ন্যাট রাফ। দুর্ধষ এক পুরুষ। বাচ্চা কাল থেকেই বিপদের সাথে লড়াই করে বড় হয়েছে সে। ছোট থাকতে কোমাঞ্চিদের সাথে লড়াই করে, বড় হয়ে যুদ্ধের সময় সেনাবাহিনীতে মেজর পর্যন্ত পদে আসিন হয়েছিল। পরে রেঞ্জারের দায়িত্বও পালন করে সে। অনেক পরে সব ছেড়ে ছুড়ে দিয়ে ডিপক্রিক রেঞ্জে চলে আসে সে শান্তির খোজে। পঞ্চাশ বর্গমাইল এলাকা জুড়ে অপরূপ এক স্বর্গভূমি। শান্তিতে থাকবে, এই আশায় এখানে র্যাঞ্চ গড়ে তুলেছিল ন্যাট রাফ। কিন্তু বিপদও পায়ে পায়ে এসে হাজির হয়।
জেড ডেভিড। সব সময় সব কিছু পেয়ে নিজের ব্যাপারে অনেক বেশীই আত্মবিশ্বাসী সে। দুর্ধর্ষ, দুর্বিনীত এক মানুষ সে। হঠাত করেই একদল লোক নিয়ে ডিপক্রিক রেঞ্জে হাজির হল সে। উদ্দেশ্য এলাকার গাছ কেটে ফেলবে সে। যদিও সেটা বেআইনি কিন্তু আইনের সে থোড়াই কেয়ার করে। বাধা হয়ে দাঁড়াল রাফ। কারন কাছ কেটে ফেলে দিলে তার গরু চড়ানোর জন্য সব ঘাস মরে যাবে। বরাবরের মতই আত্মবিস্বাসী ডেভিড, কিন্তু সে এবার জানে না সে কার বিরুদ্ধে দাড়িয়েছে।