Jump to ratings and reviews

মানচিত্র

ভ্রমণ ও আবিষ্কার কথাশিল্পী শাহীন আখতারের এ বইয়ের গল্পগুলির মূল বিষয়। কেউ যখন নিজের জন্য একটি দেশ পেতে দ্বীপ আবিষ্কারের নেশায় বিভোর, আরেকজন তখন উন্নত জীবনের আশায় মাতৃভ‚মি ছেড়ে পাড়ি জমাচ্ছে অন্য দেশে। এই যাত্রায় পাঠকও ঘুরতে থাকবেন অন্য মানচিত্রের আলো-বাতাসে। ঝড়, সামুদ্রিক প্রতিকূলতা, প্রহরীর সংহার প্রবণতার পাশাপাশি লেখক আশা ও নিরাশার দোলাচলে উপকূল ও সাগরের বুকে সফর করাবেন পাঠককে। বইয়ের ৪টি গল্পই পাঠককে দুঃসাহসিক অভিযানের আনন্দ দেবে।

96 pages, Hardcover

First published February 7, 2025

Loading...
Loading...

About the author

Shaheen Akhtar

24 books50 followers
Shaheen Akhtar is the author of six short story collections and four novels. She has also edited the three-volume Soti O Swotontora: Bangla Shahitye Nari, about the portrayal of women in Bengali literature, and Women in Concert: An Anthology of Bengali Muslim Women's Writings 1904-1938.

Akhtar's second novel Talaash won the Best Book of the Year Award for 2004 from Prothom Alo, the largest-circulation daily newspaper in Bangladesh. The English translation of the novel was published by Zubaan Books, Delhi, India in 2011.

Novels:

1. Palabar Path nei (No Escape Route), Mowla Brothers, 2000

2. Talaash (The Search), Mowla Brothers, 2004

3. Shokhi Rongomala, Prothoma, 2010

4. Moyur Shinghashon (The Peacock Throne), Prothoma, 2014

Short stories:

1.Srimotir Jibondorson (Srimoti’s Philosophy), Shahityo Prakash, Dhaka, 1997

2. Boner Shange Amarloke (Sisters in Eternity), Srabon Prokashoni, Dhaka, 2001

3. Poneroti Golpo (Fifteen Stories), Protibhas, Kolkata, 2001

4. Abaro Prem Ashche (Once Again, Love), Mowla Brothers, Dhaka, 2006

5. Golpo Shomogro I, (Complete Stories Volume I), Mowla Brothers, Dhaka, 2007

6. Shish o Onanyo Golpo (The Whistle and Other Stories), Bengal Publications, 2013

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
4 (57%)
3 stars
3 (42%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 1 of 1 review
Profile Image for Harun Ahmed.
1,836 reviews555 followers
January 5, 2026
বইতে গল্প আছে মাত্র ৪টা। এর মধ্যে শাহীন আখতারের প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে রচিত ৩টা গল্প প্রথাগত অর্থে গল্প নয়। লেখিকা তার ভ্রমণ ও প্রত্যক্ষণের মাধ্যমে বর্তমান সময়কে কীভাবে অবলোকন করছেন তার উৎসারণ হিসেবে "সাগরপাড়ি", "সোনার আংটি" আর "ভালোবাসার শহর সারায়েভো" পড়তে পারি আমরা। সাধারণ কাঠামোবদ্ধ গল্পের প্লট বা ক্রমবিকাশের প্রায় কিছুই এখানে নেই। স্বীকার্য যে, শেষ দুটি উপাখ্যান প্রথম দুটির তুলনায় ম্লান।
শুধু "মানচিত্র"ই খাঁটি অর্থে গল্প। প্রতিটি আখ্যানে নির্দিষ্ট মানচিত্রের বিপরীতে চরিত্ররা খুঁজে ফেরে নতুন মানচিত্র, নতুন আবাস। নিজের জীবন বিপন্ন করে, ভয়াবহ সব অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে জেনেও, পথিমধ্যে মৃত্যু হতে পারে জেনেও মানুষ সাগরপথে ইউরোপে পাড়ি জমায়।  "ওরা কেন এখানে মরতে আসে!আর আমাদের ক্রাইসিসে ফেলে?"  এক কথায় এ প্রশ্নের কোনো উত্তর হয় না, হয়তো কোনো যুক্তিযুক্ত উত্তর নেইও। এক উত্তরবিহীন বিপন্নতার বয়ান হচ্ছে "সাগরপাড়ি।"

আরাকানের নির্যাতিত এক রোহিঙ্গা শিশুর নিরাপদ আশ্রয়ের খোঁজের গল্প  "মানচিত্র।" আশ্রয় খুঁজতে যেতে হচ্ছে কারণ "আমার কোনো দেশ নেই" এ উপলব্ধি যার হয়েছে এবং নিজের  জন্মভূমির ওপরেই যার কোনো অধিকার নেই তাকে তো নতুন জায়গা খুঁজতে হবেই। অথচ রোহিঙ্গা শিশুকে আশ্রয় দিতে কেউ আগ্রহী নয়, অথচ কোথাও নেই নিরাপত্তা।  ছোট্ট রোহিঙ্গার তালাশ স্বপ্নের যোগান দেয় দূরদেশে বসে থাকা মা-কে, যে স্বপ্নের কোনো পরিণতি নেই। ঠাণ্ডা, নিরাবেগ ভাষায় রচিত এ উপাখ্যান মনে তীব্র হাহাকারের জন্ম দেয়। নিঃসন্দেহে এটি বইয়ের সেরা গল্প। বৈশ্বিক রাজনীতির মারপ্যাঁচে ব্যক্তিমানুষের শূন্যগর্ভ বিপন্নতা ফুটে উঠেছে পরের দুই ভ্রমণালেখ্যেও। অতীত এসে হানা দিয়েছে চরিত্রদের মনে। বিশ্বযুদ্ধ, গণহত্যা, গণকবরের স্মৃতি বহন করা শহরে হেঁটেছেন লেখিকা।তার সঙ্গে ভ্রমণে বেরিয়ে আমাদেরও এই উপলব্ধি হয়-  ভূগোলের মানচিত্র আর মানসলোকের মানচিত্র এক নয়। যেখানে মানুষ যেতে চায়, যেখানে যেয়ে স্থির হতে চায়, নিরাপদে ঘুমাতে চায় সেই মানচিত্র আজো পৃথিবীর নগন্য সাধারণ মানুষগুলো খুঁজে পায়নি।
Displaying 1 - 1 of 1 review