Jump to ratings and reviews
Rate this book

কুমার-বিমলের অ্যাডভেঞ্চার

যক্ষপতির রত্নপুরী

Rate this book
JAKSHAPATIR RATNAPURI
By Hemendra Kumar Roy


রহস্যভেদী বিমল ও কুমারের অ্যাডভেঞ্চার

প্রচ্ছদ ও অলকরণ – গৌতম দাশগুপ্ত


“বিমল ও কুমার। দুই চনমনে যুবক। যাদের নেশা, আশ্চর্য অসম্ভব দুর্গমের উদ্দেশ্যে বেরিয়ে পড়া।
বাংলা কিশোর সাহিত্যে একসময়ে হেমেন্দ্রকুমারের এই দুই নায়ক ছিল সব ছেলেমেয়েদের ‘আইডল’
বিমল ও কুমারের তিন রহস্য- অ্যাডভেঞ্চার পড়ে বড় হয়নি, এমন প্রাপ্তবয়স্ক মানুষ বোধহয় বিরল।
বিমল ও কুমারের তিনটি শিহরনজাগানো অ্যাডভেঞ্চার কাহিনি - যক্ষপতির রত্নপুরী, অসম্ভবের দেশে এবং অমৃত-দ্বীপ।
এদের পাতায়-পাতায় রোমাঞ্চকর রহস্য ও ভয়। শুরু করলে শেষ না করে স্বস্তি নেই। বহুদিন অলভ্য থাকার পর তিনটি উপন্যাস একত্রে প্রকাশিত হল। ”

যক্ষপতির রত্নপুরী
অসম্ভবের দেশে
অমৃত-দ্বীপ

176 pages, Hardcover

First published December 1, 2008

1 person is currently reading
33 people want to read

About the author

Hemendra Kumar Roy

187 books82 followers
Hemendra Kumar Roy (Bangla: হেমেন্দ্রকুমার রায়) was a Bangali writer noted for his contribution to the early development of the genre of children's literature in the language. He was a noted contributor to the early development of Bengali detective fiction with his 'Jayanta-Manik'-stories, dealing with the exploits of Jayanta, his assistant Manik, and police inspector Sunderbabu. Roy also translated the Rubaiyat of Omar Khayyám into Bengali. One of the best translations anywhere of Alice in Wonderland is Roy's Ajab Deshe Amala.

He is best remembered as the creator of Bimal-Kumar, the adventurer duo and Jayanta-Manik the detective duo. It was Bimal-Kumar's adventure story Jokher Dhan, for which he is famous in Bengali literature for children. He was a staunch believer in supernaturals and he used the supernatural element in several of his adventure and mystery stories. He was also a painter and the choreographer for Shishirkumar Bhaduri's Seeta. He created a comic series titled Tara Teen Bondhu, which consists of seven short stories such as 'Kukur Kahini', 'Nakuler Daon Mara', 'Maharaja Chor Churamoni Bahadur', 'Kamon Kore Totlami Sare', 'Kartik Pujor Bhoot', 'Der Dozon Jahagi', and 'Madhureno Somapoyet'. The three main character of this series, Atal, Patol and Nakul, won huge popularity among the children and youngsters.

