Jump to ratings and reviews
Rate this book

পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ

Rate this book
পরমপুরুষ শ্রীশ্রী রামকৃষ্ণ (চারখণ্ড একত্রে)

প্রথম খণ্ড ১
দ্বিতীয় খণ্ড ১৭৭
তৃতীয় খণ্ড ৩৪৯
চতুর্থ খণ্ড ৫১৯

707 pages, Hardcover

First published April 1, 1978

Loading...
Loading...

About the author

Achintya Kumar Sengupta

22 books4 followers
Achintya Kumar Sengupta (19 September, 1903 – January 9, 1976) was a Bengali poet, novelist and editor. After Tagore and Sharat Chandra, he was one of the writers of the modern era in Bengali literature. In 1921, his first poem was published in Probashi patrika under the pseudonym ‘Niharika Debi’. Then he got special achievement in novels and short stories writing. ‘Bede (1928) was first written novel of his and it is known as a prominent novel in modern Bengali literature for its organic, composition stance and formatting issues. There is reflected modernity a very strong way through his writings. Main Content of his compositions were the lives of ordinary working people. He wrote more than seventy books and his notable books are- novels: Kakjyosna, Protham Prem, Bibaher Cheye Boro, Prachir O Pantor, Protham Kadamphul, poetry books: Amabasya, Amra, Priya O Prithibi, Nil Akash, Uttarayan, Biography: Param Purush Sri Sri Ramkrishna, Bireshwar Bibekananda, Story book: Tutaphuta, Kat-Khar Kerosin, Chashabhusha, Ekratry etc.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (20%)
4 stars
2 (40%)
3 stars
1 (20%)
2 stars
1 (20%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Riju Ganguly.
Author 39 books1,908 followers
July 20, 2014
অনেক ভাবনা চিন্তা করে শেষ অবধি রিভিউ-টা লিখে ফেলারই সিদ্ধান্ত নিলাম| ধর্মপ্রাণ হোক বা বাম-মার্গীয় বুদ্ধিজীবি, এই বিশেষ বইটির সঙ্গে অপরিচিত বাঙালি একান্ত বিরল| আগেও বইটি আমি পড়েছি, কিন্তু এবার এটি পড়তে গিয়ে প্রথমেই যে ব্যাপারটা আমাকে দস্তুরমতো ভোগাতে শুরু করলো তা হলো এর অত্যধিক ভাবালুতা| ষোড়শ শতাব্দীর বাংলায় নবদ্বীপের কাছে জন্ম নিয়ে বাংলা ও বাঙালির ইতিহাসে যুগান্তর ঘটিয়েছিলেন বিশ্বম্ভর মিশ্র| ইতিহাস তাঁকে শ্রী চৈতন্য মহাপ্রভু নাম দিয়েও এক অসামান্য মানুষ হিসেবেই স্বীকৃতি দিয়েছে, এবং অবিশ্বাস্য ‘অবতার’ না হয়ে বরং এক মানুষের পক্ষে যা করা প্রায় অসম্ভব, সেই কাজ তিনি করেছিলেন বলে তাঁকে সম্মান দিতে আমার কখনও সমস্যা হয়নি| কিন্তু উনবিংশ শতাব্দীর এক জটিল মুহূর্তে কলকাতার অদূরে জন্ম নেওয়া গদাধর চট্টোপাধ্যায়, এবং তাঁর অনুরাগী (মূলতঃ নরেন্দ্রনাথ দত্ত)-রা, ঠিক একই রকম ভাবে এক দুঃসাধ্য কাজে ব্রতী হওয়া সত্বেও তাঁদের জীবন নিয়ে পড়তে গেলে বিরাট বাধা হয়ে দাঁড়ায় তাঁদের ভক্ত-প্রতীম লেখকদের তরফে তাঁদের ওপরে অলৌকিকত্ব আরোপের চেষ্টা| এই বইতেও ঠিক সেটাই ঘটেছে| একটি অত্যন্ত বড় মনের এবং বড় হৃদয়ের মানবপ্রেমীকে কলিযুগে জন্ম নেওয়া অবতার হিসেবে দেখাতে লেখক এতোই উদ্যোগী ছিলেন যে পুরো ব্যাপারটাই গোলমেলে হয়ে গেছে (শ্রীরামকৃষ্ণ-র ভাষা ধার করে বলাই যায় যে এই গোলমালে ‘মাল’-টুকু চলে গেছে ওনাকে নিয়ে ব্যবসা-করা লোকেদের হাতে, আমাদের হাতে রয়ে গেছে ‘গোল’-টাই)| যদি আপনি আমার মা’র মতো করে মর্তে লীলা করতে আসা ভগবানের গল্প-কথা পড়তে চান, তাহলে এই বইটি পড়লে মনে শান্তি ও আরাম দুইই পাবেন| আর যদি আমার মতো খুঁতখুঁতে লোক হন, তাহলে খুঁজুন “হেথা নয়, অন্য কোনখানে”|
Displaying 1 of 1 review