What do you think?

একাত্তরের বোবা ভূত
মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস।
64 pages, Hardcover
First published July 1, 2007
About the author
Manju Sarkar
44 books1 followerমঞ্জু সরকার (Manju Sarkar) বাংলাদেশের বিশিষ্ট কথাশিল্পী, গল্পকার ও উপন্যাসিক। মঞ্জু সরকারের জন্ম ১ সেপ্টেম্বর, ১৯৫৩, রংপুরে। একাডেমিক শিক্ষা রংপুরের কৈলাশ রঞ্জন হাই স্কুল ও কারমাইকেল কলেজে। পেশাগত জীবনে জাতীয় গ্রন্থকেন্দ্রের প্রকাশনা কর্মকর্তা হিসেবে স্বেচ্ছা অবসর গ্রহণের পর, দৈনিক আমার দেশ এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদকীয় বিভাগে দশ বছর সহকারী সম্পাদক হিসেবে কাজ করেছেন। বর্তমানে স্বাধীন ও সার্বক্ষণিক লেখক। গল্প, উপন্যাস ছাড়াও বেশ কিছু শিশু-কিশোর গ্রন্থের প্রণেতা। এ যাবত প্রকাশিত গ্রন্থসংখ্যা অর্ধ শতাধিক। কথাসাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বাংলা একাডেমি, ফিলিপস, আলাওল, বগুড়া লেখক চক্র ও ব্যাংক সাহিত্য পুরস্কার। শিশু-কিশোর গ্রন্থের জন্য পেয়েছেন অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের ‘ইন্টারন্যাশনাল রাইটিং প্রোগ্রাম’-এর অনারারি ফেলোশিপ প্রাপ্তি উপলক্ষে তিনমাস রেসিডেন্সি প্রোগ্রামে অংশ নিয়েছেন।
উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে: অবিনাশী আয়োজন, উচ্ছেদ উচ্ছেদ খেলা, রূপান্তরের গল্পগাথা, মঙ্গকালের মানুষ, তমস, নগ্ন আগন্তুক, প্রতিমা উপাখ্যান।
উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে: অবিনাশী আয়োজন, উচ্ছেদ উচ্ছেদ খেলা, রূপান্তরের গল্পগাথা, মঙ্গকালের মানুষ, তমস, নগ্ন আগন্তুক, প্রতিমা উপাখ্যান।
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 1 of 1 review
October 29, 2024
৩.৫/৫
উপন্যাসটির কেন্দ্রীয় বিষয় -ট্রমা। ছোটদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসে অনালোচিত এ বিষয়টি নিয়ে কাজ করেছেন মঞ্জু সরকার। মুকুল যুদ্ধের শুরুতেই তার প্রিয় স্বজনদের গুলিবিদ্ধ লাশ দেখে কথা বলার শক্তি হারিয়ে ফ্যালে। যুদ্ধের পুরো সময়টাই সে কাটায় ট্রমা ও দুঃস্বপ্ন নিয়ে। সারাবিশ্বেই যুদ্ধের সবচেয়ে বড় বলি হয় শিশু ও নারীরা। চারপাশের হত্যা ও মৃত্যুর মিছিল শিশুদের বর্তমান ও ভবিষ্যত জীবনের ওপর কী ভয়ংকর নেতিবাচক প্রভাব বিস্তার করে সে বিষয়ে অনেকেই অবহিত নন। "একাত্তরের বোবা ভূত" ত্রুটিহীন বই নয় কিন্তু জরুরি একটি বিষয় সংবেদনশীলতার সাথে উপস্থাপনের জন্য লেখক ধন্যবাদার্হ।