What do you think?

আত্মঘাতী মথ
কেউ থেমে নেই এই শহরে। সবাই কেমন যেন ঘোরের মধ্যে রয়ে এগিয়ে চলে। ঠিক যেন মথের মত। কিন্তু কোথায় যায় তারা? আগুন না আলোর দিকে? যারা এগিয়ে যায় তারা নিজেও জানে না হয়তো। ঠিক যেভাবে ওই তিনজন জানত না, ওদের নিয়তির কথা।
কিন্তু কেউ কেউ এমনও থাকে যারা নিজেদের ছাই করার লক্ষ্যেই এগিয়ে চলে সেই আগুনের দিকে। কেউ এগিয়ে যায় তার সৃষ্টির আগুনের দিকে, আবার কাউকে তাড়িয়ে বেড়ায় অতীতের অজানা আগুন। এই চেইন রিয়্যাকশন তাদের নিয়তিকেও যেন এক সরলরেখায় নিয়ে আসে। কিন্তু এই আত্মঘাতী যাত্রা থামে না। এই আত্মঘাতী যাত্রা থামার নয়।
নিজের ভেতরের আগুনে জ্বলতে থাকা এরকম কিছু মানুষের কথা বলছে এই উপন্যাস, আত্মঘাতী মথ।
পুনশ্চ: এই আত্মঘাতী মথেদের মধ্যে এমন একজন রয়েছে যার গল্প এত তাড়াতাড়ি থামবে না। অদৃশ্য সুতো দিয়ে বাঁধা রয়েছে সে ভবিষ্যতের খুঁটিতে, যেখানে তার নিয়তি অপেক্ষা করছে, নিঃশব্দে!

100 pages, Paperback
First published February 2, 2025
About the author
Rajat Subhra Karmakar
13 books22 followersBorn in 1988, 23rd August. Spend the childhood in Jalpaiguri, West Bengal. Then started migrating from one city to another for higher studies and work.
A researcher by profession, writer by passion.
Often tries to express his weird imagination and fantasy through the words and often this ends up as a wild ride!
Not a perfect writer, not a perfect human being,
Trying to be, but not quite there yet.
Who knows if he will ever be that!

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 1 of 1 review
March 3, 2025
◻️কাজরে নে লে লি মেরি জান...
শহরে পরপর তিনটি খুন, আর প্রতিটি ঘটনায় আততায়ী ছেড়ে যায় এমন এক সূত্র যেটা শুধু বর্তমানকেই নয়, জুড়ছে ভবিষ্যতের ঘটনাকেও। সবকিছুর মূলে একশো বছরেরও পুরনো এক লিস্ট যেটাকে ধ্যান জ্ঞান করে রেখেছে এক মৃত্যুপথযাত্রী ব্যক্তি। পুরো ঘটনার মূলে পৌঁছনোর চেষ্টা করছেন একজন প্রাক্তন গোয়েন্দা, যার নিজের অতীত তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে।
◻️ সলোমন... নামটা শুনলেই আমার প্রথমেই মনে পড়ে কিং সলোমনের কথা। এই কাহিনীর চরিত্র, শ্রীযুক্ত সলোমন ফিলিপস, বাংলা সাহিত্যের টেফ্লন কোটেড গোয়েন্দাদের সম্পূর্ণ বিপরীত হলেও নিজের জায়গায় কিং-এর থেকে কম কিছু নন। তাই এর কাছেই বাধ্য হয়ে আসতে হয়েছে ইন্সপেক্টর সমর দাসকে। কারণ ওপরতলাও জানে যে ফোর্সে থাকাকালীন এই 'ভদ্রলোক' যেভাবে সিরিয়াল কিলিং সংক্রান্ত কেসগুলোর সুরাহা করতেন, বর্তমানের ঘটনাবলীর সমাধান তিনিই করতে পারবেন। অথচ এমনিতে কেউ তাকে জয়েন্টের কাউন্টার দিতেও রাজি নয়! কিন্তু যেটা তিনি দেখিয়ে থাকেন, সেটাই কি তার আসল রূপ? অন্ধকারের সমাধান করতে সিদ্ধহস্ত এই মানুষটির জীবনও বর্তমানে কেমন যেন ধোঁয়াশা, রহস্যে ভরা।
◻️ লেখকের প্রথম বই পড়ার পর থেকেই ওনার ওপর আমার একটা প্রচ্ছন্ন ভরসা আছে ( সেটা স্বীকার করতে সংকোচ নেই) চেনা কোনো বিষয়ের মধ্যেও একদম অন্যরকম একটা নতুন concept তৈরী করার ব্যাপারে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ভীষণভাবে আলোচ্য অথচ রহস্যময় একটি বিষয়ই এই বইয়ের মূল ভিত, কিন্তু বাকি কাহিনীতে নতুনত্ব। থ্রিলার হওয়ার পাশাপাশি মানব মনের এক অন্যদিক সামনে আসে এই কাহিনীতে। তবে হ্যাঁ, পরিসরে আরেকটু বড়ো হলে বেশ লাগতো।
◻️কেউ কেউ থাকে যারা নিজেদের ছাই করার লক্ষ্যেই এগিয়ে চলে আগুনের দিকে। কেউ এগিয়ে যায় তার সৃষ্টির আগুনের দিকে, আবার কাউকে তাড়িয়ে বেড়ায় অতীতের অজানা আগুন। নিজের ভেতরের আগুনে জ্বলতে থাকা এরকম কিছু মানুষের কথা বলছে এই উপন্যাস, আত্মঘাতী মথ।থ্রিলার কাহিনীর এই এক ব্যাপার, বেশী কিছু বললেই স্পয়লার হয়ে যায়। তাই আর কিছু বললাম না, আপাতত সলোমনের ফেরার অপেক্ষায় থাকলাম।
আত্মঘাতী মথ
রজতশুভ্র কর্মকার
প্রজ্ঞা পাবলিকেশন
২৩০ টাকা