বইয়ের কবিতাগুলো লেখা হয়েছিল জেলখানায় বন্দী থাকা অবস্থায়। তাছাড়াও ফ্যাসিস্ট আমলে প্রকাশিত "দ্য বাস্টার্ড উন্নয়ন" কাব্যগ্রন্থ থেকেও কয়েকটি কবিতা নেওয়া হয়েছে। ৮০ পেজের ভিন্নধর্মী এই কাব্যগ্রন্থটি সাজানো হয়েছে সাররিয়েলিজম ও হাইপার রিয়েলস্টিক ধারার ৭১টি কবিতা দিয়ে। এসব আঁকাবাঁকা শব্দগুলোকে বারবার হোঁচট খেতে হয়েছে। থামিয়ে দেওয়ার জন্য কতশত বাঁধা এসেছিল ইয়াত্তা নেই। এত চড়াই-উৎরাই পেরিয়ে এগুলো কবিতা হতে পেরেছে কি না তার বিচার আপনারাই করুন। প্রতিটি শব্দে চেয়েছি চোখের খুব নিকটে বসবাসরত চিরচেনা উপমার সমান্তরালে আবদ্ধ করে সুবিশাল মনোজগতের আনুষঙ্গিক বিষয়গুলোকে সামনে নিয়ে আসতে। এখানে যেমন পাবেন প্রকৃতি-প্রেম-বিরহের স্বাদ, ঠিক তেমনি পাবেন দুর্নীতি-অন্যায়-ধর্ম.....