খাদ্য আর খাদক এল বারান্দায়
একটি কম্বলে।
...
আমি তোমার নাভির কাছে মুখ নামাই
এবং আমি থামি।
এবং আমি নামতে থাকি, নামি
আমি আমাকে অকুস্থলে থামাই।
আর একটু যাই
হাত সরাও, তোমার হাত কী করে হল গোধূলি?
সবাই ভালবাসতে পারে না গো
লক্ষ কোটি জানলা আছে, একটা তবে খুলি।
যেদিন তুমি তিন বোতাম খুলে বলবে এসো
আমি সেদিন অন্ধ হয়ে যাব
বাঘের মতো সেদিন আমি তোমাকে আঁচড়াব
Displaying 1 - 1 of 1 review


