সুখপাঠ্য ভ্রমণকাহিনী বলতে যা বোঝায় এটি তা নয়। লেখক ভ্রমণ করেছেন বিস্তর, সেসবকিছুরই জগাখিচুড়ি সংকলন বইটি। ভ্রমণ করা দেশগুলোর না প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনায় মুন্সিয়ানা দেখাতে পেরেছেন লেখক, না পেরেছেন যে উদ্দেশ্যে যাওয়া তা পাঠকের কাছে রসময় করে প্রকাশ করতে। রচনাশৈলীর দিক থেকেও এটিকে সার্থক রম্যরচনা বলারও কোন সুযোগ থাকল না। এক্ষেত্রেও কাঠগড়ার আসামী- বর্ণনাগত পারদর্শিতার অভাব। তবে লেখকের দিক থেকে চেষ্টা ছিল তা বোঝা যায়। বইটি তবুও উল্টেপাল্টে দেখতে বলব এর ভেতরকার চমৎকার ইলাস্ট্রেসনের জন্য। কেবল কালি কলমে, বেশ কম স্ট্রোকে এত্ত লাইভ সব ছবি! ছবিগুলোই বইটির প্রাণ ধরে রেখেছে। লেখা ছাড়া কেবল ছবিগুলো দিয়েই বইটি বের করলে বেশি আকর্ষনীয় হত !!
কিনতে হবে না, বেঙ্গলে গিয়ে স্রেফ ছবিগুলোর রস নিয়ে অট্টহাসি দিতে দিতে চলে আসবেন... :)
: বাঙালি রসিক বটে