Jump to ratings and reviews
Rate this book

তারানাথ তান্ত্রিক #4

তারানাথের প্রত্যাবর্তন

Rate this book
মন্ত্রবলে পিতার মৃত্যুর আভাস পেয়ে তারানাথ গ্রামে ফিরেছে দীর্ঘ অনুপস্থিতির পরে। সে জানে না, আরও এক ভয়ংকর বিপদ ঘনিয়ে আসছে তার পরিবারের ওপরে। লোলুপ অশুভ আত্মারা হরণ করতে চায় তার আত্মপরিচয়, উত্তরাধিকার।

তারানাথ কি পারবে তাদের রুখতে?

তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখনী থেমে যাওয়ার পরে এই বইতে ঘটেছে তারানাথ তান্ত্রিকের প্রত্যাবর্তন।

72 pages, Paperback

Published January 1, 2025

Loading...
Loading...

About the author

Tathagata Bandopadhyay

3 books2 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
10 (15%)
4 stars
30 (47%)
3 stars
20 (31%)
2 stars
2 (3%)
1 star
1 (1%)
Displaying 1 - 15 of 15 reviews
Profile Image for Sumaîya Afrôze Puspîta.
256 reviews329 followers
February 14, 2025
জোশ!

শুরুটা অবিকল দাদা-বাবার লেখার মতোই।‌ মাঝে প্লট যে ভিন্ন হবে, তা তো জানা কথাই। কারণ যুগ-দশকের সাথে তাল মিলিয়ে উপযুক্ত গল্প না হলে পাঠকের মন ভরবে কেন? এখানেই বাজিমাত করেছেন তথাগত বন্দ্যোপাধ্যায়।

চেনা তারানাথের ডামরতন্ত্রের কেচ্ছা, অশরীরী দেখলেই গাত্রবন্ধনের মন্ত্র আউড়ানো, সাধকদের সাথে থাকা, তাদের কল্যাণে অর্ধমন্ত্র লাভ করা– এসব অনেক কিছুই আমরা জেনে ফেলেছি। কিন্তু চেনা এই গণ্ডির বাইরে গিয়ে এবার তারানাথের নিজ অস্তিত্বের জোরালো প্রমাণ দেওয়া দরকার হয়ে পড়েছিল। ... এক্ষেত্রে গল্পটা আমি রূপক হিসেবে দেখলাম। উত্তরাধিকারসূত্রে তারানাথ চরিত্র যে কেবল তাদের‌ই, এটা বুঝিয়ে দেওয়া খুবই দরকার ছিল উল্টাপাল্টা তারানাথ গল্প-বানিয়েদের। 'আমিই তারানাথ'– এই কথাটা এত শক্তিশালীভাবে সেটা প্রকাশ করেছে যে প্রশংসাযোগ্য এভাবে বিষয়টা উপস্থাপন করা।