Pinaki Roy, who has offered post-colonial interpretations of Bengali detective fiction, gives primacy to Roy more as a writer of sleuth narratives than of children's literature. Pinaki Roy credits the litterateur for initiating a trend which would ultimately bring Bengali detective-story-writing from its colonial phase to its anti-imperialistic one: "Jayanta, the detective-cum-scientist, is probably one of the earlier fictional Indian sleuths who use their Indian sensibilities to capture Indian criminals operating in what could be idenfied as an 'indigenous' atmosphere.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (3%)
4 stars
11 (37%)
3 stars
12 (41%)
2 stars
5 (17%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Riju Ganguly.
Author 39 books1,879 followers
January 6, 2015
দোষটা পুরোপুরি আমার| আজ থেকে বছর ত্রিশেক আগে আমাদের ভাড়া বাড়িতে তার আগের বাসিন্দার ফেলে যাওয়া কিছু ছেঁড়া বই আর পূজাবার্ষিকীর মধ্যে যেসব উপন্যাস পড়ে শিহরিত হয়েছিলাম আর ভেবেছিলাম যে প্রফেসর শঙ্কুর রোমহর্ষক কাহিনির যথার্থ পথ-প্রদর্শক এই গল্পগুলোই, আজকের এই “এজেন্টস অফ শিল্ড” আর “ডক্টর হু” অধ্যুষিত সময়ে এগুলো আর পড়া যায়না| কিন্তু সেটা লেখকের অক্ষমতা নয়| আজ থেকে ষাট-পয়ষট্টি বছর আগে হেমেন্দ্রকুমার রায় দুই বাঙালি যুবক আর তাদের পোষা কুকুরকে কেন্দ্রে রেখে যেসব অসম্ভাব্য-অথচ-সুপাঠ্য এডভেঞ্চারের অবতারণা করেছিলেন, তাতে ইতিহাস-ভূগোল-কিংবদন্তী সব মিশে একাকার হয়ে যেত, আর তার সঙ্গে থাকত দুষ্টের দমন আর শিষ্টের পালন| অবিভক্ত ভারতের বিস্তার এবং বৈচিত্র্যের কথা এই বইগুলোর মাধ্যমে যেটুকু বোঝা যায় সেটা মাথা-খারাপ করে দেওয়ার মত| তার ওপর অনেক গল্পই সোজা বিদেশে (আফ্রিকার শ্বাপদ-সংকুল অরণ্য, সুদূর প্রাচ্যের রহস্যময় দ্বীপ) পাড়ি দিত| কিন্তু চিনে রেস্তোরায় খুন খারাপি, ব্রেলের মাধ্যমে কবচের গায়ে গাঁথা গুপ্তধনের নকশা পাঠোদ্ধার করে আফগানিস্তান পাড়ি দেওয়া, আইল্যান্ড অফ ডক্টর মরো-কে সুন্দরবনে আমদানি করা এবং সেখানে বিচিত্র সব কাণ্ডকারখানা, রহস্যময় এক দ্বীপে অসম্ভব সব ঘটনা ও চরিত্রের মুখোমুখি হওয়া: এগুলো আশি-নব্বই-এর দশকে তো বটেই, হালের অপটু লেখকদেরও প্লটের যোগান দিয়ে চলেছে| অতঃপর হে পাঠক, যদি আপনি নস্টালজিক হয়ে ফিরে যেতে বাংলায় এডভেঞ্চার সাহিত্যের আদি (এবং আদিম) যুগে, তবে আপনাকে পড়তেই হবে হেমেন রায়, যাঁর এই বইটিতে আছে:
1. যক্ষপতির রত্নপুরী
2. অসম্ভবের দেশে
3. অমৃত-দ্বীপ
বইটি সুলভ, এবং এই শীতে চাদর/কম্বল মুড়ি দিয়ে হুশ করে পড়ে ফেলার মত| কাজেই, শুভ কাজে দেরি না করে বইটি বরং পড়েই ফেলুন|
Profile Image for Tanzil Saad.
102 reviews1 follower
January 20, 2026
Originally posted the review on 9th April, 2019

কাহিনী সারসংক্ষেপ : লেখকের তৈরী বিমল ও কুমারের তিনটি অ্যাডভেঞ্চারের সংকলন বইটি। একসময় এই দুই বাঙ্গালী নাকি ছিল বাংলার ছেলেমেয়েদের আইডল(সুত্র: বইয়ের ফ্ল্যাপ)। তিনটি গল্পের নাম হচ্ছে
১. যক্ষপতির রত্নপুরী
২. অসম্ভবের দেশে
৩‌. অমৃত-দ্বীপ

১. যক্ষপতির রত্নপুরী [৪.৫/৫]ঃ চিনে-পাড়ায় এক হোটেলে খেতে গিয়ে মৃত্যুপথযাত্রী এক চিনেম্যানের কাছ থেকে এক লকেট পায় বিমল ও কুমার। লকেটে নাকি আছে গুপ্তধনের সন্ধান। এদিকে তার পরদিনই সেই লকেটের খোঁজে মৃত ব্যক্তিটির খুনি হামলা করে তাদের বাসায়। পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে গুপ্তধন উদ্ধার করা ছাড়া আর উপায় নেই। পথটা দীর্ঘ। যেতে হবে আফগানিস্তানের সেই কাফ্রিস্থানে। পদে পদে শত্রুরা ফাঁদ ফেলে রেখেছে। দমে যাবার পাত্র নয় তারা। কাছের কিছু মানুষদের নিয়ে রওনা হল বিমল ও কুমার।

