Jump to ratings and reviews
Rate this book

দ্য চাইল্ড ফ্রম দ্য সিক্রেট সিটি #১

শয়তান লুসিফারের পুত্র

Rate this book
অচেনা শিল্পীর আঁকা রহস্যময় এক শিশুর পোর্টেট। টকটকে লাল রঙের এক দেবশিশুর মতো মুখ তার! কী আছে এই শিশুর প্রোট্টেটে?। বেশ মুল্যবান সেই পোট্টেট নিতে বিশাল অংকের টাকা দিতেও রাজি শখের সংগ্রাহকরা। এতোটা মোহ ছড়ানো, জাদুময়, অদ্ভুত সুন্দর ছবিটার পেছনের গল্প খুব একটা সুখকর না, বরং নরকের অন্ধকারের থেকেও অধিক অন্ধকারের গল্প সেটা। শহরে একের পর এক নারকীয় খুন হচ্ছে, কিছুতেই পাওয়া যাচ্ছে না খুনির সন্ধান। ভয়ানক সেসব খুনের তদন্তে নেমেছে পুলিশ অফিসার জামসেদ। তদন্তের কোন কিনারা তো পাচ্ছেই না, আরো রহস্যের জালে জড়িয়ে যাচ্ছে সে। কোন মানুষের পরিকল্পনায় এতো নিখুত ও বীভৎস খুন করা অসম্ভব! বন্ধুর খুনের প্রতিশোধ নিতে চাওয়া সুন্দরী ব্যবসায়ী জেনি কেন ডাইনিদের গসপেল নিয়ে স্টাডি করছে? সে কী খুনিকে শিকার করতে পারবে, না কী নিজেই পরিনত হবে শিকারে? এদিকে আর একজন শয়তানের উপাসক নিয়মিত পড়ছে শয়তানের বাইবেল। লুসিফারের কৃপাদৃষ্টি পেতে সে সব রকম নৃসংশ ও অশুভ কাজ করতেও প্রস্তুত। সৃষ্টির আদিতে স্রষ্টার ইচ্ছের বিরুদ্ধে কথা বলা দেবদূত লুসিফার কেন জেনে বুঝেও নিজের অন্ধকার ভবিষ্যত মেনে নিয়েছিলো? লুসিফারের ভয়ানক পরিনতির কথা জেনেও কেন পৃথিবীতে তার অনুসারীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে? সকলের আড়ালে থেকে বিশ্ব পরিচালনায় থাকা শক্তিশালী শাসক সংগঠনের সদস্যদের সমাবেশে কী সিদ্ধান্ত নেয়া হয়? কারা সেখানকার সদস্য? এক জীবনে মানুষ নিজেকে কয়টা চরিত্রে রূপায়ণ করতে পারে, কে শয়তান লুসিফারের পুত্র, তার উদ্দেশ্যই বা কী? এই সব প্রশ্নের জবাব কী পাওয়া সম্ভব? না কী ঘটনার নিচে আছে আরো অন্য ঘটনা!

112 pages, Hardcover

Published January 1, 2023

1 person is currently reading
7 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (18%)
4 stars
3 (18%)
3 stars
6 (37%)
2 stars
3 (18%)
1 star
1 (6%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Aishu Rehman.
1,123 reviews1,111 followers
January 18, 2025
প্লট ভালো হলেও দুর্বল লেখনী, গাদা গাদা অপ্রয়োজনীয় তথ্য উইকি থেকে ডাম্প, একই কথার বারবার ঘুরিয়ে ফিরিয়ে ব্যাবহার বইটিকে সাধারণের থেকেও নিচের কাতারে এনে দাড় করিয়েছে। কাউকে রিকমেন্ড করার মতো না। কারো অঢেল সময় থাকলে পড়ে দেখতে পারেন।
Profile Image for Zanika Mahmud.
187 reviews9 followers
January 13, 2025
শেষের দিকটা একটু পলিশ করা উচিত ছিল। মনে হচ্ছিল তাড়াহুড়ো আছে। তবে হ্যা, পরবর্তী পর্ব যে আসতে যাচ্ছে তার ইঙ্গিত দেয়া।

লেখক প্রচুর তথ্য ঢেলেছেন, গল্পের ছলে। আর এর ভারেই হয়ত কখনো কখনো স্বাভাবিক ধারা ব্যহত। "জামসেদ" চরিত্রটি আরেকটু ঢেলে সাজালে জমতো বেশ, যেহেতু মূখ্য চরিত্রের বিপরীতে দাঁড় করানো হচ্ছে। এক্ষেত্রে কলেবর ছোট রাখার তাগিদ হয়তবা ছিল।

মলাটেই উপর লেখক উল্লেখ করেই দিয়েছেন এটা আ্যডাল্ট হবে। অর্থাৎ নৃশংসতার বর্ণনা পাওয়া যাবে প্রচুর। ব্যক্তিগতভাবে বেশি বিভৎসতা কেন যেন আর নিতে পারি না।

বাকি দুটো পর্বই আছে। মনে হয় জমবে ভালো।
Profile Image for Aiman .
73 reviews
September 13, 2025
২.৫
প্রচুর তথ্য দেওয়া থাকলেও লেখার হাত অনেক কাঁচা মনে হয়েছে।
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.