১) কোরআনের বিভিন্ন আয়াতের উদাহরণ দিয়ে লেখক প্রথমে প্রমাণ করে দিলেন পৃথিবী স্থির। যারা এসব বিশ্বাস করবে না তাদের জন্য অবশ্যই কঠোর শাস্তি অপেক্ষা করছে।
২) তারপর বাইবেল, জেন্দাবেস্তা এবং বেদ থেকেও প্রচুর কোটেশন দিয়ে দেখালেন পৃথিবী আসলেই স্থির। এ থেকে প্রমাণ হয় নাস্তেক ছাড়া সবাই জানে পৃথিবী স্থির।
৩) যেখানে কিনা জোরে বাস চললেই তাতে বসে থাকা মুশকিল, সেখানে ঘণ্টায় হাজার মাইল বেগে ঘূর্ণায়মান পৃথিবীতে মানুষ বসবাস করছে সেটা চিন্তা করাটা হাস্যকর!
৪) বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন পর্যন্ত বলেছেন "পৃথিবী ঘুরে এর কোন বাস্তব প্রমাণ নাই!" কেবলমাত্র নাস্তিক বিজ্ঞানী গ্যালিলিও দাবী করেছেন পৃথিবী ঘুরে।
৫) পৃথিবী একটি কঠিন পদার্থ, যার অনেক ওজন। সূর্য একটি অগ্নি গোলক, আমরা সবাই জানি আগুনের কোন ওজন নাই। ওজনহীন একটা জিনিষ ভারি জিনিষকে ঘোরাবে এটা হাস্যকর।
৬) নাস্তিক ভাইদের প্রতি অনুরোধ, বিমান থেকে দুরবিন দিয়ে পৃথিবীর দিকে তাকাতে। আপনারা হতাশ হয়ে দেখবেন পৃথিবী থেমে আছে।
৭) এতোসব প্রমাণের পরও যারা বিশ্বাস করে পৃথিবী ঘুরে তারা ধর্ম বিরোধী, বিজ্ঞান বিরোধী, এবং বিবেকজ্ঞান বিরোধী।
এরকম অনেক মজার তথ্য সম্বলিত এই বইটি। অবশ্যপাঠ্য!