▫️▫️▫️

এবার‌ই প্রথম তারানাথকে না পড়ে কানে শুনলাম.. তাতেই যেন মাথায় বেশি স্পষ্ট হয়ে উঠছিল দৃশ্যগুলো। গপ্পো মীরের ঠেক-এর পরিবেশনা দারুণ।
Profile Image for Antu Paul.
137 reviews109 followers
February 8, 2025
তারানাথের প্রত্যাবর্তন তারানাথের লিগ্যাসি বজায় রেখেই দুর্দান্ত হয়েছে।
আসলে আমি ভেবেছিলাম বর্তমানে যেরকম তান্ত্রিক হরর চলছে সেরকমই একটা কিছু হবে। ভাবতেই পারিনি তারাদাস বাবুর পুত্র এমন একটা স্যাটায়ার আনবেন! পাঠককের মাথা খাটানোরও সুযোগ আছে যথেষ্ট। এটা নিয়ে বেশি বললে স্পয়লার হয়ে যাবে। কাহিনীর শুরুটা বলা যায়। তারানাথের তখন যুবক বয়স; তিব্বতী এক সাধুর ডেরায় শিখছেন নতুন এক বিদ্যা; স্বপ্নচারণ। স্বপ্নে অন্য এক জগতে তারানাথ অনুভব করলেন তার বাবা আদিনাথ মৃত্যুশয্যায়। মুমূর্ষু পিতা ডাকছেন তারনাথকে। ফিরে চলল তারানাথ তার পৈতৃক গ্রামে। কিন্তু ফিরে এসে বুঝল গ্রামে সবাই নাকি তারানাথকে নাকি অন্ধকারে দেখেছে এর কিছুদিন আগে থেকে! সবাই কি ভুল দেখল?
কিছুদিন আগেই শুনেছি মীরের চ্যানেলে; আরও একটা দুটো নতুন গল্প লিখে তারপর বই আকারে আনলে ভালো লাগত আরো। আশা করি পরবর্তী বইমেলার ভিতর আরও গল্প পাব। আশা করছি পিতা ও পিতামহের উত্তরাধিকারের প্রতি যথারীতি সুবিচার করবেন।
লেখার ধরণে হুবহু সেই ধাঁচ যা তার ছিল পূর্বপুরুষের কলমে। একেবারে পারফেক্ট প্যাস্টিশ আর কামব্যাক তো রিমার্কেবল!
Profile Image for Dhiman.
215 reviews21 followers
February 8, 2025
যথেষ্ট ভালো হয়েছে। আসলেই রক্ত কথা বলে। নাহলে সাহিত্যিক না হয়েও এরকম একটি গল্প লেখা শুধুমাত্র বিভূতিভূষণ তারাদাস এর উত্তরসূরীদের দ্বারাই সম্ভব।
Profile Image for Muna Khan.
112 reviews1 follower
June 3, 2025
অসাধারণ ছিল। তথাগত বন্দ্যোপাধ্যায়- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায় এর যোগ্য উত্তরসূরী।
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Mahmud Hasan.
40 reviews
October 6, 2025
বাপ দাদার লেখার ধারা বেশ সুন্দর ধরে রাখতে পারলেও আধুনিক গল্পকারের মত গল্পশেষে একটা প্রশ্ন ঝুলিয়ে রাখাটা বেখাপ্পা লাগলো বেশ!!!
তারানাথ তান্ত্রিকের একটা নিজস্বতা আছে।
সেটা ধরে রাখা প্রয়োজন।
সামনে আরো ভালো গল্প দিবেন আশা করি।
Profile Image for Mueed Mahtab.
402 reviews
January 8, 2026
Just received it from Calcutta this evening, already finished reading and I loved it.

Brilliant work!!


Jatrabari, Dhaka.
Profile Image for পটের দুধের কমরেড.
217 reviews25 followers
December 1, 2025
তিন পুরুষ ধরে এগিয়ে চলা তারানাথ এখনো অমলিন৷ ভাবগত দিক থেকে কিছুটা ঝিমিয়ে পড়লেও, বিষয়গত কিংবা অন্যান্য পারিপার্শ্বিকতায় তথাগত পূর্বপুরুষদের শাণিত করেছে৷ আদি ও অকৃত্রিম, সবুজ ঘাস আর মাটিতে বৃষ্টির সোঁদা ঘ্রাণমাখা সেই পুরানো স্বাদ৷
Profile Image for Mesratul Jannat.
37 reviews1 follower
January 27, 2026
১৯৩০ দশকে জন্ম নেয়া তারানাথ বিভূতি-ভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর যেনো মুখ থুবড়ে পরেছিলো। তারপর ৮০র দশক থেকে তারানাথকে টেনে নিয়েছে তার ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায়। তারপর আবার থেমে যাওয়া তারানাথকে যেনো নতুন করে পথ চেনাতে ২০২৫ সালে এগিয়ে এসেছেন তথাগত বন্দ্যোপাধ্যায়।

