Jump to ratings and reviews
Rate this book

নিশি মিয়া সমগ্র

Rate this book
গল্পটা এক প্রেত সাধকের। নাম নিশি মিয়া; আসল নাম কেউ জানে না। ‘নিশি’ ডেকে মানুষের জীবন বাঁচানোর কাজ করে বলে মানুষ তাকে 'নিশি মিয়া' নামে ডাকে। মুখে বিশালাকার দাঁড়ি-গোঁফের জঙ্গল, গলায় অসংখ্য তাবিজ-কবচ, শরীরে কাপড় বলতে এক টুকরো কাপড় দিয়ে তৈরি নেংটি আর কাঁধে ঝোলা; এই তার সম্পদ। ঘুরে বেড়ায় গ্রামে-শহরে-নানা অঞ্চলে। যেখানেই সে হাজির হয়, সেখানেই ঘটতে থাকে নানা রকম ঘটনা। সেই সব ঘটনা অঘটনে রূপান্তরিত হলে নিশি মিয়া আবির্ভূত হয় ত্রাণকর্তা রূপে। নিশি মিয়ার জগত বড়ই অদ্ভুত, বড়ই আশ্চর্যের। প্রেত উপাসক ভয়ংকর চেহারার মানুষটির সঙ্গে হঠাৎ-ই একদিন আলাপ হয়ে যেতে পারে আপনার। চাইলেই আপনি প্রবেশ করতে পারেন চেনাজানা পৃথিবীর মাঝেই অন্ধকার ও কদর্য এক জগতে। ভয়াল সেই আদিম আতংকের জগতে নিশি মিয়ার সকল অভিযানের গল্প নিয়েই নিশি মিয়া সমগ্র।

480 pages, Hardcover

First published November 8, 2020

Loading...
Loading...

About the author

Rajib Chowdhury

21 books38 followers
Born in Chittagong, a beautiful town in bangladesh which has many stories to tell. He is an architect by profession. Loves to write dreams, some dreams no one could imagine.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (20%)
4 stars
3 (30%)
3 stars
1 (10%)
2 stars
1 (10%)
1 star
3 (30%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Riju Ganguly.
Author 46 books1,953 followers
May 17, 2021
এই বইয়ে 'উৎসর্গ', লেখক-পরিচিতি, 'ভূমিকা', 'প্রকাশকের কলম থেকে' ইত্যাদির পর যা আছে তা হল~
উপন্যাস:
১. প্রেতসাধক নিশি মিয়া
২. আধোচক্র
৩. মানুষখেকো
৪. লিলিথ-নগরে নিশি মিয়া
৫. ছায়াবৃত্তে নিশি মিয়া
গল্প:
১) নকশাবন্দি
২) নিশি মিয়া ও ফ্যান্টম মস্তক
৩) কল
৪) বুকচোখা
৫) খান্ডাস
বইটার ছাপা আর লে-আউট বেশ ভালো। বানানের অবস্থা ভয়াবহ৷ তবে আসল কথা তা নয়।
আসল কথা হল এ-বইয়ের কন্টেন্ট। সেখানে আমি কী পেলাম?
তান্ত্রিক হররের নামে বাজারে চালানো বহু কুৎসিত ও কদর্য লেখা পড়ার দুর্ভাগ্য হয়েছে। তবে এ-বইটা, যাকে বলে, টেকস দ্য কেক।
গল্প: নেই।
সংলাপ: ইংরেজি বি-মুভি সিনেমার সংলাপে গালি পাঞ্চ করে গুগল ট্র‍্যান্সলেটে ফেলে দিলে এই জিনিস বেরোবে।
লেখনী: অট্টহাস্য!
ঘোর পুরুষতান্ত্রিক আব্রাহামিক ধর্মের কিছু অপদেবতাকে কেন্দ্রে রেখে প্রায় যা-খুশি-তাই লেখা হয়েছে এই বইয়ে।
সত্যি কথাই লিখি, আমি এর একটাও শেষ অবধি পড়ে উঠতে পারিনি। একটা উপন্যাস ছেড়ে পরেরটাতে গিয়েও ডিজগাস্টেড হয়েছি। সেখান থেকে পরেরটাতে গিয়েও বমি পেয়েছে। আর এভাবেই, কোনো নিশির হাত থেকে পালানোর মতো করে আমি ছুটে গেছি এ-বইয়ের শুরু থেকে শেষে।
জেমস্ বন্ডের সাইকোলজিক্যাল প্রোফাইলিং চলছিল। ওয়ার্ড-অ্যাসোসিয়েশন টেস্টে বন্ডকে যেই বলা হল "স্কাইফল", সে কী করেছিল মনে আছে?
রাজীব চৌধুরী তথা নিশি মিয়া প্রসঙ্গে আমিও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম।
ডান!
Profile Image for Samsudduha Rifath.
463 reviews26 followers
June 2, 2025
অদ্ভুত এক প্রেতসাধক নিশিমিয়া। যার কাজের ধারা বুঝা যায় না। প্রতিবারই নতুন সব উদ্ভট সব কাজ করে। সেটা হতে পারে নিজের মাংসই ভোগ দেওয়া কিংবা নিজের জীবন। অদ্ভুতুড়ে সব গল্পের মাঝে নিশিমিয়ার কাজ আপনার গা গুলিয়ে দিবে।
Profile Image for Ferdous Ara.
7 reviews7 followers
April 10, 2026
অতি অখাদ্য!
গল্পের কোন ঠিক ঠিকানা নেই। ক্যারেক্টর বিল্ডআপ ও বাজে। সংলাপ ভালো না।
বই শেষ না করলে শান্তি পাই না বিধায় বহু কষ্টে পড়ে শেষ করেছি এবং পড়া শেষে আফসোস হয়েছে এতগুলো সময় নষ্ট করার জন্য।
Displaying 1 - 3 of 3 reviews