Jump to ratings and reviews
Rate this book

দ্য চাইল্ড ফ্রম দ্য সিক্রেট সিটি #৩

মুখোমুখি শয়তান লুসিফার

Rate this book
ইনকিউবাস, একজন শয়তান। সে ঘুমন্ত মহিলাদের সাথে মিলিত হয়। ইনকিউবাসের সাথে মিলনের ফলেই ডাইনি, দানব এবং বিকৃত মানব সন্তানের জন্ম হয়। কিংবদন্তি জাদুকর মারলিনকে একটি ইনকিউবাস দ্বারা জন্ম দেওয়া হয়েছিলো।
শিল্পী রাফির জন্মের পেছনেও কী ইনকিউবাসের হাত আছে?
ইবলিশ শয়তানের হেডকোয়ার্টার বারমুডা ট্রায়াঙ্গেলে নয় তো? ১৯৪৫ সালে ফ্লাইট-১৯ এর ৫টি যুদ্ধবিমান সহ অসংখ্য সামুদ্রিক যান বারমুডার কাছ থেকে উধাও হবার কারণ কী? বারমুডায় গবেষকদের সাথে কেন অতিপ্রাকৃত ঘটনা ঘটে? ইবলিশের সৈন্যরা বিশেষ ক্ষমতায় জাহাজ, বিমান অদৃশ্য করে দেয় না তো?
হঠাৎ অশান্ত গোটা শহর। আতঙ্কে শহরবাসীর ঘুম হারাম। শহরে ঘটে চলেছে রহস্যময় নির্মমতা। বিষধর বিচ্ছু ডেথস্টকার, ব্লাকমাম্বা সাপ এবং শিকারি কুকুর জার্মানী শেফার্ডের আক্রমণ। এসব কিসের ইঙ্গিত?
তারপরই রহস্যময় ঘোষণাপত্রে ছেয়ে গেছে শহরের দেয়াল। সবগুলো দৈনিক পত্রিকায়ও ছাপা হয়েছে ভুতুড়ে ঘোষনাপত্র। সেখানে একটি গুপ্ত নৃসংস কিন্তু রাজকীয় হত্যা আয়োজনের সাক্ষী হতে আমন্ত্রণ করা হয়েছে। কী ঘটবে সেখানে?
মানুষের ভেতরে একই সাথে দেবত্ব এবং পৈশাচিকতা উভয় চরিত্র বিদ্যমান। দুইটা দিকই মানুষ ঈশ্বরের কাছ থেকেই পায়। পৃথিবীতে কে কোনটা প্রকাশ করবে সেটা যার যার নিজেস্ব সিদ্ধান্ত। এখানে এককভাবে কাউকে দোষী সাব্যস্ত করা কতটা
যৌক্তিক?
এইসব প্রশ্নের সমাধান কী আছে?
আছে কী নেই তা জানার জন্য-
দ্য চাইল্ড ফ্রম দ্য সিক্রেট সিটি'র ফাইনাল চ্যাপ্টার মুখোমুখি শয়তান লুসিফার।

128 pages, Hardcover

Published January 1, 2025

1 person is currently reading
6 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (22%)
4 stars
1 (11%)
3 stars
5 (55%)
2 stars
0 (0%)
1 star
1 (11%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Zanika Mahmud.
187 reviews9 followers
January 18, 2025
শেষটা এমনই হবার কথা ছিল।
"নরখাদকের ডাইরি" অনুবাদ দিয়ে লেখককে চেনা। এই একক লেখাটা প্রথম।
লেখকের ডার্ক সাইট ঘাঁটার, জানার অভ্যাস এবং চর্চা যে আছে তা এই লেখাতেই বোঝা যায়। পরিসর ছোট কিন্তু এই লেখার থিম খুব জটিল ও রহস্যময়। লেখকের ভাষায় কোন ফিনিক্সের মতন যদি নতুন কিছু জাগে, তাতে খারাপ কি!
Profile Image for Forhad Ahmed.
28 reviews
December 31, 2025
এক অবিশ্বাস্য রকমের অন্ধকার এবং হাড়হিম করা অন্ধকার রাজত্বের যাত্রা। অবিশ্বাস্য গতিতে পড়ে গেছি, এবং এর নিষ্ঠুরতা বারবার আমাকে শিরধারা বেয়ে শীতল স্রোত বয়ে দিয়েছে।
বাংলা থ্রিলার ফ্যান্টাসি জনরায় এটি আমার পড়া একটা সেরা বুক সিরিজ। এক অনবদ্য লড়াই যা সৃষ্টির পূর্ব থেকেই চলমান এবং চলবে পৃথিবী ধ্বংসের পর্যন্তও।⚡🖤
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.