ছোটবেলা থেকে আমার একটা টি-স্টল দেয়ার শখ। এই শখ যতটা না বাণিজ্যিক তার থেকে বেশি শৈল্পিক। রোজ সকাল থেকে মাঝরাত অবধি টি-স্টলের বেঞ্চগুলোতে ক্রমাগত যে নানা রকম গল্পের তুবড়ি ছোটে, সেই গল্পগুলো সংকলিত করার জন্যই আমি টি-স্টল দিতে চাইতাম। নিজের গাঁটের টাকা খরচ করে সামান্য একটু গরম পানীয়র বিনিময়ে কী দারুণ সব গল্প রেখে যায় মানুষ! .........গল্পের খোঁজে থাকা এক লেখকের গল্প, যিনি একটা টি-স্টল কিনতে চান মানুষের জীবনের গল্প শোনার জন্য। কিন্তু কিছু গল্পের জন্য কি আমরা সত্যিই প্রস্তুত?
Hasan Enam, a university student, first started writing in a magazine. But gradually his writing changed and he turned his attention to publishing his own books. 'Dhakay Fagun', a dense fiction about the history of Dhaka, makes Hasan Enam a new acquaintance among the readers. However, he came out of these people the next year and wrote the novel 'Jaltaranga'.
The tendency to introspect is evident in his writings. Hasan Enam will throw himself into more debauchery in upcoming projects.
শখের দুনিয়ায় শখের কমতি নাই! আমার তাই শখ হলো একটা টি-স্টল কেনার। ❛চাকরি করি সময় কাটাতে, বেতন মুখ্য না❜ - ধরনের অবস্থা আরকি। ইনকাম কেমন হবে বিষয় না, তবে আসল উদ্দেশ্য পূরণ হওয়া দা কথা। প্রতিটা চায়ের দোকান চা, বিস্কুট, চিনিতে মাছি ভনভন করা ছাড়াও বহন করে অনেক গল্প। এত গল্প আর এত তথ্য মনে হয় কোথাও নেই। টি স্টল কেনার জন্য আমার উদ্দেশ্য চায়ের কাপে দুধ মেশাতে মেশাতে এই গল্পগুলো শোনা। কিন্তু রেডিমেড টি-স্টল কোথায় পাই? নতুন দোকান দেয়ার থেকে গল্পভর্তি একটা পুরোনো চায়ের দোকানই আমার প্রয়োজন। কেউ বিক্রি করলে খোঁজ দিবেন! পাঠ প্রতিক্রিয়া: ❝একটি টি-স্টল বিক্রয় হইবে❞ হাসান ইনামের ক্ষুদে গল্প। ছোটগল্পের থেকেও ছোটো। গল্পকথকের ইচ্ছা সে একটা পুরোনো চায়ের দোকান কিনবে। দোকানে বেচা বিক্রি থেকে মুখ্য বিষয় সেখানে আলোচনা হওয়া গল্প, গল্প থেকে প্রাপ্ত তথ্য। ইন্টারেস্টিং প্লট বলতেই হবে। ইবুকের নাম দেখেই নিয়ে নেয়ার মতো। খুব আগ্রহ নিয়েই পড়তে শুরু করেছিলাম। কিন্তু আলোর বেগে শেষ হয়ে গেলো। দুই পর্বের গল্পের শুরুর পর্বটা বেশ ভালো ছিল। শেষটা কেমন মিইয়ে গেলো মনে হলো। আরেকটু হলে মন্দ হতো না। গল্পকথক কী টি-স্টল কিনতে পেরেছিল? আপনার এমন কোনো অদ্ভুত কিছু কেনার শখ আছে কি?