Jump to ratings and reviews
Rate this book

রবীন্দ্র ভ্রমণ সাহিত্য সমগ্র প্রথম খন্ড

Rate this book
রবীন্দ্রনাথ বাঙালি জীবনে এক বিস্ময়। এত তাঁর রচনা, এত কাজে তাঁর ব্যস্ততা, জমিদারি থেকে বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মতো গুরুদায়িত্ব কাঁধে, তার পরও জীবনের প্রায় চারটি দশক টানা এক মাস এক জায়গায় থেকেছেন ক্বচিৎ। নতুন জায়গার টানে আর ভালোবাসার ডাকে কেবল ছুটেছেন। যে কালে বাঙালি কিনা ঘর থেকে দু-পা ফেলে কোথাও যায় না, ঘরকুনো, ভেতো, ভীতু কুঁড়ে বলে দুর্নাম কুড়িয়েছে তখন রবীন্দ্রনাথ বাংলা ও ভারত ঢুঁড়ে, পূর্ব-পশ্চিমের চেনাজগৎ চষে অসুস্থ শরীরে ছুটেছিলেন দক্ষিণ আমেরিকার দুর্গম পাহাড়ি দেশ পেরুর পথে। ভাঙা শরীরকে চাঙা করতে আর্জেন্টিনায় যাত্রাবিরতি করেছিলেন। ভ্রমণ তাঁকে কাহিল করেনি, ভ্রমণের অনিশ্চয়তা বা ব্যস্ততা পারেনি সৃজনশীলতায় কি দায়িত্ব পালনে বাদ সাধতে। বরং সব দাবি মিটিয়ে ভ্রমণের অভিজ্ঞতাও লিখে গেছেন-বাংলা সাহিত্যের উপেক্ষিত এ ভান্ডারকে সমৃদ্ধ করে। সরস মনে সকৌতুকে জানিয়েছেন কী দেখলেন, কী বুঝলেন, কাদের সঙ্গে মিশলেন-সেসব কথা। বাংলা ভ্রমণসাহিত্যেও রবীন্দ্রনাথই হয়ে থাকলেন ধরাছোঁয়ার বাইরে। সবার চেয়ে এগিয়ে। প্রথম খণ্ডে আছে ১. য়ুরোপ-প্রবাসীর পত্র, ২. য়ুরোপ-যাত্রীর ডায়ারি, ৩. পশ্চিম-যাত্রীর ডায়ারি ও ৪. রাশিয়ার চিঠি।

360 pages, Hardcover

First published October 1, 2010

Loading...
Loading...

About the author

Rabindranath Tagore

2,632 books4,333 followers
Awarded the Nobel Prize in Literature in 1913 "because of his profoundly sensitive, fresh and beautiful verse, by which, with consummate skill, he has made his poetic thought, expressed in his own English words, a part of the literature of the West."

Tagore modernised Bengali art by spurning rigid classical forms and resisting linguistic strictures. His novels, stories, songs, dance-dramas, and essays spoke to topics political and personal. Gitanjali (Song Offerings), Gora (Fair-Faced), and Ghare-Baire (The Home and the World) are his best-known works, and his verse, short stories, and novels were acclaimed—or panned—for their lyricism, colloquialism, naturalism, and unnatural contemplation. His compositions were chosen by two nations as national anthems: India's Jana Gana Mana and Bangladesh's Amar Shonar Bangla.

The complete works of Rabindranath Tagore (রবীন্দ্র রচনাবলী) in the original Bengali are now available at these third-party websites:
http://www.tagoreweb.in/
http://www.rabindra-rachanabali.nltr....

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (100%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Shahab Mosharraf.
84 reviews6 followers
July 7, 2022
অত্যন্ত সতর্কতার সাথে এ বয়স পর্যন্ত রবীন্দ্র-সতর্কতা অবলম্বন করেছি। এক দিকে দেখলাম পাঠ্যবইয়ে রবীন্দ্রনাথের গল্পগুলো পড়ে তেমন বৈপ্লবিক ভাবোদয় হচ্ছে না অপরদিকে দেখছি সমসাময়িক তরুণ সমাজ রবীন্দ্রপ্রেম দিয়ে ইন্সটা-ফেসবুক ছেয়ে ফেলছে। তো ঠিক করলাম, বড় হয়ে পড়বো(!) নে। সেদিন অফিসে জাহিদ হাসান স্যার খুব অবাক হলেন একটাও রবীন্দ্রনাথের বই পড়িনি শুনে, জিজ্ঞাসা করলেন- 'শেষের কবিতাও না?'। বললাম, জ্বি মানে, কবিতার বই এখনো পড়া হয়ে উঠে না। ... পেছনে কোনমতে রবীন্দ্র পরীক্ষায় পাস করা শুভ্র ভাই ততক্ষণে হেসে কুটি কুটি। যাই হোক, রাশিয়ার চিঠি থেকে একটা উদ্ধৃতি দেখাবার জন্যে স্যার এনে বইটা হাতে দিলেন। ভাবলাম আচ্ছা যেহেতু কয়েকটা ভ্রমণ রচনার সমগ্র তাই পড়েই ফেলি। শুরুর দিকে নিতান্তই ভ্রমণ কাহিনী হবার কারণে যথেষ্ট উপভোগও করলাম, এরপর আস্তে আস্তে রচনা ভ্রমণ থেকে সরে আসলো 'ফিলোজফি' তে। যতটুকু বুঝেছি, মনে হয়েছে অতি উচ্চমানের লেখা। সাথে এটাও বুঝেছি, যে বুড়ো বয়সে আবার পড়তে হবে...
Displaying 1 of 1 review