Jump to ratings and reviews
Rate this book

বিচ্যুত স্বদেশভূমি: বাংলার জৈব সংস্কৃতির লুপ্তাবশেষের সন্ধান

Rate this book
ভারতের খাদ্য সংস্কৃতি, খাদ্যসুরক্ষা ব্যবস্থা, হারিয়ে যাওয়া ধান, সেই ধানের পেছনে হাজার হাজার বছর ধরে কৃষকদের পরীক্ষা-নিরীক্ষার ইতিহাস উঠে এসেছে এই বইতে। উঠে এসেছে ধর্মবিশ্বাসের সঙ্গে পরিবেশ সংরক্ষণের প্রাচীন সম্পর্কের কথা। অর্থনীতি, রাজনীতি, ধর্ম, বিজ্ঞানের সঙ্গে পরিবেশ ও প্রকৃতির অবিচ্ছেদ্য যোগ যে ইতিহাস নির্মাণ করে তারই সুলুক-সন্ধান করেছেন লেখক।

176 pages, Hardcover

Published January 1, 2021

Loading...
Loading...

About the author

Debal Deb

6 books

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (100%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Tamal Bhattacharjee.
37 reviews
February 21, 2026
লোভে পাপ, আর মনুষ্যকৃত সেই পাপের ফলে মৃত্যু হয়েছে অসংখ্য বনভূমির, নষ্ট হয়েছে জীববৈচিত্র। উন্নয়নের অশ্বমেধ যজ্ঞে পরাস্ত হয়েছে প্রকৃতি৷ সেই সমস্ত খতিয়ান এই বইয়ের পাতায় লিপিবদ্ধ রয়েছে৷

বইটির সূচিপত্র একবার দেখা যাক, তাহলে এর বিষয়বৈচিত্র কিছুটা বোঝা যাবে:

১) অন্ন, কৃষি, অন্য কৃষি:

দেবল দেব বইয়ের শুরু করেছেন ধান চাষ থেকে। সবুজ বিপ্লবের পরবর্তী সময় উচ্চফলনশীল বীজ একচেটিয়া চাষের মাঠ দখল করতে থাকে। তার সঙ্গে আরো অনেক কারণে ভারত তথা বাংলার বিপুল ধানের সম্ভার হারিয়ে যেতে থাকে। পূর্বেকার দেশি ধানের বিভিন্ন জাতের বিভিন্ন খাবার, যেমন বিন্নী ধানের খই, শালিধানের চিঁড়ে, কনকচুড়ের মোয়া এইসব বাদ দিয়ে বাঙালীর পাতে এসে পড়তে শুরু করে 'আই-আর-৩৬', 'রত্না', 'স্বর্ণ' প্রভৃতি স্বাদগন্ধহীন চালের ভাত, মুড়ি, খই। অর্থকরী উৎপাদনের লোভে হারিয়ে গিয়েছে অজস্র শস্যের বৈচিত্র। কবি জসীম উদ্দীন রচিত 'আমার বাড়ি' কবিতার প্রথম স্তবকে বর্ণিত অধিকাংশ খাবারই বাংলায় চর্চিত নয়৷

২) বাংলার জংলী খাবার:

আম-জাম-কাঁঠালের বাংলায় আরও অনেক রকম ফল-মূল-কন্দ-শাক-ছত্রাক এইসব খাদ্য প্রচলিত ছিলো। যেগুলি প্রভূত পুষ্টিগুণে ভরপুর। বর্ষা আর শরতে যখন কৃষিক্ষেত্র থেকে ফসল উঠতো না, তখন এইসব জংলী খাদ্যগুলিই গ্রামবাসীদের ক্ষুধা মেটাতো৷ এইসব অকৃষিজ ফসলগুলির যথাযথ পুষ্টিপরীক্ষায় অনিহা এবং পুষ্টিবিজ্ঞানীদের অবহেলায় এরা সাধারণ মানুষের কাছে প্রচারিত নয়৷ তাই শহুরে মানুষের পাতে কিনুয়া-ওটস বেশি গুরুত্ব পায় এইসব দেশি খাদ্যের বদলে৷ এই অধ্যায়ে বাংলার সমস্ত অকৃষিজ খাদ্যের বিবরণ, তাদের ইতিহাস এবং তাৎপর্য লেখা আছে।

৩) দাও ফিরে সে অরণ্য, নেবে কে? :

