শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা কোন বই প্রথমবার পড়লাম। মূলত মিরচি বাংলায় অডিওবুকটা সামনে আসায় আগ্রহ নিয়ে সফট কপি সংগ্রহ করে পড়া শুরু করেছিলাম। তবে বেশ আশাহত হয়েছি, সত্যিকার অর্থে প্লট আহামরি তেমন কিছুই না, বরং অতিরঞ্জিত মনে হয়েছে আমার কাছে।
যদিও লাল পাঞ্জা আসলে কে এই সাসপেন্সটা শেষ অবধি ধরে রাখতে সক্ষম হয়েছে, তবে খাটের নিচ থেকে পুলিশ বের হওয়া, হুট করেই অনুর সাথে তার ভাইয়ের দেখা হওয়া বা অনু ও ঝর্ণা তাদের ভালোবাসার মানুষকে পাওয়া এই ব্যাপার গুলো খুব দ্রুত আর খাপছাড়া ভাবেই হয়েছে। তবে ডা. রণবীর এমন কিছু করবে সেটা আগেই বোঝা গিয়েছিল। ওভার অল, খুব সাধারণ খাপছাড়া একটা রহস্য গল্প।