২. অসম্ভবের দেশে [৩.৮/৫]ঃ বিমল সুন্দরবনে এক অদ্ভুত প্রাণী শিকার করল। সাধারণ বিড়ালের মত দেখতে হলেও প্রাণীটা বাঘের সমান বড়। সেই বিড়ালের খোঁজে আসা বৃদ্ধ ব্যক্তির পিছু পিছু এক অচেনা দ্বীপে গিয়ে ভীষণ বিপদে পড়ল দুই বন্ধু। তালগাছ সমান মানুষের অবয়ব, অমানুষিক হাসি আর কে যেন উদ্ভট গলায় ছড়া কেটে তাদের সাবধান করে দেয়। ভয়ে পালিয়ে আসতে বাধ্য হল তারা। তবে এরপর তারা দলবল বাড়িয়ে আর যথেষ্ট প্রস্তুতি নিয়ে আবার যাত্রা করে অসম্ভবের দেশে। কিন্তু এবারও তেমন সুবিধা হল না। সুন্দরবনের হিংস্র অথচ মায়াবি পরিবেশে রহস্য সমাধানে এবার বুঝি প্রাণটা হারাতে হয়।

৩. অমৃত-দ্বীপ [৪.৫/৫]ঃ প্রশান্ত মহাসাগরে ছুটে চলেছে বিমল ও‌ কুমারের জাহাজ "লিটল ম্যাজেস্টিক'। উদ্দেশ্য 'তাও' ধর্মাবলম্বীদের স্বর্গ "অমৃত দ্বীপ" খোঁজা। পিছনে এগিয়ে আসছে ডাকাতের দল আর তারও পিছনে আসছে টর্নেডো। সেবার বেঁচে গেলেও সেই রহস্যময় দ্বীপের কাছাকাছি যতই এগিয়ে গেল ততই অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগল। স্রোতের বিপরীতে জাহাজের সাথে পাল্লা দিয়ে ভেসে ভেসে ছুটে চলেছে কঙ্কালসার এক চিনেম্যান। তাকে গুলি করতে গেলেই ডুব দেয় গভীর জলে। রাতের আঁধারে সে দ্বীপে নেমেই চরম বিপদের সম্মুখীন হতে হল তাদের। সাপের খাঁচায় ইদুরকে যেভাবে ছেড়ে দেয়া হয় তাদের অবস্থাও হল সেরকম।

নিজস্ব মতামত : লেখক প্রতিটা গল্পই শুধুমাত্র নিজের কল্পনার আলোকেই লিখে যান নি। বরং বিভিন্ন ঐতিহাসিক ঘটনা, স্থান এবং নানারকম বৈজ্ঞানিক বিষয়ের উপর গভীর পড়াশুনা করেই‌ এসব গল্প লিখেছেন। প্রতিটা গল্পই চমকপ্রদ সব তথ্য দিয়ে ভরা। লেখক ১৯ শতকেই যেসব অ্যাডভেঞ্চার করিয়েছেন তার চরিত্রদের দিয়ে তা সত্যই অবাক করে। কোন সন্দেহ থাকে না এরাই ছিল সে সময়কার ছেলেমেয়েদের আইডল।

বই : যক্ষপতির রত্নপুরী
লেখক : হেমেন্দ্রকুমার রায়
প্রকাশক : পত্রভারতী
প্রথম প্রকাশ : ডিসেম্বর ২০০৮
পৃষ্ঠা সংখ্যা : ১৭৬
মুদ্রিত মুল্য : ১০০ রূপি
Profile Image for Madhurima Nayek.
361 reviews135 followers
December 25, 2019
এই গল্পটাও সেই যকের ধনের মতোই খানিকটা। দূরদেশে গুপ্তগুহায় যকের ধন আনতে যাওয়ার অ্যাডভেঞ্চার গল্প।

হেমেন্দ্রকুমারের কল্পনার যাত্রার সঙ্গী হয়ে আমিও পৌঁছে গিয়েছিলাম উত্তর পূর্ব আফগানিস্থানে।এই অভিযানে বিমল কুমারের সাথে বিনয় বাবু, কমল, রামহরি ও বাঘাও ছিল।

রোজ হেমেন্দ্র কুমার পড়ছি তাই হয়ত আমার একঘেয়ামী লাগছে।
Profile Image for Santanu Dutta.
175 reviews4 followers
November 27, 2014
Jakshapatir Ratnapuri meaning the treasure palace of the of the god of treasure. This is well crafted story in Bengali especially looking at the teen ages, written years years back even before I was born. The plot the style however has everything to attract the reader irrespective of age.
The plot starts in Calcutta and gradually unfolds and ends in an ancient Buddhist Monastery in North West of the British India, which now is in Pakistan. The history, the people and the land in the mystery based story is crafted nicely, but the pace and flow of the story line is never hitched. A surely good read.
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.