Jump to ratings and reviews
Rate this book

পদ্মজা #২

আমি পদ্মজা

Rate this book
জ্যোৎস্নার আলোয় ভেসে যায় এক পবিত্র প্রেমের আখ্যান,
সেই আলোর পাশেই লুকিয়ে থাকে অমাবস্যার কালো ছায়া।
যেন শরতের শুভ্র মেঘের কোলে বিদ্যুতের ঝলক।
দুটি প্রাণের সুরময় জাল,
একটি পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল,
অন্যটি রাহুর গ্রাসে আচ্ছন্ন।
এক নারীর চোখে স্বপ্নের স্বর্গ,
আর তার প্রিয়তমের জীবনে নরকের দ্বার।
যে ভূমিতে মৌসুমী ফুলের সৌরভ মেশে বিষাক্ত আগাছার নিঃশ্বাসে,
সে ভূমিতে কেমন করে টিকে থাকে পবিত্র প্রেম?
কে জিতবে এই যুদ্ধে - প্রভাতের আলো, নাকি রাত্রির ছায়া?
একটি রহস্যময় বাঁধন,
যেখানে প্রতিজ্ঞার প্রতিটি পাপড়িতে লুকিয়ে আছে ছলনার বিষ,
প্রতিটি আলিঙ্গনে মিশে আছে মৃত্যুর স্পর্শ।
দুটো আত্মার এই নৃত্য,
একটি স্বর্গীয় সুরে বাঁধা,
অন্যটি পাতালের তালে।
মিলন-বিরহের এই ছলে,
কোনটি সত্য, কোনটি ভ্রমজালে?

368 pages, Hardcover

Published February 1, 2025

Loading...
Loading...

About the author

Elma Behrouz

6 books28 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
16 (17%)
4 stars
20 (22%)
3 stars
21 (23%)
2 stars
18 (20%)
1 star
15 (16%)
Displaying 1 - 10 of 10 reviews
Profile Image for Alvi Rahman Shovon.
528 reviews21 followers
February 13, 2025
এক খন্ডেই সুন্দর করে ছোট পরিসরে এই গল্প লেখা যেতো! কাহিনী লম্বা করায় বিরক্তি এসেছে। ভাষার বুননে লেখিকার আরো যত্নশীল হওয়া উচিত। ভাইরাল বইখানার পিডিএফ পড়েছি।
Profile Image for Fabia Zaman.
83 reviews1 follower
October 7, 2025
★★★★½
THE SEQUEL THAT LIVES UP TO THE HYPE.

Who will win this battle - the light of dawn, or the shadow of night? A mysterious bond where the poison of deceit is hidden in every petal of promise, the touch of death is mixed in every embrace. This dance of two souls, one tied to a heavenly melody, the other to the rhythm of the underworld - HELLO??? The POETRY of this premise???

This is the second part following Poddoja and Ilma Behrouz said "the first book was just the beginning" and she MEANT IT. Everything intensifies. The stakes are higher, the emotions are deeper, the mystery gets MORE mysterious.

The way this book explores duality - light and shadow, heaven and underworld, truth and deception - is absolutely MASTERFUL. This isn't just a romance, this isn't just a thriller, this is LITERATURE that makes you THINK while also making you FEEL.

The character arcs! The way the characters from the first book evolve and grow! The new layers we discover about them! Ilma Behrouz really said "you thought you knew these characters? THINK AGAIN."

What I love about this series is that it doesn't talk down to its readers. It trusts us to follow complex narratives, to pick up on symbolism, to engage with the text on a deeper level. That's the mark of a writer who respects her audience.
The prose continues to be stunning.

Every sentence feels intentional, every word chosen with care. This is the kind of writing that makes you want to highlight passages and come back to them later.
The emotional DEVASTATION in this book though? I was NOT prepared. Had me feeling things I didn't sign up to feel. The angst, the longing, the DRAMA of it all!

Bengali contemporary fiction is really having its moment and Ilma Behrouz is at the FOREFRONT. The popularity of this series? The multiple editions? The dedicated fanbase? ALL DESERVED.
Fair warning: read Poddoja first! This is very much a continuation and you'll be lost without the context. But if you've read the first book and you're debating whether to continue? ABSOLUTELY continue. It's worth every page.


If you're a Bengali reader and you're not reading Ilma Behrouz, you're missing OUT. If you're not a Bengali reader, this is your sign to learn the language because THIS is what you're missing!
Profile Image for Diptanu Chowdhury.
58 reviews
July 26, 2026
"প্রথম খণ্ড ‘পদ্মজা’ যেখানে গল্পটা শুরু হয়েছিল একটা মোহময়, রহস্যময় প্রেমের আভাস নিয়ে—সেখান থেকে এই দ্বিতীয় খণ্ডে এসে পুরোটা উল্টে যায়। পদ্মজা আর শুধু ভালোবাসার শিকার নয়, সে নিজের অতীতের ছায়া থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। লেখিকা এখানে খুব সাহসের সাথে দেখিয়েছেন কীভাবে একজন নারী তার নিজের নাম, নিজের অস্তিত্বকে প্রশ্ন করে, ভেঙে ফেলে, আবার জোড়া লাগায়। “আমি পদ্মজা” — এই টাইটেলটাই যেন গল্পের সবচেয়ে বড় টুইস্ট। এটা আর শুধু নাম নয়, একটা ঘোষণা—আমি আমার নিজের গল্পের মালিক।

