Jump to ratings and reviews
Rate this book

প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প সমগ্র

Rate this book

1232 pages, Hardcover

First published January 1, 2004

41 people are currently reading
381 people want to read

About the author

Provat Kumar Mukhopadhyay

4 books14 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
13 (26%)
4 stars
12 (24%)
3 stars
10 (20%)
2 stars
8 (16%)
1 star
7 (14%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Dev D..
171 reviews29 followers
July 16, 2020
প্রভাত কুমার মুখোপাধ্যায় বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে ছোট হলেও দুজনেই সমকালীন সাহিত্যিক ছিলেন। মূলত তিনি গল্পকার হলেও বেশ কিছু উপন্যাসও লিখেছেন। এমনকি তার সময়ে তিনি গল্প লেখক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়েও জনপ্রিয় ছিলেন। তার জীবনও বেশ বৈচিত্র্যময় ছিল। বাবা ছিলেন রেলের একজন কর্মচারী, বরাবর পশ্চিমেই বড় হয়েছেন তিনি। পরবর্তীতে কেরানীর চাকরি করতেন সিমলায়। সাহিত্যিক জীবন শুরু অল্পবয়সেই। প্রথম স্ত্রী বিয়োগের বেশ কয়েক বছর পর ঠাকুর বাড়ীর আত্মীয়া ( রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নী) সরলা দেবীর সাথে বিয়ে হবার কথা ছিল। সেই সুবাদেই সরলা দেবীর মামা সত্যেন্দ্রনাথ ঠাকুরের আনুকূল্যে বিলেতে ব্যারিস্টারী পাস করে আসেন। কিন্তু মায়ের আপত্তিতে সেই বিয়ে আর হয় নি, আর বিয়েও করেন নি তিনি। রংপুর, গয়া প্রভৃতি জায়গায় আইন ব্যবসায় জড়িয়ে পড়লেও বিশেষ সফলতা পান নি। এরপর "মানসী ও মর্মবাণী" পত্রিকায় সম্পাদনার জন্য চলে আসেন কলকাতায়। পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যাপনা ও করেছেন। এই বিপুল অভিজ্ঞতা তার লেখায় ফুটে উঠেছে। প্রভাত কুমার মুখোপাধ্যায় মূলত হাস্যরসাত্মক গল্প লিখলেও সিরিয়াস টাইপের বা করুণ রসাত্মক গল্প যে লিখেন নি তা নয়, তবে মূলত তিনি তার হাস্যরসাত্মক গল্পগুলোর জন্যই খ্যাত। মাস্টার মহাশয়, বলবান জামাতা, রসময়ীর রসিকতা আজও পাঠকপ্রিয়। দেবীর মতো করুণ রসের দূর্দান্ত গল্প ও তিনি লিখেছেন, এই গল্পটির প্লট নাকি তাকে দিয়েছিলেন রবীন্দ্রনাথ স্বয়ং। কিছু অনুবাদ গল্প ও তিনি লিখেছেন যাদের মূল সম্ভবত ফারসী, এছাড়া বিলেত বাসের অভিজ্ঞতা থেকেও লিখেছেন বেশ কয়েকটি গল্প। শহর এবং গ্রাম, বাংলা ও বাংলার বাইরে তার গল্পের পটভূমি বৈচিত্র্যময় এবং ব্যাপক। তার লেখায় তাকে মুক্তমনা মানুষ বলেই মনে হয় তবে সমকালীন অনেক সংস্কারের উর্ধ্বে হয়তো তিনি যেতে পারেন নি। তার হাসির গল্পগুলোর কৌতুক ও ভাড়ামিপূর্ণ নয় বরং পরশুরাম বা প্রমথ চৌধুরীর গল্পের মতোই উইটি। প্রেমের গল্পও তিনি লিখেছেন বিস্তর। যদিও সে সময়ে বাংলায় প্রেমের গল্প মানেই বিয়ের পরে প্রেম, অথবা ঠিকুজি কুষ্ঠি মিলিয়ে প্রেম। এর অন্যথা হলেই সেই প্রেম পরিণতিহীন বা বিষময়। গল্পের নায়করাও তাই বড়জোর বিশ বাইশ থেকে তিরিশ বছরের আর নায়িকাদের বয়স চৌদ্দ থেকে কুড়ি। এসব সীমাবদ্ধতার মধ্যেও তিনি দারুণ কিছু প্রেমের গল্পও লিখেছেন। আমার উপন্যাস গল্পটি তো আমার দিব্যি লেগেছে। সবমিলিয়ে হারানো দিনের উজ্জ্বল এক লেখকের দারুণ কিছু গল্প পড়াটা খুবই উপভোগ্য ছিল।
1 review
Want to read
February 10, 2022
I want read this books.
This entire review has been hidden because of spoilers.
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.