বইটা আজ থেকে আরো বছর খানেক আগে প্রকাশ হলেও আমি হাতে পেয়েছি দিনকয়েক আগে।
হিমালয়ের কাছে একটা জঙ্গলে নেপালি সাধুর আখড়ায় স্থান নেওয়া তারানাথের হঠাৎ করেই পিতাঠাকুরের মৃত্যুর আভাস পেতেই যেনো ছুটে চলে এসেছে তার শৈশবের নীড়ে। শুধুই কি পিতৃবিয়োগের বিপদ? না, তাহলে তো তারানাথ এর ভেলকি অসম্পূর্নই থেকে যাবে। তারানাথ তার পিতার মৃত্যু সন্দেহে যতই তার গ্রামের দিকে ফিরছে ততই তার আরো বিপদ ঘনিয়ে আসছে তার পরিবারের উপরে। লোলুপ, অশুভ আত্মারা হরণ করতে চায় তার আত্মপরিচয়, উত্তরাধিকার।
তারানাথের তার পিতাঠাকুরের মৃত্যুর সাথে সাথে ঘনিয়ে আসা আরো বিপদ থেকে উদ্ধারের কৌশলই বিশদ বলা হয়েছে ক্রাউন সাইজের এই বইটায়।
তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখনী থেমে যাবার পরে এই ছোট্ট বইটাতেই ঘটেছে তারানাথের প্রত্যাবর্তন।

তারানাথের প্রত্যাবর্তন
লেখক: তথাগত বন্দ্যোপাধ্যায়
পৃষ্ঠা: ৭২
মুদ্রিত মূল্য: ১৫০ রূপি
প্রকাশক: মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ
জনরা: অতিপ্রাকৃত
Profile Image for Heisenberg.
164 reviews7 followers
September 26, 2025
দুর্দান্ত কিংবা অসাধারণ এরকম কিছু না। কিন্তু তারানাথ তান্ত্রিক কে আগের মতোই পাওয়া গিয়েছে, এতেই খুশি।।।


অলাতচক্র পড়ার পর একটা খালি খালি ভাব এসেছিল, তারানাথ কে এই পাওয়া যাবে না, সেই খালি ভাবটা কেটে যাবে হয়ত, এভাবে আরো কিছু গল্প যদি লিখিয়ে নেয়া যায়।।।
Profile Image for সৌরজিৎ বসাক.
333 reviews6 followers
February 24, 2025
মূল নভেলাটিকে বাদ দিলে বইয়ের ভূমিকা এবং মলাটের উপর ব্লার্বটি পড়ে কিঞ্চিৎ বিরক্ত হলাম। কেন হলাম সেইসব ভাঙব না বিশেষ।
আর গল্প মোটামুটি চলনসই। পূর্বপুরুষের যোগ্য উত্তরসূরি এসব বলব না এখনই কারণ সেটা পরপর consistently লিখে গেলে বলা যেতে পারে। কিন্তু চাবি'তে কী খোলে সেটা open ending-এর চেয়েও বেশি lazy writing মনে হল। ভূমিকাতে সেই বিষয়ে কৈফিয়ত লিখতে গিয়ে স্রেফ উল্টোপাল্টা কথাবার্তা লেখা। ধুর!
তবে রসিক পাঠক এটা বুঝতে পারবেন যে এই গল্পটি আসলে গাদাগুচ্ছের ইউটিউবীয় তারানাথ ফ্যানফিকশনের বিরুদ্ধে লেখা একটি স্যাটায়ার।
Profile Image for Deep Sarkar.
23 reviews2 followers
June 1, 2026
বিভূতিভূষণের সময়ে যে চরিত্রের সৃষ্টি, তাকে বর্তমান সময়ে পুনরুজ্জীবিত করা মুখের কথা নয় । বিশেষতঃ যেখানে পুনরুজ্জীবিত করার প্রধান শর্তই হল চরিত্রটিকে তাঁর নিজের সময়ে, অর্থাৎ আজ থেকে প্রায় ১০০ বছর আগে, ও তৎকালীন পরিবেশেই প্রতিষ্ঠা করতে হবে । এর সাথে যদি যুক্ত হয় পূর্বপুরুষদের ঐতিহ্যকে বহন করার দায়িত্ব ও পাঠকের উচ্চ প্রত্যাশা, তবে বলা বাহুল্য যে সেই কাজটা হয়ে দাঁড়ায় কেবল শ্রমসাপেক্ষ নয়, যথেষ্ট দুরূহ ।