চরিত্রগুলোর গভীরতা অসাধারণ। আমির, মৃদুল, হেমলতা—সবাই যেন জীবন্ত। কিন্তু সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে পদ্মজার অভ্যন্তরীণ দ্বন্দ্ব। তার একাকীত্ব, তার রাগ, তার কান্না—সবকিছু এত সত্যি যে পড়তে পড়তে মনে শিহরণ জাগে। লেখিকা আবেগকে এত সুন্দরভাবে বর্ণনা করেছেন যা সত্যি অসাধারণ।

তবে একটা জায়গায় একটু খটকা লেগেছে—কিছু অংশে গল্পটা খুব দ্রুত এগিয়েছে, যেন কিছু টুইস্টকে জোর করে ঢোকানো হয়েছে। কিন্তু সেটাও শেষ পর্যন্ত মেনে নেওয়া যায়, কারণ শেষের দিকের আবেগের ঝড় সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। বিশেষ করে শেষ কয়েকটা অধ্যায়—যেখানে পদ্মজা নিজের সিদ্ধান্ত নেয়—সেটা পড়ে মনে হয়েছে, এই তো নারীর আসল জয়।

আমি পদ্মজা শুধু প্রেমের গল্প নয়, এটা ভাঙা-গড়ার, আর নিজেকে ভালোবাসতে শেখার গল্প। ইলমা বেহরোজের লেখার ধরন এখানে পুরোপুরি পরিণত হয়েছে—আগের খণ্ডের চেয়ে অনেক বেশি গভীর, অনেক বেশি সাহসী।

প্রথম খণ্ড পড়ে মনে হয়েছিল পদ্মজা একটা প্রশ্ন। দ্বিতীয় খণ্ড পড়ে মনে হচ্ছে—সে এখন একটা উত্তর, কিন্তু সেই উত্তরটা সহজ নয়, আরামদায়ক নয়। এটা একটা নারীর আত্মজাগরণের গল্প, যেখানে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ আর মুক্তি সব একসঙ্গে মিশে আছে।

সবমিলিয়ে বইটি আমার বেশ ভালো লেগেছে।
Profile Image for Priya Biswas.
1 review
July 31, 2026
কিছু উপন্যাস পড়ে শেষ হয়, আবার কিছু উপন্যাস শেষ হওয়ার পরও পাঠকের ভেতরে চলতে থাকে। "আমি পদ্মজা" আমার কাছে দ্বিতীয় ধরনের একটি বই। এটি নিখুঁত কি না, সেই বিতর্কে না গিয়েও বলা যায়—এই বইয়ের সবচেয়ে বড় শক্তি হলো, এটি পাঠককে উদাসীন থাকতে দেয় না।
পদ্মজা আমার কাছে শুধু একটি চরিত্র নয়; সে এমন এক আয়না, যেখানে ভালোবাসা, ভয়, অপমান, প্রতিবাদ আর আত্মমর্যাদা একই সঙ্গে প্রতিফলিত হয়। তার প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে একমত হওয়া যায় না, কিন্তু তার অনুভূতিগুলোকে অস্বীকার করাও কঠিন।
ইলমা বেহরোজের লেখায় একটি বিষয় আমাকে সবচেয়ে বেশি টেনেছে—আলো আর অন্ধকারকে পাশাপাশি দাঁড় করানোর ক্ষমতা। যেখানে মনে হয় সবকিছু সুন্দর হয়ে যাবে, ঠিক সেখানেই গল্প এমন এক মোড় নেয়, যা পাঠককে মনে করিয়ে দেয়—জীবন কখনো সরলরেখায় হাঁটে না।
এই বইয়ের সবচেয়ে বড় প্রাপ্তি আমার কাছে এর আবেগ নয়, বরং সেই অস্বস্তি, যা বই বন্ধ করার পরও থেকে যায়। কারণ গল্পটি কেবল "এরপর কী হবে?" প্রশ্নের উত্তর খোঁজে না; বরং "এমন কেন হলো?"—এই প্রশ্নটাও পাঠকের মনে রেখে যায়।
হ্যাঁ, কোথাও কোথাও ঘটনাপ্রবাহ আরও সংযত হতে পারত, কিছু অংশ ছোট হলে গতি আরও তীক্ষ্ণ হতো। কিন্তু তবুও এই অপূর্ণতাগুলোই যেন বইটিকে অদ্ভুতভাবে মানবিক করে তুলেছে। সব গল্প নিখুঁত হওয়ার জন্য নয়; কিছু গল্প মনে দাগ কেটে যাওয়ার জন্য।
4 reviews
April 9, 2025
প্রথম পর্ব পড়ে শেষ করার পর দ্বিতীয় পর্ব আরো জঘন্য আরো বিচ্ছিরি মনে হচ্ছে।
This entire review has been hidden because of spoilers.
8 reviews
Read
July 29, 2025
রিভিও কী দিব পছন্দের মানুষের পড়তে বলেছিল তাই পড়েছি। কিন্তু গল্পটি যে আমাকে এক অনন্য পর্যায়ে নিয়ে যাবে ভাবতে পারিনি।
62 reviews
August 17, 2025
সবাইকে মেরে ফেলছে তাই ১⭐ thank you very much
Profile Image for Subaita Farhad.
250 reviews14 followers
May 9, 2025
শেষে অেক কষ্ট লেগেছে। আমির এর জন্য খারাপ লেগেছে কিন্তু তার পাপের শাস্তি সে পেয়েছে। তার লেখা চিঠি গুলো। তাদের কাহিনি রুপকথার মতো লেখা পড়ে আমি চোখের জল ধরে রাখতে পারিনি। অসাধারন কাহিনি সবসময় মনে থাকবে
Displaying 1 - 10 of 10 reviews