আদিমযুগে মানুষ প্রকৃতির দাস ছিলো, একসময় তারা প্রকৃতিকে নিজের অধীন বানিয়েছে, বিশ্বে সাম্রাজ্য স্থাপন করেছে। মানুষ যে প্রকৃতির উর্ধে এই ভাবনাকে আরো তোল্লাই দিয়েছে পুঁজিবাদ। তার কাছে অদরকারী বনজঙ্গলের থেকে কৃষিজমি ভালো, কারণ আবাদী জমি সরকারি কোষাগার ভরায়। উপমহাদেশের অনেক সর্বনাশ ইংরেজরা করে দিয়ে গিয়েছে, যার তালিকা গুনতে শুরু করলে শেষ হবে না, একটি হলো এই বন এবং জীববৈচিত্র ধ্বংস, আর সেখানে কৃষিজমি, চা বাগান স্থাপন। বন যদি কোনো অর্থকরী জোগান না দেয়, তাকে কেটে ফেলাই হলো পুঁজিবাদী যুক্তি, কারণ বনজ বাস্তুতন্ত্র সরকারের কোষাগার ভরাবে না। আর এই অরণ্যচ্ছেদন যেসব বনবাসী মানুষরা মেনে নিলো না, তাদের উন্নয়নের বিরোধী, জংলী বলে দাগিয়ে দেওয়া হলো।

৪) বাংলার লুপ্তপ্রায় গাছপালা:

বাংলার সব গ্রামে একসময়ে পুকুরপাড়ে এবং গেরস্থালি বাগানে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হতো৷ মাত্র কুড়ি- তিরিশ বছর আগেও, এই গাছগুলির মধ্যে অনেক মূল্যহীন প্রজাতির গাছ দেখা যেতো। এই অকোজো কাছগুলি আম-জাম-কাঁঠালের সঙ্গে বেড়ে উঠতো, এবং তাদের বাঁচিয়ে রাখা ছিলো বাংলার সাবেক সংস্কৃতির অঙ্গ। ভাদু, সীতাপত্র এইধরণের গাছ এখন বাংলায় দেখা যায় না। সীতাপত্র গাছের পাতায় আঁচড় কাটলে সেখানে গাছের রস শুকিয়ে কালো হয়ে ফুটে উঠতো। অথচ এইসব গাছের কথা শোনা যায় না আর। এই হারিয়ে যাওয়া মূল্যবান গাছেদের কথা এই অধ্যায়ে আছে।

৫) থানের জঙ্গল ও ঠাকুরপুকুর:

দেবদেবীর নাম করে কিছু জঙ্গলে গাছ কাটা এবং পশুপাখি হত্যা নিষিদ্ধ করা হয়েছিলো, কিছু পুকুরে কোনো আবর্জনা ফেলা বা, মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছিলো। এইসব জায়গাগুলি থানের জঙ্গল নামে পরিচিত। দেখা গেছে এইসব এলাকার জীববৈচিত্র অনেক বেশি। অনেক বৃক্ষ, বা পাখি, কাছিম, বাইরের জঙ্গলে দেখা মেলে না, কিন্তু থান এলাকায় নির্ভয়ে টিকে রয়েছে। আর এই থান-এর ধারণা অভয়ারণ্য ধারণার বহুপূর্বে। হিন্দুদের প্রতিষ্ঠিত থান বৌদ্ধরা এবং পরে মুসলিমরাও রক্ষা করে এসেছেন সংস্কৃতি হিসেবে। উন্নয়নের নামে অনেক থানের জঙ্গল ধ্বংসপ্রাপ্ত হয়েছে।

পরিশেষে:

অভিযোগের হাহাকার করা বইটির মূল বিষয় নয়, লেখক দেবল দেব বইয়ের প্রতি পাতায় বাংলার সংস্কৃতির সঙ্গে পাঠকদের পরিচয় করান। একজন পরিবেশরক্ষাকর্মী হিসেবে যে প্রচন্ড পরিশ্রম তাকে করতে হয় এই অভাগার দেশে, তার কিছু বিবরণী লিপিবদ্ধ আছে। বইটি প্রশ্ন করায়, প্রকৃতিকে ধ্বংস করে যেসব উন্নয়ন হয়েছে, তা অর্থকরী হলেও কতটা প্রগতির পরিচয় দেয় তা নিয়ে সংশয় আছে।
Profile Image for Shashwata Ganguly.
40 reviews8 followers
March 28, 2025
কিছু কিছু বই নিয়ে বিশেষ কিছু বলা স্পর্ধা দেখানো। বিচ্যুত স্বদেশভূমি'র মতো বই বিশ্বসাহিত্যে কমই হয়, এর বেশি খুব কিছু বলার নেই।
বইটা পড়তে গিয়ে আমি অনেকবার কেঁদে ফেলেছি। গরীবশাল, সুবলশাল, জামাইনাড়ু ইত্যাদি মায়াভরা ধানের কথা, শয়ে শয়ে ছাতুর (ছত্রাকের) রেসিপির কথা। সেই একটি গাছ যা গোটা পূর্ব ভারতে একটিই ছিল। থানের পুকুরে যে সব কচ্ছপ ভেসে গেলে পরে বাসিন্দারা আবার তুলে এনে রাখতেন। আত্মবিস্মৃত জাতির কাছে দেবল দেব একটা নিজের দিকে তাকানোর আয়না উপহার দিয়েছেন। তাঁকে ধন্যবাদ।
Displaying 1 - 2 of 2 reviews