"তারানাথের প্রত্যাবর্তন" সেই পুনর্জীবিতকরণ প্রকল্পের সর্বপ্রথম বাস্তবায়িত রূপ এবং পাঠক হিসেবে আমার যা মনে হল, লেখক হতাশ করেননি । বাপ-ঠাকুর্দার ঐতিহ্যকে বহন করার দায়িত্ব পালনের ক্ষমতা যে লেখকের আছে, গল্পটি পড়ে সেই বিষয়ে অন্যান্য অনেক পাঠকেদের সাথে আমিও হৃষ্টচিষ্টে সহমত পোষণ করছি । তারানাথকে কেবল পুনরুজ্জীবিতই করেননি, তাকে যে পুনরুজ্জীবিত করা হয়েছে এমন বোধই পাঠকের মনে জন্মাতে দেননি লেখক । কোনো চরিত্রকে আগের মতো ফিরিয়ে আনার ক্ষেত্রে এটা একটা আবশ্যিক শর্ত কারণ সেটা না হলেই "মোহভঙ্গ" হবে পাঠকের; সে বুঝে ফেলবে চরিত্রের স্রষ্টা পাল্টে গিয়েছে । তখন চরিত্রটিকেও আর "আগের মতো" মনে করতে বাধা পাবে পাঠকের মন । লেখক যে এই ব্যাপারটা ঘটতে দেননি, বরং গল্পের আড়ালে নিজে সম্পূর্ণ হারিয়ে গিয়েছেন, তার জন্য পাঠকের কাছে তাঁর সমাদর অবশ্যপ্রাপ্য ।

তবে গল্পের প্লটের ক্ষেত্রে একটা মৃদু খুঁতখুঁতানি যেটা রয়ে গেল তা হল লেখক অনেক প্রশ্নের উত্তর উহ্য রাখলেন - যেমন বোষ্টমীর অপঘাতে মৃত্যু কেন হল, কিংবা পৈতের ওই চাবির তাৎপর্য ঠিক কী । লেখকের পূর্বসূরিরা তারানাথের কোনো গল্পে এরকম ভাবে গল্পের শেষে রহস্য জিয়িয়ে রেখেছেন বলে মনে পড়ে না । কেমন যেন মনে হল এই প্রশ্নগুলোর উত্তর গল্পটার পরিসমাপ্তির জন্য প্রয়োজনীয় ছিল কিন্তু তা সত্ত্বেও দেওয়া হল না । অবশ্য যদি পরবর্তী গল্পগুলোতে এই বিষয়ে লেখক কোনো সমাধান দিয়ে থাকেন তবে অসুবিধা নেই ।
Profile Image for DIPANJAN MUKHERJEE.
121 reviews5 followers
January 26, 2026
মন্ত্রবলে পিতার মৃত্যুর আভাস পেয়ে তারানাথ গ্রামে ফিরেছে দীর্ঘ অনুপস্থিতির পরে। সে জানে না, আরও এক ভয়ংকর বিপদ ঘনিয়ে আসছে তার পরিবারের ওপরে। লোলুপ অশুভ আত্মারা হরণ করতে চায় তার আত্মপরিচয়, উত্তরাধিকার
NOT AT THE LEVEL OF ORIGINAL TARANATH Tantrik
BUT DEFINITELY A WELL WRITTEN BOOK OR SHORT NOVEL , FEELING Nostalgic
Tathagata Bandopadhyay carries the legacy forward.
Profile Image for Farhan.
751 reviews12 followers
April 27, 2025
যদি তারানাথের চরিত্র চিত্রণ হয়ে থাকে, তাহলে লেখক সফল। মনে হলো পুরানো তারানাথকেই পাওয়া গেল। যদি গল্পের কথা বলি, একদমই জমেনি। আশা করি ভবিষ্যতে আরো জমাটি কিছু পাওয়া যাবে।
Profile Image for Aditya Narayan Datta Mallick.
2 reviews
August 4, 2025
অসাধারণ। লেখকের লেখনী তাঁর বাবা ঠাকুরদার মতই, প্রকৃতি ও কল্পনার জগতে হারিয়ে যাওয়ার জন্য যথেষ্ঠ।
Profile Image for Goutam Das.
18 reviews
April 20, 2025
দোলপূর্ণিমার নিশীথে, যখন চন্দ্র তার পূর্ণকলায় উদ্ভাসিত, তখন এক অভূতপূর্ব অভিজ্ঞতার সম্মুখীন হইলাম। শ্রী তথাগত বন্দ্যোপাধ্যায় রচিত 'তারানাথের প্রত্যাবর্তন' নামক গ্রন্থে তারানাথ তান্ত্রিকের সহিত এক রুদ্ধশ্বাস রজনী যাপন করিলাম।
কাহিনীর প্রারম্ভেই এক অনন্য আবহের সৃষ্টি হইয়াছে—তিব্বতের এক সাধুর আশ্রমে যুবক তারানাথ এক অদ্ভুত বিদ্যার চর্চায় নিমগ্ন। স্বপ্নচারণ! স্বপ্নের মধ্যেই তিনি প্রত্যক্ষ করিলেন পিতা আদিনাথের মৃত্যুসম্ভাবনা, যাহা এক অলৌকিক আহ্বানরূপে আসিল তাঁহার নিকট। পিতৃগৃহে প্রত্যাবর্তন করিলে রহস্য আরও ঘনীভূত হইল; কারণ, ইতিপূর্বে গ্রামের বহুজন নাকি তাহাকে অন্ধকারে দেখিয়াছে! অতঃপর এক অশুভ শক্তির আবির্ভাব, যাহারা শুধু তাঁহার উত্তরাধিকার লুণ্ঠন করিতেই ব্যগ্র নহে, বরং তাঁহার আত্মপরিচয়কেও গ্রাস করিবার অভিপ্রায়ে উদ্যত।

এই গ্রন্থে পূর্বপুরুষের লেখনীর যেরূপ নিপুণ প্রতিচ্ছবি দেখিতে পাই, তাহা সত্যই প্রশংসনীয়। ভাষার শুদ্ধতা, চরিত্রবিন্যাসের সূক্ষ্মতা ও কাহিনীর সূক্ষ্ম সূত্ৰবদ্ধতা যেরূপ নিপুণভাবে গাঁথা হইয়াছে, তাহাতে এটি এক নিখুঁত প্যাস্টিশ বলিলে অতিশয়োক্তি হইবে না। তথাগত বন্দ্যোপাধ্যায় শুধু তাঁহার পূর্বপুরুষের সাহিত্যিক ধারা বজায় রাখিয়াছেন তাহাই নহে, উহাকে এক নূতন মাত্রায় উন্নীত করিয়াছেন।

সাম্প্রতিক তান্ত্রিক-হররের অনুরাগীরা হয়তো এক নূতন আঙ্গিকের প্রত্যাশা করিয়াছিলেন, কিন্তু ইহা যে কেবল এক ভয়াল কাহিনী নহে, বরং সূক্ষ্ম ব্যঙ্গরসে সিক্ত, তাহা তাঁহারা অনুভব করিবেন পাঠক্রমে। প্রকৃতপক্ষে, লেখক যেরূপ সূক্ষ্ম বুদ্ধিদীপ্ততার সাথে পাঠকের চেতনাকে জাগ্রত করিবার অবকাশ রাখিয়াছেন, তাহা এক বিরল সাহিত্যিক কৌশল।

বইখানি পড়িয়া একমাত্র ইহাই বলিতে পারি—এটি কেবল একটি কামব্যাক নহে, বরং এক অপূর্ব পুনর্জন্ম! আশাকরি, ভবিষ্যতে আরও নব নব আখ্যানে লেখক আমাদের সমৃদ্ধ করিবেন এবং পিতামহ ও পিতার গৌরবময় উত্তরাধিকার সুনিপুণভাবে বহন করিবেন।
Displaying 1 - 15 of 15 reviews